Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও

সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৪:০৩
‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও

গ্রাফিকস: আগামীর সময়

নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও ‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে উবার ও পাঠাওয়ের পাওয়া নিবন্ধন সনদের (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) মেয়াদ শেষ হয়েছে গত বছর। ২০২৫ সালের ৩ ডিসেম্বর পাঠাওয়ের সনদের মেয়াদ শেষ হয়। আর পরদিন ৪ ডিসেম্বর শেষ হয় উবারের সনদের মেয়াদ। এরপর ছয় মাস হলো, সরকারের নীতিমালা লঙ্ঘন করে চলছে এ দুই প্রতিষ্ঠানের অধীনে গাড়িগুলো। যদিও সনদ পুনর্নিবন্ধনের আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিআরটিএ।

নীতিমালা অনুযায়ী, সরকারের এই কর্তৃপক্ষ এক বছরের জন্য এনলিস্টমেন্ট সার্টিফিকেট দিয়ে থাকে। প্রতিবছরই তা পুনর্নিবন্ধন করতে হয়। আর আবেদন করতে হবে মেয়াদ শেষের তিন মাস আগেই। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও এতদিন ধরে নিবন্ধন ঝুলিয়ে রাখায় নিবন্ধন পাওয়ার সম্ভাবনা কতটুকু, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার নিবন্ধন ছাড়া উবার ও পাঠাওয়ের কার্যক্রম পরিচালনা চলমান থাকলেও আপত্তি তুলছে না সরকারের কোনো পক্ষ। বন্ধ করা হয়নি তাদের অ্যাপভিত্তিক সেবার কার্যক্রম।

বিআরটিএর সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০১৯ সালে বাংলাদেশে পরিবহন ব্যবসা শুরু করার জন্য নিবন্ধন নেয় উবার ও পাঠাও। এর পর থেকে নিয়মিত পুনর্নিবন্ধন করেই তারা রাইড শেয়ারিং চালিয়ে যাচ্ছে।
এই নিবন্ধনের প্রক্রিয়াটি বিআরটিএর প্রকৌশল শাখা থেকে করা হয়ে থাকে। এই শাখার সহকারী পরিচালক নুরুল হোসেন আগামীর সময়কে বলছিলেন, ‘পুনর্নিবন্ধনের আবেদন আমাদের কাছে আছে। তা নিয়ে কাজ চলছে। কিছু কাগজপত্র কমতি থাকায় সেগুলো আবার চেয়ে নিতে হয়েছে। তাই দেরি হয়েছে। নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে। দ্রুত নিবন্ধন দিয়ে দেওয়া হবে।’

যদিও নিবন্ধনের আবেদন কবে করেছে— জানতে চাইলে তিনি জবাব দেননি। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো রাইড শেয়ারিং কার্যক্রম চালিয়ে যেতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আবেদন যেহেতু করেছে, তাই কার্যক্রম চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।

কিন্তু আইন বলছে ভিন্ন কথা। ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭’ অনুযায়ী, এনলিস্টমেন্ট সার্টিফিকেট ছাড়া কোনো প্রতিষ্ঠানের রাইড শেয়ারিং কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।

নীতিমালা অনুযায়ী, রাইড শেয়ারিং সেবা পরিচালনার আগে সেবাদানকারী প্রতিষ্ঠানকে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেট ছাড়া কোনো প্রতিষ্ঠান রাইড শেয়ারিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রাইড শেয়ারিংয়ে ব্যবহৃত প্রতিটি মোটরযানের জন্যও আলাদা এনলিস্টমেন্ট সার্টিফিকেট বাধ্যতামূলক। অর্থাৎ, শুধু প্রতিষ্ঠান নিবন্ধিত হলেই হবে না; প্ল্যাটফর্মে যুক্ত প্রতিটি গাড়ি বা মোটরসাইকেলকেও বিআরটিএর এনলিস্টমেন্টের আওতায় আনতে হবে।

নীতিমালায় বলা হয়, বিআরটিএর নির্ধারিত পদ্ধতিতে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অনুমোদনের পরই এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু করা হবে। এনলিস্টমেন্ট সার্টিফিকেটের নির্ধারিত মেয়াদ শেষে তা নবায়ন করতে হবে। নবায়নের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে বিআরটিএর অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয় এবং যাচাই শেষে নবায়নকৃত সার্টিফিকেট ইস্যু করা হয়।

এসব বিষয়ে উবার ও পাঠাওয়ের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। উবারের জনসংযোগ দেখে বেঞ্চমার্ক পিআর নামে একটি প্রতিষ্ঠান। কয়েক দিন চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে আগামীর সময়ের অনলাইন সংস্করণে সংবাদটি প্রকাশের পর উবারের পক্ষ থেকে এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা হয়। সময় স্বল্পতার কারণে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে অনানুষ্ঠানিকভাবে পুনঃনিবন্ধনের জন্য আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছে তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে উবার-সংশ্লিষ্ট এক কর্মকর্তা আগামীর সময়কে বলছিলেন, ‘পুনঃনিবন্ধন পেতে কেন দেরি হচ্ছে, তা আমাদের জানা নেই। এটি বিআরটিএ-ই জানে।’

এদিকে, রাইড শেয়ারিং ব্যবস্থা চালুর পর ঢাকায় মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে হু-হু করে। বিআরটিএর নিবন্ধিত মোটরযানের নথির তথ্য বলছে, প্রথম ৪৮ বছর, অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় নিবন্ধিত মোটরসাইকেল ছিল ৭ লাখ ৪৬ হাজার ৭৮১টি। অথচ পরবর্তী মাত্র সাড়ে ছয় বছরে, অর্থাৎ ২০২০ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত আরও ৫ লাখ ৭৮ হাজার ৬১৩টি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে।

অর্থাৎ, আগের পুরো সময়ের নিবন্ধনের প্রায় ৭৮ শতাংশের সমান মোটরসাইকেল যুক্ত হয়েছে মাত্র সাড়ে ছয় বছরে। বর্তমানে রাজধানীতে নিবন্ধিত মোটরসাইকেলের প্রায় ৪৪ শতাংশই ২০২০ সালের পর নিবন্ধিত হয়েছে।

যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হাদিউজ্জামান মনে করেন, একটি রাইড শেয়ারিং কোম্পানি সর্বোচ্চ কতগুলো গাড়ি তালিকাভুক্ত করতে পারবে, সেই সংখ্যা বিআরটিএর নির্ধারণ করে দেওয়া উচিত। সড়কের সক্ষমতার তুলনায় গাড়ি বেড়ে যাচ্ছে। এটি ভবিষ্যতে আরও ভোগাবে।

উবারপাঠাওবিআরটিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise