Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বিআরটিএ

স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল
স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল
স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমোদন দিয়েছে কেবল সেগুলো রাস্তায় চলাচল করবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্...
জাতীয়•প্রায় ২০ ঘণ্টা আগে
ছোট শহরে বড় জট
ছোট শহরে বড় জট
আয়তনে ছোট ফেনী শহর। শহরের আয়তন ও সড়কব্যবস্থা বিবেচনায় সাড়ে ৯ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমোদন রয়েছে। অথচ চলাচল করছে প্রায় ২৭ হাজার। এর বাইরে রয়েছে প্রায় ১০ হাজার অনুমোদনহীন ইজিবাইক। যত্রতত্র স্ট্যান্ড, বেপরোয়া চলাচল আর যানজটে নাকাল নগরবাসী। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা কারনো এবং দ্রুতগতিতে চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। ফেনী ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে সাড়ে ৯ হাজার। অথচ চলাচল করছে প্রায় ২৭...
সারা দেশ•১২ দিন আগে
এক লাইনেও লেখা যাবে মোটরসাইকেলের সামনের নাম্বারপ্লেট
এক লাইনেও লেখা যাবে মোটরসাইকেলের সামনের নাম্বারপ্লেট
ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারির জন্য এআই ক্যামেরা ব্যবহার শুরুর মধ্যে মোটরসাইকেলের সামনের নাম্বারপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে রেজিস্ট্রেশন নাম্বার এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে একাধিক মাপের নাম্বারপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।গতকাল রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা,...
জাতীয়•১৫ দিন আগে
মোটরসাইকেলের সামনে নম্বর-প্লেট সংযোজনের সময় বাড়ল
মোটরসাইকেলের সামনে নম্বর-প্লেট সংযোজনের সময় বাড়ল
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বর-প্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ। এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনে নির্দিষ্ট মাপের ম্যানুয়াল নম্বর প্লেট সংযোজন বাধ্যতামূলক করে বিআরটিএ। সে সময় মোটরসাইকেল মালিকদের ১৫ নভেম্বরের মধ্যে নম্বর প্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছিল।বিআরটিএ আগের ব...
জাতীয়•১৮ দিন আগে
জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদের সময় শেষ ২৯ অক্টোবর
জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদের সময় শেষ ২৯ অক্টোবর
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ ও মূল কর-ফি পরিশোধের সুযোগ শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নবায়ন এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।আজ সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।এ অবস্থায় নি...
জাতীয়•২২ দিন আগে
মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা
মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা
এতদিন মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বর প্লেট থাকার আইন থাকলেও এখন থেকে নম্বর প্লেট থাকতে হবে সামনেও। মোটরসাইকেলের সামনে নির্দিষ্ট আয়তনের রেজিস্ট্রেশন নম্বর রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল মালিকদের নিতে বলা হয়েছে এ ব্যবস্থা। আজ শুক্রবার সকালে এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বিআরটিএ। বিআরটিএ বলছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ...
জাতীয়•প্রায় ১ মাস আগে
সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত
সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৪ আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে...
জাতীয়•প্রায় ১ মাস আগে
বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে
বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর মহানগর ও দূরপাল্লার উভয় ক্ষেত্রে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সূত্র আগামীর সময়কে নিশ্চিত করেছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর গতকাল বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠক থেকে মহানগর এলাকার বাসে ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে...
জাতীয়•প্রায় ২ মাস আগে
সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে
সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে
একসময় ঢাকার মধ্যবিত্তের অন্যতম স্বপ্ন ছিল ব্যক্তিগত গাড়ি। আয় কিছুটা বাড়লেই গাড়ি কেনার পরিকল্পনা করতেন অনেকে। কিন্তু নিত্যপণ্যের বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয়, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচের কারণে এখন বদলে যাচ্ছে সে হিসাব। মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা এখন পরিণত হয়েছে বিলাসিতায়। এমনকি যাদের গাড়ি কেনার সামর্থ্য রয়েছে, তারাও ভাবছেন— শুধু যাতায়াতের জন্য এত বড় বিনিয়োগ ও নিয়মিত খরচ বহন করার প্রয়োজন আছে কি না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন পরিসংখ্যানেও এই পরিবর্তনের প্রতিফলন স্পষ্ট। ২০১৭...
