দীঘিনালায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
খাগড়াছড়ির দীঘিনালায় সানজিদা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বেতছড়ি বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের ভেতর সানজিদাকে অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তবে কিশোরীর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘কিশোরীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।’



