ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকায় নতুন যাতায়াত সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু করেছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। এর মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত বা টপ-রেটেড চালকের নির্ভরযোগ্য সেবা পাবেন, যা নগরজীবনের যাতায়াতে আরও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। সার্ভিসটি চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী জানান, উবারে তারা সবসময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করেছেন।
প্রিমিয়ার প্লাস মূলত এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা উবারে নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও উন্নত সেবা প্রত্যাশা করেন, যেখানে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতাও বজায় থাকবে।
এই রাইড বুক করতে উবার অ্যাপ ওপেন করে গন্তব্য ‘হোয়্যার টু?’ বক্সে লিখতে হবে। এরপর রাইডের অপশনগুলো থেকে ‘প্রিমিয়ার প্লাস’ বেছে নিয়ে ভাড়ার বিবরণ দেখে বুকিং কনফার্ম করতে হবে।




