ফলমন্ডিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের ফলমন্ডিতে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় এ জরিমানা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। বাজারে মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে এ তদারকি করা হয়।
বেশ কয়েক দিন ধরেই চট্টগ্রামে লাগামহী ভাবে বেড়েছে ফলের দাম। এতে ফল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। ফলের মধ্যে মাল্টার দাম সবচেয়ে বেশি। প্রতি কেজি মাল্টা ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।



