Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

গজারিয়া

গজারিয়ায় ৯০০ জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে ভিজিএফের চাল
গজারিয়ায় ৯০০ জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে ভিজিএফের চাল
ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৯০০ জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের ১৮০ জেলে পরিবারের মধ্যে জনপ্রতি নয়, প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ জানান, ইমামপুর ইউনিয়নের ১৮০ জেলে...
সারা দেশ•৭ দিন আগে
বর্ষা এলেই বাড়ে সাপ আতঙ্ক!
গজারিয়া ● বর্ষা এলেই বাড়ে সাপ আতঙ্ক!
বর্ষা এলেই সাপের উপদ্রব বেড়ে যায় মুন্সীগঞ্জের গজারিয়ার বিভিন্ন এলাকায়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৬ মাসে অর্ধ শতাধিক মানুষ সাপে কাটার শিকার হয়েছেন।এর মধ্যে অনেকেই গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনমের ব্যবস্থা করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তৎপর রয়েছেন বলে দা...
সারা দেশ•১৯ দিন আগে
সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের সামনে ও আশপাশে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।’মন্ত্রী জানিয়েছেন, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে, যথাযথভাবে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। ‎ আজ মঙ্গলবার সকাল ১০টার দিক...
সারা দেশ•২৩ দিন আগে
ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা
ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা
এক স্বজনের জানাজা থেকে ফিরছিলেন তারা, পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে এখন তাদেরই জানাজা হচ্ছে। আজ শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন প্রাইভেট কার আরোহী এই চারজন। নিহতরা হলেন- বজলুর রহমান (৬০), স্ত্রী শামীমা আক্তার (৪৫), জনেমা বেগম এবং গাড়িটির চালক সোহেল। এ ঘটনায় আহত হয়েছেন সাবিহা চৌধুরী (৪৩) নামে এক নারী।  পুলিশ জানিয়েছে, বজলুর রহমান তার ভাগ্নে লিমনের জানাজা শেষে চাঁদপুর সদর থেকে   প্রাইভেট কারে ঢাক...
সারা দেশ•এক মাস আগে
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৪ জন নিহত
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৪ জন নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ঢাকার গেন্ডারিয়া এলাকার যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও গাড়িচালক সোহেল।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে গজার...
সারা দেশ•এক মাস আগে
জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
গজারিয়া ● জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।হুমকি পেয়ে মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। তাজুল ইসলাম এ ঘটনায় মামলা করেছেন বলেও জানিয়েছেন।আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটের সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।‎সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম অভিযোগ করেন, হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামের বাসিন্দা তার আপন ভাই নুরুল ইসলাম (৬৫) ও চাচ...
সারা দেশ•এক মাস আগে
গজারিয়ায় ভাসমান নৌকায় আনন্দের পাঠ
গজারিয়ায় ভাসমান নৌকায় আনন্দের পাঠ
টলটলে পানিতে নৌকা দুলছে। ওপরে বিছানো পরিচ্ছন্ন শতরঞ্জিতে বসে মনোযোগ দিয়ে কিছু দেখছে একদল শিশু। কারও চোখে কৌতূহল, কারও মুখে হাসি। কেউ আবার হাতে-কলমে শিখছে নতুন কিছু। শ্রেণিকক্ষের চেনা চার দেয়ালের বাইরে এ যেন আনন্দের পাঠশালা। মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী ও খালঘেরা পরিবেশে শিক্ষার্থীদের জন্য এমনই ব্যতিক্রমী শিক্ষার সুযোগ তৈরি করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে চালু করা হয়েছে তিনটি ভাসমান শিক্ষাতরী— ‘পরিবেশ তরী’, ‘ইতিহাস তরী’ ও ‘ড...
সারা দেশ•এক মাস আগে
‘কলহের জেরে’ বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
‘কলহের জেরে’ বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
মুন্সিগঞ্জের গজারিয়ায় নিজ ঘর থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রাম থেকে উদ্ধার করা হয় মরদেহটি।ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন সরকার পলাতক বলে জানিয়েছে পুলিশ। সুমন পেশায় রং মিস্ত্রি।নিহত রিনা একই উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।নিহতের স্বজন ও স্থানীরা জানান, ১৪ বছর আগে পারিবারিক ভাবে রিনার বিয়ে হয়। তাদের ১৩ বছর বয়সী এক ছেলে ও ১০ বছর বয়সী...
সারা দেশ•এক মাস আগে
গর্তে গর্তে জর্জরিত গজারিয়ার এসডি খান সড়ক
গর্তে গর্তে জর্জরিত গজারিয়ার এসডি খান সড়ক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুরুত্বপূর্ণ এসডি খান সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। বৃষ্টির পানি জমে সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে। এতে যানবাহন, যাত্রী ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি সড়কটির একটি সেতুর নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নথিতে মেঘনা সেতু-হোসেন্দী জিসি সড়ক হিসেবে পরিচিত সড়কটির জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও গর্তগুলো...
সারা দেশ•এক মাস আগে
বর্ষায় মরিচ চাষে নতুন স্বপ্ন, মিলছে ভালো দামও
বর্ষায় মরিচ চাষে নতুন স্বপ্ন, মিলছে ভালো দামও
বর্ষার আকাশে মেঘ। কখনো ঝুম বৃষ্টি, কখনো টানা গুঁড়িগুঁড়ি। চারদিকে পানি-কাদা। অথচ সেই প্রতিকূলতার মধ্যেই সবুজ হয়ে দাঁড়িয়ে আছে মরিচগাছগুলো। গাছের গোড়ায় পলি মালচ। গাছগুলো দেখে স্বস্তির হাসি কৃষক মো. নুরুল আমিনের।যে বর্ষাকে একসময় মরিচ চাষের জন্য ভয় পেতেন, এখন সেই মৌসুমেই নুরুল আমিন দেখছেন বাড়তি আয়ের সম্ভাবনা।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মীরেরগাঁও এলাকার প্রান্তিক কৃষক নুরুল আমিন নিজের জমিতে পলি মালচ প্রযুক্তি ব্যবহার করে বর্ষায় মরিচ চাষ করেছেন।উপজেলা কৃষি কার্যালয়ের পরামর্শ ও ঢ...
সারা দেশ•এক মাস আগে
৫৭ শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিত ৩ শিক্ষার্থী, শিক্ষকও ৩ জন
৫৭ শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিত ৩ শিক্ষার্থী, শিক্ষকও ৩ জন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৫৪ নম্বর মল্লিকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয়ের নথিতে শিক্ষার্থী ৫৭ জন থাকলেও গত সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করে মাত্র তিনজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া গেছে। একই সঙ্গে অনুমোদিত সাতটি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন।শিক্ষকসংকট, শিক্ষার্থীদের অনুপস্থিতি, শ্রেণিকক্ষের অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা সমস্যায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় অভিভাবক ও এলা...
সারা দেশ•এক মাস আগে
মাত্র দুই কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত
মাত্র দুই কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত
মাত্র দুই কিলোমিটারের সড়ক। সেই সড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই গর্ত ভরে যায় পানিতে। বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। সেই ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার লাখো মানুষ। এ চিত্র মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর-মেঘনা সদর সড়কের। স্থানীয়দের ভাষ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ভাটেরচর থেকে মেঘনা সদর হয়ে হোমনা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। বিশেষ করে মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার একাংশের মানুষ...
সারা দেশ•২ মাস আগে
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের
মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে পিকআপ ভ্যানচালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। উপজেলার বালুয়াকান্দী এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৩২)। আহতরা হলেন, পিকআপচালক মো. সোহাগ (৩৫) ও রুমান আলী (২৫)। রুমান মাছের পোনার চালানদার। আরও পড়ুন মুন্সিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ভাগাড় থেকে নবজাতক উদ্ধার...
সারা দেশ•২ মাস আগে
গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের গজারিয়ায় আলাদা অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম সাকিবুল হাসান (২৭) ও মো. মতিন (৫৫)। সাকিবুলের বাড়ি উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী মধ্যপাড়া এলাকায় ও মতিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দী এলাকার বাসিন্দা। আরও পড়ুন...
সারা দেশ•২ মাস আগে
গজারিয়ায় মেঘনা নদী থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার
গজারিয়ায় মেঘনা নদী থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রবিবার দুপুরে গজারিয়ার চর রমজানবেগ এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন নদীর অগভীর অংশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারীর গলায় পাটের রশি এবং দুই পায়ে আলাদা করে নাইলনের রশি বাঁধা ছিল।গজারিয়া নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ বিকাল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে দুপুর ১টার দিকে নৌপুলিশের সদস্যরা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের (প্রায় ৪৫ বছর...
সারা দেশ•২ মাস আগে
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে তরুণ আটক
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে তরুণ আটক
মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. ইসমাম (১৯)। তিনি উপজেলার হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মো. নকীব আকরাম হোসেন।কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি সময়ে কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে, তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে...
সারা দেশ•২ মাস আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে নিষিদ্ধ যান, সাড়ে ৩ মাসে ১৩ মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে নিষিদ্ধ যান, সাড়ে ৩ মাসে ১৩ মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের ১৪ কিলোমিটার জুড়ে ফিটনেসবিহীন যানবাহন ও নিষিদ্ধ ত্রিচক্র যান চলাচল করছে। বেপরোয়া চলাচলে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়কটি।চলতি বছরের এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।উচ্চ আদালত বাংলাদেশের জাতীয় কয়েকটি মহাসড়কে থ্রি হুইলারসহ লেগুনা, নছিমন, ট্রাক্টর, ভটভটি, মাহিন্দ্রা ও এই জাতীয় যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এরপরেও মহাসড়কের মুন্সীগঞ্...
সারা দেশ•৩ মাস আগে
গজারিয়ার ফুলদি নদীতে সেতু নির্মাণ করা হবে: মির্জা ফখরুল
গজারিয়ার ফুলদি নদীতে সেতু নির্মাণ করা হবে: মির্জা ফখরুল
মুন্সীগঞ্জের গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে। এ লক্ষ্যে দ্রুত জরিপ ও নকশা প্রণয়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় স্...
সারা দেশ•৪ মাস আগে
ফুটওভার ব্রিজ থাকতেও ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
ফুটওভার ব্রিজ থাকতেও ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন গজারিয়া উপজেলার পথচারীরা। মহাসড়কের বিভাজকে বসানো গ্রিল ভেঙে তৈরি করা ফাঁক দিয়ে যাত্রী ও পথচারীদের পারাপারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের গজারিয়া অংশে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য...
সারা দেশ•৪ মাস আগে
গজারিয়ায় ভুট্টার বাম্পার ফলন, দামও ভালো
গজারিয়ায় ভুট্টার বাম্পার ফলন, দামও ভালো
মুন্সীগঞ্জের গজারিয়ায় চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে ভুট্টার। একই সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। গত বছরের চেয়ে এ বছর বেড়েছে ভুট্টার দামও। ফলে উৎপাদিত ভুট্টা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর প্রতি মণ ভুট্টা ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও এ বছর বিক্...
সারা দেশ•৪ মাস আগে