Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

খাগড়াছড়ি

শহর থেকে যতদূর, ভালো ফলাফলও ততদূর
এইচএসসির ফল ● শহর থেকে যতদূর, ভালো ফলাফলও ততদূর
একই দিন ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা। মূল্যায়নের পদ্ধতিও এক। অথচ সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে মিলল যেন এক দেশের ভেতর আরেক দেশ। রাজধানী, মহানগর ও বিভাগীয় শহরের শিক্ষার্থীদের পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির তুলনায় জেলা, উপজেলা, হাওর, চর, উপকূল ও পার্বত্য জনপদে তা অর্ধেকের ঘরেও নেই। মাত্র ৫২ কিলোমিটার দূরত্বের ব্যবধানে পাসের হারে পার্থক্য ৪১ শতাংশের বেশি। ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫-এর ৮০ শতাংশের বেশি এসেছে শুধু ঢাকা মহানগরী থেকে। বিপরীতে রাজধানীর কাছের কয়েকটি জেলায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার...
শিক্ষা•প্রায় ১০ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত
খাগড়াছড়িতে দ্রুতগতির পিকআপের ধাক্কায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার বিকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কর্মকর্তার নাম নিরুপন চাকমা। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছিলেন।নিহত নিরুপন চাকমা খাগড়াছড়ি পৌর এলাকার অপর্ণা চৌধুরী পাড়ার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নিরুপন। পথে কৃষি গবেষণা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনা...
সারা দেশ•প্রায় ২২ ঘণ্টা আগে
দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মেলা
দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মেলা
শীতের আগমনী বার্তার সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া শাপলা বিলজুড়ে ফুটেছে লাল শাপলা। পাহাড়ঘেরা জলাভূমিতে ফুটে আছে সারি সারি শাপলার অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। ভোরের স্নিগ্ধ পরিবেশে লাল শাপলার এই সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের।দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নে অবস্থিত হাজাছড়া শাপলা বিল। চারপাশে উঁচু-নিচু সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ জলাভূমি আর পানির বুকে ফুটে থাকা লাল শাপলা মিলিয়ে তৈরি...
সারা দেশ•২ দিন আগে
খাগড়াছড়িতে পার্কিংয়ে থাকা বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়িতে পার্কিংয়ে থাকা বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়ায় পার্কিংয়ে থাকা একটি বিআরটিসি বাস আগুনে পুড়ে গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে বাস কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. ফরিদ জানিয়েছেন, ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি মহাজনপাড়ায় পৌঁছালে তারা বাসে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলে দুটি বাস পার্কিং করা ছিল। সামনের বাসটিতে আগুন জ্বলছিল। অন্য বাসটি এর প্রায় ১০ থেকে ১২ ফুট পেছনে ছিল। তবে পেছনের বাসটিতে আগুন ছড়ায়নি। এদ...
সারা দেশ•৩ দিন আগে
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসব
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসব
খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’। বন ও বন্যপ্রাণী রক্ষায় নিরন্তর কাজ করে যাওয়া পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভ আয়োজন করে এ উৎসবের।মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশীয় খেলা হাড়ি ভাঙ্গা খেলার মাধ্যমে উৎসবটি উদ্বোধন হয়। এতে অংশ নেন স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে। সবার প্রাণবন্ত উপস্থিতি, খেলায় অংশগ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে এ আয়োজন। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক আগ...
