নগরীর যত্রতত্র পোস্টার ও ব্যনার ফেস্টুন লাগানোর কারণে ৫ কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার সকালে নগরের চকবাজার এলাকায় সিটি করপোরেশন এই অভিযান চালায়।
করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার অভিযানে নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করেন পুলিশ।অভিযানের সময় উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগ আনা হয়...