Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

চুনারুঘাট

চণ্ডীছড়ার সবুজে বাদামি খরগোশ
চণ্ডীছড়ার সবুজে বাদামি খরগোশ
টিলার ঢালে সারি সারি চা-গাছ, চারপাশে সবুজ। এরই মধ্যে শুকনো ঘাসের সঙ্গে রঙ মিলিয়ে হঠাৎ দেখা দেয় ধূসর-বাদামি এক বুনো খরগোশ। কান খাড়া করে চারপাশ দেখে মুহূর্তেই মিলিয়ে যায় ঝোপের আড়ালে। হবিগঞ্জের চুনারুঘাটের চণ্ডীছড়া চা-বাগানে সম্প্রতি দেখা মেলে দুর্লভ এই প্রাণীর। একসময় সাতছড়ির পাহাড় ও চা-বাগানে নিয়মিত দেখা গেলেও এখন বুনো খরগোশের দেখা পাওয়া কঠিন। শিকার ও আবাসস্থল সংকোচনে হারিয়ে যেতে বসা এই প্রাণীর উপস্থিতি তাই নতুন করে সামনে এনেছে পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রশ্ন। চলতি সপ্তাহে স্থানীয় স্কুলশিক্...
সারা দেশ•৬ দিন আগে
চার মাসে পুলিশের ১১ সদস্য প্রত্যাহার
চার মাসে পুলিশের ১১ সদস্য প্রত্যাহার
হবিগঞ্জে পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। মাদক দিয়ে ফাঁসানো, মোবাইল ফোন চুরিসহ নানা বিতর্কের পর এবার ভাইরাল ঘুষ নেওয়ার ভিডিও। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে পুলিশ লাইনসে। এর আগে চার মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও ব্যবস্থার নামে করা হয়েছে শুধু প্রত্যাহার। মঙ্গলবারের ঘটনাসহ আগের দুদিনে দুজন পুকুরঘাটে বসে ঘুষগ্রহণ এবং ঘুষ নেওয়া নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে প্রত্যাহার হন।...
সারা দেশ•৬ দিন আগে
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রকৌশলী নিহত
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রকৌশলী নিহত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় শাহ মো. আরদি নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরদি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই। নিহতের স্বজনদের ভাষ্য, শনিবার ভোরে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন আরদি। মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় গুরুত...
সারা দেশ•১১ দিন আগে
৭৮ লাখ টাকার স্টেশনে থামে না ট্রেন
৭৮ লাখ টাকার স্টেশনে থামে না ট্রেন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশনে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক স্টেশন ভবন। নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে; কিন্তু সেখানে থামে না কোনো ট্রেন। লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীসেবায় কাজে আসছে না সরকারি অর্থে নির্মিত ভবনটি। অযত্নে পড়ে থাকা স্থাপনাটির মালপত্রও চুরি হচ্ছে। রেলওয়ের তথ্য বলছে, যাত্রীসেবার মান বাড়াতে ২০২২-২৩ অর্থবছরে স্টেশন ভবনটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরে কাজ শেষ হলেও চালু হয়নি স্টেশনের কার্যক্রম। চালক ও ইঞ...
সারা দেশ•১২ দিন আগে
দেশের ২৪৮ শকুনের ১১০টি এক জেলাতে
দেশের ২৪৮ শকুনের ১১০টি এক জেলাতে
দেশের আকাশ থেকে যখন হারিয়ে যেতে বসেছে একসময়ের অতিপরিচিত শকুন, তখন উল্টো চিত্র দেখা গেছে হবিগঞ্জের রেমা-কালেঙ্গা বনে। দীর্ঘদিনের সংরক্ষণ উদ্যোগে এই বনাঞ্চলে শুধু শকুনের সংখ্যা বাড়েনি; বেড়েছে তাদের প্রজনন সফলতাও। ২০১৪ সালে যেখানে রেমা-কালেঙ্গায় শকুনের সংখ্যা ছিল ৭৮টি, সর্বশেষ শুমারিতে সেখানে অস্তিত্ব পাওয়া গেছে ১১০টি বাংলা শকুনের। শকুন পরিবেশ-প্রকৃতির গুরুত্বপূর্ণ বন্ধু। মৃত প্রাণীর দেহ খেয়ে রোগজীবাণুর বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পাখি। কিন্তু খাদ্যসংকট, আবাসস্থল ধ্বংস, গাছ কাটা এ...
সারা দেশ•এক মাস আগে
মিলেমিশে সার পাচার
মিলেমিশে সার পাচার
হবিগঞ্জের চুনারুঘাটে বিএডিসির চার ডিলারের বিরুদ্ধে সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকার বাইরে সরিয়ে নেওয়া ও বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগকারী কৃষকদের দাবি, চার ডিলারের পারস্পরিক আত্মীয়তার সুযোগে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। এ বিষয়ে ১৫০ কৃষকের স্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জেলা প্রশাসকসহ ছয় দপ্তরে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। অভিযোগে বলা হয়েছে, চার ডিলারের মধ্যে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকার...
সারা দেশ•এক মাস আগে
রেমা-কালেঙ্গায় ‘বিশ্বের বড়’ কাঠবিড়ালি
রেমা-কালেঙ্গায় ‘বিশ্বের বড়’ কাঠবিড়ালি
হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মিলেছে বিরল মালয়ান জায়ান্ট কাঠবিড়ালির। সম্প্রতি বন থেকে কাঠবিড়ালিটির কয়েকটি ছবি তুলেছেন শৌখিন আলোকচিত্রী শাহেদ আহমেদ। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এ প্রজাতির কাঠবিড়ালি থাকতে পারে দেশের অন্য বনেও। তবে সংখ্যা কম হওয়ায় সহজে এর দেখা মেলে না। মালয়ান জায়ান্ট কাঠবিড়ালির ইংরেজি নাম ব্ল্যাক জায়ান্ট স্কুইরেল বা মালয়ান জায়ান্ট স্কুইরেল। বৈজ্ঞানিক নাম Ratufa bicolor। এটি বাংলাদেশের আট প্রজাতির কাঠবিড়ালির মধ্যে সবচেয়ে বড়। পূর্ণবয়স্ক একটি কাঠবিড়া...
সারা দেশ•এক মাস আগে
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় গতকাল রবিবার সকালে ঘটে এই হত্যাকাণ্ড। নিহত সোহাগ মিয়া (২০) স্থানীয় শফিক মিয়ার ছেলে। নিহতের চাচা আবদুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো গতকাল সকালে সীমান্ত এলাকায় গরু চরাতে যান সোহাগ। তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। গুলির পর সোহাগের কোনো খোঁজ না পেয়ে তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্ব...
সারা দেশ•২ মাস আগে
অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন
অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারুল ইসলাম রহমানিয়া ফাজিল মাদ্রাসায় নেই জিনিয়া আক্তার নামে কোনো কর্মচারী। আর মাদ্রাসার আয়া শেফুল আক্তার আহত না হলেও আহত দেখিয়ে তার নামে করা হয় আবেদন। অথচ এই দুজনের নামে উত্তোলন করা হয়েছে সরকারি অনুদানের ২৫ হাজার টাকা। এ নিয়ে প্রশ্ন উঠেছে, কারা ওই টাকা উত্তোলন করেছেন। শুধু তা-ই নয়, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির নাতি ও এক অধ্যাপকের ছেলেকেও দরিদ্র শিক্ষার্থী দেখিয়ে অনুদানের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ মাদ্রাসায় আরও দরিদ্র শিক্ষার্থী থাকার পরও তাদের বাদ দিয়ে সচ্ছল শি...
সারা দেশ•২ মাস আগে
চুনারুঘাটের দিনমজুরকে হত্যা করল কে
চুনারুঘাটের দিনমজুরকে হত্যা করল কে
হবিগঞ্জের চুনারুঘাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে দিনমজুর সুজন মিয়াকে (৩০)। বুধবার ভোরে উপজেলার রাখী গ্রামের একটি ধানখেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সুজন পাশের কালামন্ডল গ্রামের দুলাল মিয়ার ছেলে। নানাবাড়িতে থেকে বড় হওয়া সুজন কালামন্ডল গ্রামেই বিয়ে করেন। স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে তার সংসার। প্রতিদিন মজুরিভিত্তিক কাজ করে চালাতেন সংসার। মরদেহ উদ্ধারে যাওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের ভাষ্য, মঙ্গলবার বিকেলে খাওয়াদাওয়া শেষে বাড়ি থেকে বের হন...