সারা দেশ•১০ দিন আগে
পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব
পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব
যেখানে বন উজাড় হয়ে বন্যপ্রাণীর চিরাচরিত আবাসস্থল আর জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছিল প্রতিনিয়ত, ঠিক সেখান থেকেই এক অনন্য ঘুরে দাঁড়ানোর গল্প শুরু হয়েছে। একদল উদ্যমী প্রাণের প্রয়াসে গড়ে উঠেছে ‘পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ’।খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থিত ৭৫ একরের এই অরণ্য আজ কেবল একটি বন নয়, বরং প্রকৃতির চরম সংকটে এক নিরাপদ আশ্রয়স্থল। সেখানে ডানা মেলেছে প্রায় ১৫০ প্রজাতির পাখি, বুক ডলে হেঁটে বেড়ায় ২৭ প্রজাতির সাপ, কলতান তোলে ২০ প্রজাতির ব্যাঙ ও কচ্ছপ। এমনকি লজ্জাবতী বানর, বিলুপ্তপ...
জীববৈচিত্র্য•১১ দিন আগে
সাজেক ঘিরে কাজহারা হাজারো মানুষ
সাজেক ঘিরে কাজহারা হাজারো মানুষ
পাঁচ দফা দাবিতে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। ফলে পর্যটননির্ভর এই এলাকার হাজারো মানুষ বেকার হয়ে পড়েছেন। হোটেল-রিসোর্ট মালিক থেকে শুরু করে শ্রমিক— সবাই দিন গুনছেন। অপেক্ষা করছেন অবরোধ উঠে যাওয়ার। মৌসুমের শুরুতেই এই অনিশ্চয়তায় হতাশ শ্রমিক-মালিকরা সমস্যার দ্রুত সমাধান দাবি করলেন। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার মোড়ের পেট্রল পাম্পে কয়েকটি পিকআপ অলস বসে থাকতে দেখা গেল। এগুলো খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত পর্যটক পরিবহন করে থাকে। এখন কাজ নেই, তাই বসে বসে মোবা...
সারা দেশ•১৩ দিন আগে
খাগড়াছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
খাগড়াছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
খাগড়াছড়ির মহালছড়ির নুনছড়ি গুচ্ছগ্রামে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মহালছড়ি থানা-পুলিশ গৃহবধূর মরদেহটি তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে।নিহত মাহফুজা আক্তার মনি উপজেলা সদর ইউনিয়নের মজিবুর রহমানের মেয়ে। ২০২৪ সালে পারিবারিকভাবে মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের নুর আলমের ছেলে সুজনের (২০) সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।মাহফুজার শ্বশুর নুর আলম জানান, গতকাল রাতে তার ছেলে ও পুত্রবধূর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি...
সারা দেশ•১৬ দিন আগে
দীঘিনালায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
দীঘিনালায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
খাগড়াছড়ির দীঘিনালায় সানজিদা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বেতছড়ি বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের ভেতর সানজিদাকে অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।তবে কিশোরীর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া...
সারা দেশ•১৯ দিন আগে
মাশরুমের বীজ উৎপাদন করে উদ্যোক্তা ওডিস
মাশরুমের বীজ উৎপাদন করে উদ্যোক্তা ওডিস
স্নাতক পাস করে চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হয়েছেন খাগড়াছড়ির তরুণ ওডিস চাকমা। মাশরুম চাষ দিয়ে শুরু করে এখন নিজ বাড়িতে টিস্যু কালচারের মাধ্যমে মাশরুমের বীজ উৎপাদন করছেন তিনি। নিজের কর্মসংস্থানের পাশাপাশি তার উদ্যোগে কাজের সুযোগ তৈরি হয়েছে গ্রামের দুই নারী ও তিন পুরুষের।খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি গ্রামে ওডিসের বাড়ি। প্রায় ১২ বছর আগে মাশরুম চাষ শুরু করেন তিনি। তখন ঢাকা থেকে বীজ এনে চাষ করতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আনার কারণে বীজের মান নষ্ট হওয়ায় বারবার লোকসানে পড়তে হয়ে...