অর্থনীতি•প্রায় ২ মাস আগে
মহানগরে ১৮, দূরপাল্লায় ২০ পয়সা বাসভাড়া বাড়াতে বিআরটিএর সুপারিশ
মহানগরে ১৮, দূরপাল্লায় ২০ পয়সা বাসভাড়া বাড়াতে বিআরটিএর সুপারিশ
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির সুপারিশে মহানগর এলাকায় চলাচল করা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।বৈঠকে থাকা কমিটির একজন সদস্য আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন।...
জাতীয়•প্রায় ২ মাস আগে
বিআরটিএতে দুই দালালকে কারাদণ্ড
বিআরটিএতে দুই দালালকে কারাদণ্ড
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এই অভিযানে নেতৃত্ব দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়ার মৌ. আকমলের বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)। আরও পড়ুন...
চট্টগ্রাম•২ মাস আগে
নিরাপদ সড়ক পেতে ভাবনার কাঠামো বদলাতে হবে: জাইমা রহমান
নিরাপদ সড়ক পেতে ভাবনার কাঠামো বদলাতে হবে: জাইমা রহমান
বাংলাদেশ ও যুক্তরাজ্যে ড্রাইভিং টেস্টে প্রথমবারেই উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আজ বুধবার ফেসবুকে তিনি একটি পোস্ট দেন। সেখানে, বিআরটিএর সেবা ডিজিটালাইজড হলেও প্রক্রিয়ার জটিলতা এবং প্রযুক্তির অপব্যবহারের কথাও তুলে ধরেন তিনি।জাইমা লেখেন, ‘গত সপ্তাহে আমি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দিলাম, এবার বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য। প্রথমটি দিয়েছিলাম লন্ডনে, দশ বছরেরও বেশি আগে। দুটিতেই প্রথমবারে উত্তীর্ণ হয়েছি। কিন্তু গাড়ি চ...
সোশ্যাল মিডিয়া•৩ মাস আগে
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ পেতে জমা দিতে হবে জিপিএস সংযোজনের প্রমাণও।আজ মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে বিআরটিএ।বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন ২০২৬ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং গণপরিবহনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ...
জাতীয়•৪ মাস আগে
মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর
মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর
মোটরযানে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।​আজ মঙ্গলবার বিআরটিএর পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এর বিধি-৮১ অনুযায়ী জরুরি সেবা প্রদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন বা হুটার ব্যবহার করা যাবে না। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা উদ্ধারকাজে নিয়ো...
জাতীয়•৪ মাস আগে
‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও
‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও
নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও ‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে উবার ও পাঠাওয়ের পাওয়া নিবন্ধন সনদের (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) মেয়াদ শেষ হয়েছে গত বছর। ২০২৫ সালের ৩ ডিসেম্বর পাঠাওয়ের সনদের মেয়াদ শেষ হয়। আর পরদিন ৪ ডিসেম্বর শেষ হয় উবারের সনদের মেয়াদ। এরপর ছয় মাস হলো, সরকারের নীতিমালা লঙ্ঘন করে চলছে এ দুই প্রতিষ্ঠানের অধীনে গাড়িগুলো। যদিও সনদ পুনর্নিবন্ধনের আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিআরটিএ। নীতিমালা অনুযায়ী, সরকারের...
জাতীয়•৪ মাস আগে
উদ্যোগেই জট জিইয়ে রাখার আয়োজন
উদ্যোগেই জট জিইয়ে রাখার আয়োজন
আবেদনের পর, পরীক্ষাও দেওয়া শেষ; ফি-ও পরিশোধ করেছেন। কিন্তু দিনের পর দিন অপেক্ষা; মাস পেরিয়ে বছর। তবু মিলছে না কাঙ্ক্ষিত স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি। কারণ একটাই— কার্ড ছাপানোর ঠিকাদার নেই। সংকট কাটাতে আবারও দরপত্র ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু নতুন পরিকল্পনাতেও পুরনো জট কমার বদলে আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে লাইসেন্সের এ জট এক অন্তহীন গল্পে রূপান্তরিত হয়েছে। যার শেষটা আপাতত জানা নেই কারও। বিষয়টি খোলাসা করা যাক— তথ্য বলছে, এখন ছাপার অপেক্ষায় আছে প্রায় সাড়ে ১৫ ল...
জাতীয়•৪ মাস আগে
এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়
এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়
ভুয়া, অঘোষিত কিংবা করের আওতার বাইরে থাকা ব্যবসা শনাক্তে এবার কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ট্রেড লাইসেন্স ইস্যু, লাইসেন্স নবায়ন, ব্যবসাপ্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ, মোটরযান নিবন্ধন এমনকি ব্যবসায়ী সংগঠনের সদস্যপদ গ্রহণ— সব ক্ষেত্রেই ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এরই অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং এফবিসিসিআইকে চিঠি পাঠিয়েছে এনবিআর। খবর...
অর্থনীতি•৪ মাস আগে
বিআরটিএতে দালাল সিন্ডিকেট, ‘প্যাকেজ’ ভিত্তিক চলছে টাকা আদায়
বিআরটিএতে দালাল সিন্ডিকেট, ‘প্যাকেজ’ ভিত্তিক চলছে টাকা আদায়
লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ কার্যালয়ের সামনে দাঁড়ালেই যেন শুরু হয় আরেক পরীক্ষা। এই পরীক্ষায় লিখিত, মৌখিক বা ব্যবহারিক নয়— পাস করতে হয় দালাল, দীর্ঘ লাইন, ধীরগতি আর অনিশ্চয়তার বাধা। সরকারের ডিজিটাল সেবার যুগেও যেখানে কয়েকটি ক্লিকেই আবেদন করার কথা, সেখানে অনেকের কাছে লাইসেন্স পাওয়ার সবচেয়ে সহজ পথ হয়ে উঠেছে দালালের হাত ধরা। আর স্মার্ট কার্ডের তীব্র সংকটকে পুঁজি করে সেই দালাল চক্র এখন গড়ে তুলেছে কোটি টাকার বাণিজ্য। সরকারি ফি কয়েক হাজার টাকা হলেও ‘নিশ্চিত’ ও ‘দ্রুত’ লাইসেন্সের নামে দালালদের দাবি ১০ থেক...
জাতীয়•৪ মাস আগে
ঘুষে এক নম্বরে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
টিআইবি ● ঘুষে এক নম্বরে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
দেশের সেবা খাতের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট অফিস। এ প্রতিষ্ঠানে সেবা নিতে আসা প্রায় ৮৪.৪ শতাংশ মানুষকেই নিয়মের বাইরে টাকা বা ঘুষ দিতে বাধ্য হতে হয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক নতুন জাতীয় খানা জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।শুধু পাসপোর্ট অফিসই নয়, সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত ও নাগরিক অধিকারের সঙ্গে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা খাতেও দুর্নীতির চিত্র ভয়াবহ। ঘুষের হারের দিক থেকে পাসপোর্...
জাতীয়•৫ মাস আগে
যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তরে জোর দিচ্ছে বিআরটিএ
যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তরে জোর দিচ্ছে বিআরটিএ
মোটরযান বিক্রির পর দ্রুত ও নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বুধবার সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রির পর নতুন ব্যবহারকারীরা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। এর ফলে গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।সংস্থাটি উল্লেখ করেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর...
জাতীয়•৫ মাস আগে