ফেনীতে মাত্র ৫-৬ দিনের ব্যবধানে ফের গ্যাস সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বুধবার এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অনাকাঙ্ক্ষিত পর্যায়ে হ্রাস পেয়েছে। ফলে সারা দেশের ন্যায় বিজিডিসিএলের বিতরণ এলাকা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরে গ্যাসের স্বল্পচাপ রয়েছে।
আর...