সারা দেশ•২৪ দিন আগে
জুমের ধান ঘরে তুলতে চাহিদা বেড়েছে বাঁশের ঝুড়ির
জুমের ধান ঘরে তুলতে চাহিদা বেড়েছে বাঁশের ঝুড়ির
পাহাড়ে জুমের পাকা ধান ঘরে তোলার ব্যস্ততা চলছে। এ সময় জুম থেকে ধান ও অন্যান্য ফসল বহনে প্রয়োজন হয় বাঁশের তৈরি নানা ধরনের ঝুড়ি। মৌসুমের চাহিদা ঘিরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে উঠেছে বিভিন্ন আকারের ঐতিহ্যবাহী বাঁশের ঝুড়ি। তবে বিক্রেতাদের দাবি, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম বাড়লেও ঝুড়ি বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ঝুড়ির দাম বেড়েছে।গতকাল শনিবার মাইসছড়ি বাজারে বিক্রির জন্য বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঝুড়ি নিয়ে এসেছেন কারিগরেরা। এসব...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
খাগড়াছড়ির টানে বহুমাত্রিক
খাগড়াছড়ির টানে বহুমাত্রিক
চলো দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে. জীবন জুয়ার আসর বসাবো! জীবন জুয়ার এই আসর বসাতে চারপাশের কোলাহল, যানজট আর প্রতিদিনের ব্যস্ততা পেছনে ফেলে পাহাড়ি পথ ধরে ছুটে চলা। সেই টানেই এবার গন্তব্য ছিল খাগড়াছড়ি। সঙ্গী ছিল মিরপুর বহুমাত্রিকের একদল বন্ধু।ভ্রমণের পরিকল্পনাটা অনেক দিনের। বন্ধুদের সঙ্গে কয়েকবার আলোচনা হলেও সময় ও নানা ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত যাওয়া হচ্ছিল না। অবশেষে এক দিন ঠিক হলো, আর কোনো অজুহাত নয়,এবার সত্যিই পাহাড়ের পথে যাত্রা।শহরের কংক্রিটের ভবনের জায়গা নিল সবুজ মাঠ, গাছপ...
টো টো কোম্পানি•প্রায় ১ মাস আগে
খাগড়াছড়িতে জুমের ধান কাটা শুরু
খাগড়াছড়িতে জুমের ধান কাটা শুরু
খাগড়াছড়িতে জুম চাষের প্রধান ফসল ধান কাটা শুরু হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টি হওয়ায় এবার জুমের ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন জুমচাষিরা। জুমের ফলন বাড়াতে কৃষি বিভাগও নানা উদ্যোগ নিয়েছে।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর খাগড়াছড়ি জেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। পাহাড়ের ঢালে প্রচলিত এ চাষপদ্ধতিতে ধান প্রধান ফসল হলেও এর সঙ্গে বিভিন্ন ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল চাষ করা হয়।জুমচাষিরা জানিয়েছেন, দীর্ঘ সময় বৃষ্টিপাত হওয়ায় এবার জুমের ফসল ভালো হয়েছে। জুমে উৎপাদিত মারফা, ভুট্টা, বরবটি, বেগুন, মিষ্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প: ভূমি প্রতিমন্ত্রী
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প: ভূমি প্রতিমন্ত্রী
আগামীতে উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।আজ বুধবার খাগড়াছড়ি টাউন হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জেলার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি দেওয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের আয়োজন ছিল সেটি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষা ও শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা ও প...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি
সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি
খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে ১ লাখ টাকা চাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রামগড় উপজেলা ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি কুমিল্লার চান্দিনার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন। রামগড় উপজেলার ইউএনও জানিয়েছেন, দুদিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসে...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে জীবিকা
লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে জীবিকা
