জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদের সময় শেষ ২৯ অক্টোবর
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ ও মূল কর-ফি পরিশোধের সুযোগ শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নবায়ন এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
আজ সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নবায়ন এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।



