নিয়োগের ৫৬ দিনের মাথায় কেন সরানো হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে? সাদা কার্ডে লাল-কালো কালিতে ‘৫৬?’ লিখে সরকারের কাছে এ প্রশ্নের জবাব চেয়েছেন চুয়েটের হাজারো শিক্ষার্থী।‘প্রতীকী প্রশ্নযাত্রা’ নামে এ কর্মসূচির মধ্য দিয়ে তারা চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ষষ্ঠদিন পার করলেন।শিক্ষার্থীদের পাশাপাশি আজ রবিবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে চুয়েট শিক্ষক সমিতি, অফিসারস অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতি। তারাও চুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক ড. শ...