Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তরে জোর দিচ্ছে বিআরটিএ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৫:৫৯
যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তরে জোর দিচ্ছে বিআরটিএ

গ্রাফিকস: আগামীর সময়

মোটরযান বিক্রির পর দ্রুত ও নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বুধবার সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রির পর নতুন ব্যবহারকারীরা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। এর ফলে গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।

সংস্থাটি উল্লেখ করেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ বিধান অনুসরণ না করায় অনেক বিক্রেতাকে অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় বহন করতে হচ্ছে।

মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সহজ করতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানিয়েছে বিআরটিএ। এখন আবেদনকারীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করা হবে। যাচাই শেষে একই দিনেই মালিকানা হস্তান্তরের কার্যক্রম শেষ করা সম্ভব হবে। পাশাপাশি নতুন মালিক ডিজিটাল নিবন্ধন সনদের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্যও জমা দিতে পারবেন।

বিআরটিএর মতে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে নানা ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে হতে পারে। তাই মোটরযান কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে দ্রুত মালিকানা হস্তান্তরের কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএমোটরযান বিক্রিমালিকানা হস্তান্তর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise