Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বনস্পতির বৈঠক

পেনশনের টাকায় অসহায়

পেনশনের টাকায় অসহায় প্রবীণদের পাশে চঞ্চল কান্তি

সৈকত দেওয়ান
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬
শেয়ার করুন:
পেনশনের টাকায় অসহায় প্রবীণদের পাশে চঞ্চল কান্তি

খাগড়াছড়ির চঞ্চল কান্তি চাকমা

অবসরের পর পেনশনের টাকা অসহায় প্রবীণদের হাতে তুলে দিচ্ছেন খাগড়াছড়ির চঞ্চল কান্তি চাকমা। লিখেছেন সৈকত দেওয়ান

চাকরি থেকে অবসরের পর পেনশনের পুরো টাকা নিজের ও পরিবারের জন্য খরচ করতে পারতেন চঞ্চল কান্তি চাকমা। কিন্তু তিনি ভেবেছেন অন্যভাবে। সেই টাকার একটি অংশ তুলে দিচ্ছেন গ্রামের অসহায় প্রবীণদের হাতে।

এই উদ্যোগের পেছনে রয়েছে তার নিজের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, দারিদ্র্যের স্মৃতি এবং মানুষের প্রতি দায়বোধ।

শুরুতে পাঁচ অসহায় প্রবীণকে মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া শুরু করেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। এখন বাকি তিনজনকে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন।

চঞ্চল কান্তি চাকমার শৈশব কেটেছে খাগড়াছড়ির দীঘিনালার কামুক্যাছড়া গ্রামে। তখন পাকিস্তান আমল। প্রত্যন্ত এই এলাকার রাস্তাঘাট ছিল অনুন্নত। আশপাশে কোনো স্কুলও ছিল না। চাচার আশ্রয়ে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। স্কুল ছিল বাড়ি থেকে ছয়-সাত কিলোমিটার দূরে। পরে গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দীঘিনালা সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন।

কাঁচা রাস্তা ধরে হেঁটে স্কুলে যেতে হতো। পায়ে থাকত না স্যান্ডেল। কেনার সামর্থ্যও ছিল না পরিবারের। মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে। স্কুলের পরীক্ষার ফি জোগাড় করাও ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। নানা প্রতিকূলতার মধ্যেও দীঘিনালা হাই স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন— কোনোদিন আর্থিকভাবে সচ্ছল হলে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন।

এসএসসি পাস করে ১৯৭৯ সালে রাঙামাটি জেলা সদরে মহিলাবিষয়ক অধিদপ্তরে চাকরিতে যোগ দেন চঞ্চল কান্তি। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন করাই ছিল এর অন্যতম কাজ। তাদের বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হতো। সেই কাজে সরাসরি যুক্ত ছিলেন তিনি। তার ভাষায়, ‘এটিই আমার প্রথম জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ।’

কর্মজীবনে মানুষের অভাব ও অসহায়ত্বের নানা চিত্র তার মনে দাগ কাটে। অবসরের পর নিজের পেনশনের টাকা কীভাবে ব্যয় করবেন, সে সিদ্ধান্ত নিতে গিয়ে তাই পুরনো চিন্তাটিই ফিরে আসে। এ প্রসঙ্গে চঞ্চল কান্তি বললেন, ‘চাকরি থেকে অবসর নিই ২০১৭ সালে। অবসরের পর সরকার থেকে মাসিক ১২ হাজার টাকা ভাতা পাই। পেনশনের টাকা পাওয়ার পর ভাবলাম, এই টাকা দিয়ে শুধু নিজের ও পরিবারের জন্য খরচ করলে আমার জীবনের কোনো সার্থকতা থাকল না। অন্যের উপকারে খরচ করলে তারা আমাকে অনেক দিন মনে রাখবে, তাদেরও লাভ হবে।’

