ঢাকায় নতুন যাতায়াত সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু করেছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। এর মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত বা টপ-রেটেড চালকের নির্ভরযোগ্য সেবা পাবেন, যা নগরজীবনের যাতায়াতে আরও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। সার্ভিসটি চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী জানান, উবারে তারা সবসময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করেছেন। প্রিমিয়ার প্লাস মূলত এমন যাত্রীদের জন্য তৈরি ক...