সারা দেশ•২ মাস আগে
পানির খোঁজে প্রাণী লোকালয়ে
পানির খোঁজে প্রাণী লোকালয়ে
বনের ভেতর ছড়িয়ে থাকা সাতটি ছড়ার কারণে নাম সাতছড়ি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এই জাতীয় উদ্যানে সারা বছরই থাকে পানির সংকট। বনের ছড়াগুলো দীর্ঘ সময় ধরে রাখতে পারে না বৃষ্টির পানি। সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যপ্রাণীর জন্য তৈরি দুটি গুরুত্বপূর্ণ পুকুরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সামনে শুষ্ক মৌসুমে পানির সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি ও খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয় ও চা বাগানের দিকে চলে আসতে পারে বন্যপ্রাণী। বাড়তে পারে মানুষ-বন্যপ্রাণীর সংঘাত। অস্তিত্বসংকটে পড়তে পারে সাতছড়ির...
সারা দেশ•২ মাস আগে
ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের চুনারুঘাটে এক নারীকে ধর্ষণের অভিযোগে নূরুল ইসলাম সাজল নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই নারীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে তাকে। গত মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত নূরুল ইসলাম সাজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং জারুলিয়া বাজারের একটি ওষুধের দোকানের মালিক। মামলার এজাহার...
সারা দেশ•২ মাস আগে
স্বীকৃতির বাইরে ৫৮ জাতিগোষ্ঠী
স্বীকৃতির বাইরে ৫৮ জাতিগোষ্ঠী
পাহাড়, চা বাগান ও সীমান্তঘেরা হবিগঞ্জের চুনারুঘাট বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির এক মিলনভূমি। রেমা-কালেঙ্গা, সাতছড়ি পল্লীসহ উপজেলার বিভিন্ন পাহাড়ি ও চা বাগান এলাকায় বসবাস করে ৮৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রজন্মের পর প্রজন্ম ধরে নি জস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মীয় আচার, উৎসব ও জীবনযাপন ধরে রাখা এসব জনগোষ্ঠীর মধ্যে মাত্র ২৭টি সরকারি তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃত। বাকি ৫৮টি জাতিগোষ্ঠীর নাম তালিকায় না থাকায় চাকরিতে কোটা, সরকারি অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই বঞ্চনার...
সারা দেশ•২ মাস আগে
কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পদচ্যুত জামায়াত নেতা
কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পদচ্যুত জামায়াত নেতা
হবিগঞ্জে দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম সজলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ ওঠার পর দলীয় সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।গত ৪ আগস্ট রাত ২টার দিকে চুনারুঘাটের গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পেয়ে নুরুল ইসলাম সজলকে আটক করেন বিক্ষুব্ধ গ্রা...
সারা দেশ•২ মাস আগে
চলাচল শুরুর আগেই ধস
চলাচল শুরুর আগেই ধস
সেতুর কাজ শেষ হয়নি এখনো। উদ্বোধনেরও বাকি অনেকটা সময়। অথচ এরই মধ্যে ধসে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নির্মাণাধীন একটি সেতুর সংযোগ সড়ক ও গাইডওয়ালের অংশ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পর্যটকদের যাতায়াত সহজ করতে ২০২৪ সালের ডিসেম্বরে প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে শুরু হয় সেতুর নির্মাণকাজ। ব্রাহ্মণবাড়িয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ করছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার বলছেন, এখনো কিছু কাজ বাকি। অথচ এরই ম...
সারা দেশ•৩ মাস আগে
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা বনে দুটি ময়না পাখি অবমুক্ত
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা বনে দুটি ময়না পাখি অবমুক্ত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে দুটি ময়না পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল বুধবার বিকালে রেমা-কালেঙ্গা বনের নির্ধারিত স্থানে পাখি দুটি অবমুক্ত করা হয়। কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঁঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে দুটি ময়না পাখির বাচ্চা উদ্ধার করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে এক মাস লালন-পালনের পর পাখি দুটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরে যাওয়ার উপযোগী মনে হওয়ায় বনে অবমুক্ত করা হয...
সারা দেশ•৩ মাস আগে
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাটে একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার বিকালে উপজেলার ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটি। কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। এখানে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বসবাস। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে, ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষে একটি মায়া হরিণ আটকে রাখা হয়েছে।...
সারা দেশ•৪ মাস আগে
চুনারুঘাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
চুনারুঘাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ শুক্রবার বিকেলে উপজেলার সাটিয়াজুরী-চুনারুঘাট সড়কের হাইতন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের ছোট ভাই। পরিবার সূত্রে জানা...
সারা দেশ•৫ মাস আগে