তার তিন মেয়ে ও এক ছেলে। সবাই চাকরি করেন। পরিবারের সদস্যদের আর্থিক অবস্থাও সচ্ছল। ফলে নিজের পেনশনের টাকা দিয়ে অসহায় মানুষকে সহায়তা করার সিদ্ধান্তে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা আসেনি; বরং ছেলেমেয়েরাই তাকে উৎসাহ দেন।

এসএসসি পাস করে সিদ্ধান্ত নিয়েছিলেন— কোনোদিন আর্থিকভাবে সচ্ছল হলে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন

প্রবীণদের কষ্ট গভীরভাবে নাড়া দেয় চঞ্চল কান্তিকে। নিজের চোখে দেখা একটি ঘটনা এখনো তাকে তাড়িত করে। এক প্রবীণ ব্যক্তি চা খাওয়ার জন্য ছেলের কাছে মাত্র ৫ টাকা চেয়েছিলেন। ছেলের উত্তর ছিল, সারা দিন কাজ করে যা পেয়েছেন, তা চাল-ডাল কিনতেই শেষ। হাতে আর ৫ পয়সাও নেই। ঘটনাটি মনে করে চঞ্চল কান্তি বললেন, ‘প্রবীণ মানুষের এমন অসহায়ত্ব আমাকে গভীরভাবে ভাবিয়েছে। তাই অবসরের পর শুধু নিজের কথা না ভেবে গ্রামের সহায়-সম্বলহীন প্রবীণদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।’

চঞ্চল কান্তি ভাতা দেওয়ার এ কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করেন ২০১৯ সালে বিশ্ব প্রবীণ দিবসে। উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পাঁচ প্রবীণকে মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়ার কর্মসূচিটি শুরু করেন তিনি। প্রবীণদের নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছেন। গ্রামের কার্বারি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে তাদের বাছাই করেন তিনি।

প্রথমবার প্রবীণদের হাতে সহায়তার টাকা তুলে দেওয়ার মুহূর্তটি আজও মনে পড়ে তার। সেই অনুভূতির কথা বলতে গিয়ে চঞ্চল কান্তি বললেন, ‘তখন আমার খুবই আনন্দ লেগেছিল। জীবনে একটি ভালো কাজ করতে পেরেছি। নিজেকে ধন্য মনে হচ্ছিল।’

পাঁচজনকে নিয়ে শুরু করা উদ্যোগটি আরও বড় করার স্বপ্ন দেখেন তিনি। বললেন, ‘আমি পাঁচজনকে দিয়ে শুরু করেছি। যদি সরকার থেকে বা কোনো সামর্থ্যবান ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পাই, তাহলে এই উদ্যোগ আরও সম্প্রসারণ করব।’

চঞ্চল কান্তি নিজের গ্রাম কামুক্যাছড়ায় একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্বাস্থ্য বিভাগে জমাও দিয়েছেন। গ্রামে কমিউনিটি ক্লিনিক না থাকায় প্রসূতি মায়েদের চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হয়। সামান্য ওষুধ কিনতেও যেতে হয় তিন কিলোমিটার দূরের বাজারে। তার পরিকল্পনা, ক্লিনিকটি প্রতিষ্ঠা করতে পারলে সেখানে জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসাসেবার ব্যবস্থা করবেন। পাশাপাশি চালিয়ে যাবেন অসহায় প্রবীণদের জন্য অবসরভাতা কার্যক্রম।

যে কামুক্যাছড়া গ্রামে একসময় খালি পায়ে হেঁটে স্কুলে যেতেন চঞ্চল কান্তি চাকমা, জীবনের শেষ প্রান্তে এসে সেই গ্রামের মানুষের জন্যই কিছু করতে চান তিনি। শৈশবের অভাবের স্মৃতি তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। তাই নিজের জীবনের শেষ অধ্যায়েও তার স্বপ্ন নিজের জন্য নয়, গ্রামের অসহায় মানুষের জন্য।

খাগড়াছড়িচঞ্চল কান্তি চাকমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’