Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৬:৩৬
ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ

সংগৃহীত ছবি

একের পর পর সমালোচনার তীর ধেয়ে আসছে তার দিকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যেন একেবারেই কোণঠাসা হয়ে পড়েছেন। এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ এনেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলি বিন তার দাবি, ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিনিময়ে জর্ডানের সমস্যা সমাধানে সাহায্যের প্রস্তাব দিয়েছিল ফিফা।

বিন হুসেইনের অভিযোগ, কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে অস্বীকৃতি জানায় ফিফা। এরপর বিশ্বকাপ চলাকালীন ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় যে, ইনফান্তিনোকে সমর্থন করলেই কেবল জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাহায্য করবে ফিফা।

সামাজিক মাধ্যম এক্স এ বিন হুসেইন লিখেছেন, ‘জর্ডানে আমরা নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে গর্ববোধ করি। আমরা আগেও ইনফান্তিনোকে সমর্থন করিনি এবং এখনও করব না। কিন্তু পুরো বিষয়টি ব্ল্যাকমেইলের মতো এবং এর কাছে আমরা নতি স্বীকার করব না।‘

আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন জর্ডানের ফুটবল প্রধান। বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সত্ত্বেও ভক্তদের টিকেটের জন্য বাড়তি অর্থ প্রদান এবং ফিফা আয়োজিত ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের অর্থ না পাওয়া এর মধ্যে অন্যতম।

বিন হুসেইন জানান, এবারের বিশ্বআপের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তার অ্যাসোসিয়েশনের অনেক খরচ হয়েছে, যে খরচ কানাডা ও মেক্সিকোতে অবস্থান করা দলগুলোকে বহন করতে হয়নি।

জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থও না পাওয়ার অভিযোগ তুলেছেন হুসেইন, ‘ফাইনালে পৌঁছানোর জন্য আমাদের দলের যে অর্থ পুরস্কার পাওয়ার কথা, তা এখনও দেওয়া হয়নি, অথচ একই সময়ে ফিফা তাদের রিজার্ভে কত বিলিয়ন আছে, তা নিয়ে গর্ব করে।‘

ফিফাজিয়ান্নি ইনফান্তিনো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে