Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

জিডিপি

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস
আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস
আওয়ামী লীগ সরকারের আমলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল।আজ শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সেমিনারে জানানো হয়েছে এ তথ্য। সেমিনারে বক্তারা জানান, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় এটি করা হয়েছে।ফরেনসিক অডিটে উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে।২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কখনো...
অর্থনীতি•৩ দিন আগে
জিডিপির আকারে বাংলাদেশ বিশ্বের ৩৬তম অর্থনীতি
জিডিপির আকারে বাংলাদেশ বিশ্বের ৩৬তম অর্থনীতি
মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের দিক থেকে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ। ২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়াতে পারে ৫০৬ দশমিক ৩৬ বিলিয়ন বা ৫০ হাজার ৬৩৬ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের (ডব্লিউইও) পূর্বাভাসের ভিত্তিতে প্রকাশিত এক বৈশ্বিক চিত্রে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের অর্থনীতির আকার চলতি বছরের শেষে ১২৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২০ ট্রিলিয়ন ডলার বেশি। তবে এই বিশা...
অর্থনীতি•১৫ দিন আগে
বাজারি উন্নয়ন ও জীবনের অভিধান
বাজারি উন্নয়ন ও জীবনের অভিধান
‘কলকাতার কোনো রিকশাচালক যখন দুপুরের কঠিন রোদ পেরিয়ে প্রিয় মানুষটির পাশে কিছুক্ষণ বসে নির্ভার বাতাস খুঁজে নেয়, সেই ক্ষণিক অবকাশটি জাতীয় আয়কে সামান্য কমিয়ে দেয়। অথচ নাইরোবির একজন কাঠুরে একই সময়ে একটি গাছ কেটে ফেলে; তার শ্রমমূল্য আর কাঠের দাম মিলে জিডিপি বেড়ে যায়। কিন্তু হারানো ছায়া, শীতলতা, শোভা কিংবা পাখির অবসর বাসস্থানের ক্ষতিপূরণ হিসাবের খাতায় আর কোথাও ধরা পড়ে না।’ [অভিজিৎ ভি. ব্যানার্জি এবং ইস্থার ডুফ্লো] উপরোক্ত বৈপরীত্যই বলে দেয়, জিডিপি আসলে বাজারে টাকার হাতবদলের একটি স্থূল পরিমাপ, যা বাজার...
কলাম•১৬ দিন আগে
মাথাপিছু জিডিপিতে ফের ভারতকে ছাড়াবে বাংলাদেশ
মাথাপিছু জিডিপিতে ফের ভারতকে ছাড়াবে বাংলাদেশ
চলতি বছর মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ ডলার, আর ভারতের ২ হাজার ৭৪৯ ডলার। তবে অর্থনীতির আকার, ক্রয়ক্ষমতা ও প্রবৃদ্ধির হারে ভারত এগিয়ে রয়েছে। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির ধীরগতি ও জ্বালানি সংকটের চাপে আছে বাংলাদেশের অর্থনীতি। খবর আলজাজিরার সম্প্রতি প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে দুদেশের মাথাপিছু জিডিপির এ পূর্বা...
অর্থনীতি•২১ দিন আগে
বিবিএসের ভুল তথ্যে ভুল নীতির শঙ্কা
বিবিএসের ভুল তথ্যে ভুল নীতির শঙ্কা
আওয়ামী লীগ সরকার আমলের কথা। সেসময় বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেটির এক-তৃতীয়াংশই ছিল জিডিপির প্রবৃদ্ধি নিয়ে। সেখানে বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু তার হিসাবের সঙ্গে রেলিভেন্ট (সম্পর্কিত) অন্যান্য বিষয়ের মিল নেই। অর্থাৎ যেসব বিষয়ে উন্নতি হলে তার প্রভাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে, সেসব সূচকে উন্নতি হয়নি। তাহলে প্রবৃদ্ধি এত বেশি হচ্ছে কীভাবে? এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তখনকার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্ষুব্ধ হয়েছিলেন।...
জাতীয়•২৮ দিন আগে
উন্নয়ন বনাম কাঠামোগত ফাঁদ
উন্নয়ন বনাম কাঠামোগত ফাঁদ
এই অক্টোবরেও দুপুরের রোদে দাঁড়ালে যে গরম লাগে সেটা সবাই বুঝতে পারে। কিন্তু তাপমাত্রা কত, আর্দ্রতা কত এবং গরম কেন এত বেশি লাগছে, তা বুঝতে হলে একটু আবহাওয়া রিপোর্ট দেখা দরকার। অবশ্য এ রিপোর্ট এখন হাতের স্মার্টফোনেই পাওয়া যায়। এই রিপোর্ট পাওয়ার জন্য যে বৈজ্ঞানিক গবেষণা, তা অস্বীকার করা যায় না। অস্বীকার করলে কত গরম তা আন্দাজে বলা গেলেও সুনির্দিষ্ট কারণ ও সম্ভাব্য প্রতিকারের পথ জানা যায় না। ঠিক তেমনি সমাজের চারপাশে তাকালেও সমস্যা দেখা যায়। দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষ, চিকিৎসার ব্যয় নিয়ে উদ্বেগ আর চাকরি...
কলাম•২৮ দিন আগে
আইএমএফের ঋণের তালিকায় বাংলাদেশ অষ্টম
আইএমএফের ঋণের তালিকায় বাংলাদেশ অষ্টম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে আর্জেন্টিনার। সংস্থাটির কাছে দেশটির বকেয়া ঋণের পরিমাণ ৫ হাজার ৬৮০ কোটি ডলার। এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটির কাছে বাংলাদেশের বকেয়া ঋণের পরিমাণ ৩৯০ কোটি ডলার, যা ২০২৬ সালের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৮ শতাংশ। আইএমএফের ঋণসংক্রান্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক তালিকায় এ চিত্র উঠে এসেছে। অক্টোবর ২০২৬-এর শুরুর দিকের তথ্য অনুযায়ী, ঋণগ্রহীতার তালিকায় আর্জেন্টিনার পর রয়েছে ইউক্রেন, পাকিস্তান, মিসর ও ইকু...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের
অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের
বাংলাদেশের অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর দিয়েছে বিশ্বব্যাংক। খাতগুলো হলো— ব্যাংক খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে। পাশাপাশি চলতি ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব তথ্য। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির বিভাগীয় ডিরেক...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
অ্যাভিয়েশন বাজার ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করা যাবে
অ্যাভিয়েশন বাজার ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করা যাবে
বিশ্ব জুড়ে যোগাযোগের ধরন বদলে গেছে। বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকালে আজ খুব স্পষ্টভাবেই বোঝা যায়, বিমান ভ্রমণ এখন আর কোনো বিলাসিতা নয়; বরং এটি একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। দ্রুত, সাশ্রয়ী, নিরাপদ ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য আধুনিক বিশ্বে বিমান যোগাযোগের কোনো বিকল্প নেই। সড়ক ও রেল যোগাযোগ যেমন আমাদের পরিবহন ব্যবস্থার মৌলিক অংশ, আকাশপথের বিমান চলাচলও ঠিক তেমনি। তাই সড়ক বা রেলের মতো বিমান চলাচলকেও সর্বসাধারণের জন্য সহজলভ্য ও প্রবেশযোগ্য করে তোলা এখন সময়ের দাবি। বাংলাদেশে এই খ...
অর্থনীতি•প্রায় ২ মাস আগে
জিডিপিতে পর্যটন খাতের অবদান উন্নীত করতে চাই ৯ শতাংশে
পর্যটনমন্ত্রী ● জিডিপিতে পর্যটন খাতের অবদান উন্নীত করতে চাই ৯ শতাংশে
দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রীর ভাষ্য, এ লক্ষ্য অর্জনে প্রয়োজন সুপরিকল্পিত বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ, আধুনিক অবকাঠামো, উন্নত সেবা, কার্যকর বিপণন এবং আন্তর্জাতিক মানের পর্যটন ব্যবস্থাপনা। সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগ ছাড়া পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব নয়।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্...
জাতীয়•২ মাস আগে
পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান
পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান
চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। নিজের পকেট থেকে যাচ্ছে ৭৯ শতাংশ টাকা। বিশ্বের সব দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ এই ব্যয়। সামান্য অসুস্থতাও মানুষকে ঠেলে দিচ্ছে দারিদ্র্যের দিকে, দরিদ্র থেকে হচ্ছে আরও দরিদ্র। যারা দারিদ্র্যসীমার ওপরে, তারাও যেন চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে টোকা দিলে পড়ে যাওয়ার মতো অবস্থায়। অসংক্রামক রোগ বাড়ায় গড় আয়ুর অর্জনও এখন ঝুঁকিতে। মাথাপিছু জিডিপি ২ হাজার ৬০০ ডলার হলেও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় মাত্র ৫৩ ডলার। আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান...
স্বাস্থ্য•২ মাস আগে
গান হতে পারে শত শত কোটি টাকার পণ্য
গান হতে পারে শত শত কোটি টাকার পণ্য
সৃজনশীল অর্থনীতিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২-৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, বাড়বে বৈদেশিক মুদ্রা আয় এবং অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হবে। অর্থমন্ত্রী বললেন, ‘একটা ছোটখাটো গান যখন হিট হয়, একজন সাধারণ মানুষের একটা গান যখন হিট হয়ে যায়, এটি কি শত শত কোটি টাকার প্রোডাক্ট (পণ্য) হয়ে গেল না? আমাদের মধ্যে সেটি আছে। সৃজনশীলতা আমাদের দেশের মধ্যে আছে।’ গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিল...
অর্থনীতি•২ মাস আগে
জিডিপিতে অবদান বাড়ছে শিল্পকলা-বিনোদনের
জিডিপিতে অবদান বাড়ছে শিল্পকলা-বিনোদনের
দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান বাড়ছে শিল্পকলা ও বিনোদন খাতের। সেবা খাতগুলোর মধ্যে এ খাতটি এখন অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সিঁড়ি। ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী শিল্পকলা ও বিনোদনে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯২ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় হিসাব পরিসংখ্যান প্রতিবেদনে উঠে এলো এসব তথ্য। গত সোমবার প্রকাশ হয় প্রতিবেদনটি। সেখানে বলা হয়েছে, এ খাতটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন (রিভিশন-৪) অনুযায়ী...
অর্থনীতি•২ মাস আগে
স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি
স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি
আধুনিক সমাজে কর ফাঁকি রোধ এবং আয়কর আইন ও বিধির প্রতিপালন নিশ্চিত করার জন্য ‘অডিট’ বা নিরীক্ষা একটি অত্যাবশ্যক পদ্ধতি। তবে আয়কর রিটার্নের নমুনা নির্বাচনে দৈবচয়ন পদ্ধতি (র‌্যানডম সিলেকশন) প্রয়োগের পরিবর্তে পক্ষপাতমূলক পদ্ধতি ব্যবহার করা হলে তা কখনোই ন্যায়সংগত হয় না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়। আমরা জানি, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন আর দক্ষিণ এশিয়ার মধ্যে তো সর্বনিম্নের পাশাপাশি ক্রমে নিম্নগামী। তাই দেশের নীতিনির্ধারকদের উচিত কর রা...
কলাম•৩ মাস আগে
পাঁচ বছরে মালয়েশিয়া ভিয়েতনাম হংকংকে ছাড়াবে বাংলাদেশ
পাঁচ বছরে মালয়েশিয়া ভিয়েতনাম হংকংকে ছাড়াবে বাংলাদেশ
২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারে যা মালয়েশিয়া, ভিয়েতনাম ও ডেনমার্কের মতো উন্নত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। এ সময় বাংলাদেশ হবে বিশ্বের ৩২তম অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থাটি ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছার আভাস দিয়েছে। একই সময় ভিয়েতনাম, ডেনমার্ক ও হংকংয়ের অর্থনীতি যথাক্রমে ৬৬৭ দশমিক ৫, ৫৮৯ দশমিক ২ ও ৫৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌ...
অর্থনীতি•৩ মাস আগে
কর্মসংস্থান ছাড়া প্রবৃদ্ধি
কর্মসংস্থান ছাড়া প্রবৃদ্ধি
দেশে সামষ্টিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং কর্মসংস্থানের ফলাফলের বৈপরীত্য বিরাজ করছে। এতে প্রবৃদ্ধি মডেলের বিরোধিতা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেননা মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হলেও সেই তুলনায় হয়নি কর্মসংস্থান। ২০১৫-২৩ সাল পর্যন্ত জিডিপি বার্ষিক গড় প্রায় সাড়ে ৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যদিও কভিড-১৯-এর কারণে ২০২১ সালে এতে কিছুটা পতন ঘটে। এ ছাড়া কর্মসংস্থানে শিল্প খাতের অংশ ২০১৬-১৭ অর্থবছরে ২০ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ দশমিক ৩৭ শতাংশে নেমে এসেছে। প্রকৃত অর্থে, উৎপাদন বৃদ্ধি...
অর্থনীতি•৩ মাস আগে
মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব
মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব
রাজস্ব বকেয়া পড়েছে প্রায় ৮৩ হাজার কোটি টাকা। এ নিয়ে বেশ চিন্তিত সরকার। নানা পদক্ষেপের পরও বছরের পর বছর অপেক্ষা করেও আসছে না কোনো ইতিবাচক ফল। আবার দ্রুত কিছু করারও উপায় নেই। কারণ পুরো বিষয়টি গড়িয়েছে আদালতে। সমাধানের কোনো লক্ষণ নেই। এ দীর্ঘসূত্রতা কাটাতে এবার বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে। উদ্যোগ নেওয়া হচ্ছে আদালতের বাইরে গিয়ে মামলা নিষ্পত্তির। আগামী সপ্তাহ থেকেই বৈঠক শুরু করবেন অর্থমন্ত্রী। ডাকা হবে বকেয়া থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে এসব তথ্য। জানা...
জাতীয়•৪ মাস আগে
ইরান যুদ্ধের চাপে জিডিপি কমেছে সৌদি আরবের
ইরান যুদ্ধের চাপে জিডিপি কমেছে সৌদি আরবের
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের অর্থনীতিতে চাপ বেড়েছে। এর ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি প্রাথমিক পরিসংখ্যানে জানানো হয়েছে এ তথ্য। সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষের (গাস্ট্যাট) তথ্য অনুযায়ী, তেল খাতের কার্যক্রম ২৪ দশমিক ৭ শতাংশ কমে যাওয়াই এই সংকোচনের প্রধান কারণ। তবে একই সময়ে তেলবহির্ভূত খাতের কার্যক্রম ০ দশমিক ৯ শতাংশ এবং স...
মধ্যপ্রাচ্য•৪ মাস আগে
তৃতীয় প্রান্তিকেও কমল জিডিপি প্রবৃদ্ধি
তৃতীয় প্রান্তিকেও কমল জিডিপি প্রবৃদ্ধি
গত ২০২৫-২৬ অর্থবছরের তিন প্রান্তিকেই ধারাবাহিকভাবে কমেছে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২২ শতাংশ। তার আগের দুই প্রান্তিকের তুলনায় যথাক্রমে অর্থনীতিতে গতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ দশমিক ২২ শতাংশ, যা আগের দুই অর্থবছরের তুলনায় কম। এর আগে প্রথম প্রান্তিকে (গত জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্ট...
অর্থনীতি•৪ মাস আগে
শিক্ষা ব্যয়ে তলানিতে বাংলাদেশ
শিক্ষা ব্যয়ে তলানিতে বাংলাদেশ
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে শিক্ষা খাতে সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইউনেসকো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিকসের (ইউআইএস) ২০২৫ সালের তথ্যভিত্তিক বৈশ্বিক বিশ্লেষণে দেখা গেছে, ১৮১ দেশের তালিকায় শিক্ষায় জিডিপির অংশ ব্যয়ের হিসাবে বাংলাদেশের অবস্থান ১৬৪তম। যদিও নতুন অর্থবছরের (২০২৬-২৭) জন্য বর্তমান সরকার শিক্ষা খাতে বাড়িয়েছে বাজেট বরাদ্দ। এ খাতে মোট জিডিপি ২ শতাংশে উন্নীত করে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ...
অর্থনীতি•৪ মাস আগে