জীবিকার তাগিদে মানুষ নানান পেশা বেছে নেয়। অধিকাংশ মানুষ প্রচলিত নানা পেশার সঙ্গে যুক্ত হয়। তবে কিছু কিছু পেশা রয়েছে যা সমাজে সচরাচর দেখা যায় না। অপ্রচলিত এমন একটি পেশা হলো লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা।খাগড়াছড়ি জেলায় নানা জায়গায় বন-জঙ্গলে বিশেষত ফলদ বাগানে কদাচিৎ দেখা মেলে এদের। এরা কাঁধে লাম্ব একটি বাঁশ ও বাঁশের একপাশে কাপড়ের ঝুড়ি ঝোলানো। ঝুড়িটির মুখ জাল দিয়ে বাঁধা। এরা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে।শৌখিন মৎস্য শিকারি যারা বড়শি দিয়ে মাছ ধরে, তারাই মূলত এই পিঁপড়া ডিমের গ্রাহক। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা, গ...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
পাহাড়ে আলো ছড়ানো পাঠাগার
পাহাড়ে আলো ছড়ানো পাঠাগার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গড়ে ওঠা পিটাছড়া পাঠাগারকে সাধারণ আট-দশটি লাইব্রেরি বা পাঠাগারের সঙ্গে এককাতারে ফেলার সুযোগ নেই। কেন? সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইশতিয়াক হাসান খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবেন পূর্ব খেদাছড়ায়। ছোট-বড় সবুজ টিলা, বন ও কলকল শব্দে বয়ে চলা ছড়ায় ঘেরা এই দুর্গম জনপদে গড়ে উঠেছে পিটাছড়া পাঠাগার। এই দুর্গম এলাকায় বাস করা স্থানীয় বাঙালি ও বিভিন্ন নৃগোষ্ঠীর শিশু-কিশোরদের জন্য বই পড়ার এ সুযোগ তৈরি করাটা কম নয়। তবে এর উদ্দেশ্য শুধু...
খোলা হাওয়া•প্রায় ২ মাস আগে
লক্ষীছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষীছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় নিখোঁজের তিন দিন পর সাধন রঞ্জন চাকমা নামে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের পর উপজেলার দুল্যাতলী ইউনিয়নের নিজ বাড়ি থেকে প্রায় অর্ধকিলোমিটার দূরে একটি নির্জন ঝিরি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাধন রঞ্জন চাকমা দুল্যাতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ত্রিপুরাছড়ি গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্থানীয় লোকজন শুক্রবার দুপুরের পর ঝিরিতে ঝুলন্ত অবস্থায় সাধন রঞ্জন চাকমার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় বেশি ক্ষতি কৃষি ও মৎস্য খাতে
খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় বেশি ক্ষতি কৃষি ও মৎস্য খাতে
খাগড়াছড়িতে এবারের আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। কৃষকদের বিকল্প চিন্তা করতে হবে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলা। ক্ষতির বেশিরভাগই আমন ধান এবং কিছু গ্রীষ্মকালীন শাকসবজি। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যে জানা যায়, তিন উপজেলায় ২৭৮ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে যায়। এর মধ্যে দীঘিনালায় ১৬০, সদর উপজেলায় ৬৬ ও পানছড়ি উপজেলায় ৫২ হেক্টর। খাগড়াছড়ি সদরের বটত...
সারা দেশ•৩ মাস আগে
পাহাড়ি ঢলে ভেঙেছে সড়ক, ১১ গ্রামের যোগাযোগ বন্ধ
পাহাড়ি ঢলে ভেঙেছে সড়ক, ১১ গ্রামের যোগাযোগ বন্ধ
খাগড়াছড়ির পানছড়িতে গ্রামীণ সড়কের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে গেছে পাহাড়ি ঢলে। নালকাটা সেতু থেকে বলিপাড়া পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন ১১ গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত সড়কটি পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে। গত ৮ জুলাই প্রবল পাহাড়ি ঢলে নালকাটা সেতু থেকে ৭০ থেকে ৮০ মিটার দূরে সড়কের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে পড়ে পাশের শুকনাছড়ি খালে। এরপর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ এই পথে।এখন রাস্তার পাশে এক ব্যক্তির ছেড়ে দেওয়া জমি দিয়েই হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। সড়কটি...
সারা দেশ•৩ মাস আগে