Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুনারুঘাট সীমান্তে বিজিবির কড়া পাহারা, অতিরিক্ত সদস্য মোতায়েন

আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:২১
শেয়ার করুন:
চুনারুঘাট সীমান্তে বিজিবির কড়া পাহারা, অতিরিক্ত সদস্য মোতায়েন

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের চুনারুঘাটে ভারত সীমান্তবর্তী ৭২ কিলোমিটার এলাকা সুরক্ষিত রাখতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, চুনারুঘাটের বাল্লা, গুইবিল, চিমটিবিল, রেমা, কালেঙ্গা ও সাতছড়িসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা টহল চলছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ টহল দল, স্ট্যাটিক চেকপোস্ট ও অ্যামবুশ পার্টি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ড্রোন ক্যামেরার মাধ্যমেও চালানো হচ্ছে কড়া পর্যবেক্ষণ। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

বিজিবি জানায়, সম্প্রতি চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে একাধিক মামলার আসামি আটক, অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় গরু, মশার কয়েলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নদীর পাড়, চা বাগান ও পাহাড়ি দুর্গম এলাকায় টহল বাড়ানো হয়েছে। নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।


আরও পড়ুন

নড়বড়ে কাঠের সাঁকোই এখন গ্রামবাসীর ভরসা

২৩ নভেম্বর ২০২৬

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে ভারতে যেতে বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প (বিওপি) অথবা টহল দলকে জানানোর আহ্বান জানালেন তিনি।

বাল্লা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও চোরাচালান বন্ধে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল। পাশাপাশি স্থানীয় জনগণকে সতর্ক করার পাশাপাশি তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

চুনারুঘাটবিজিবিসদস্য মোতায়েন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস