Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

এইচএসসির ফল

শহর থেকে যতদূর ভালো ফলাফলও ততদূর

  • ৫২ কিলোমিটার দূরত্বে পাসের ব্যবধান ৪১ শতাংশ
  • মোট জিপিএ-এর ৮০.৬৬ শতাংশই ঢাকায়
  • খাগড়াছড়িতে প্রতি ১০ জনে ৭ জনই ফেল
নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২২
শেয়ার করুন:
শহর থেকে যতদূর ভালো ফলাফলও ততদূর

গ্রাফিকস: আগামীর সময়

একই দিন ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা। মূল্যায়নের পদ্ধতিও এক। অথচ সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে মিলল যেন এক দেশের ভেতর আরেক দেশ। রাজধানী, মহানগর ও বিভাগীয় শহরের শিক্ষার্থীদের পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির তুলনায় জেলা, উপজেলা, হাওর, চর, উপকূল ও পার্বত্য জনপদে তা অর্ধেকের ঘরেও নেই। মাত্র ৫২ কিলোমিটার দূরত্বের ব্যবধানে পাসের হারে পার্থক্য ৪১ শতাংশের বেশি। ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫-এর ৮০ শতাংশের বেশি এসেছে শুধু ঢাকা মহানগরী থেকে। বিপরীতে রাজধানীর কাছের কয়েকটি জেলায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা একশও ছাড়াতে পারেনি।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। ৯টি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণ করে গ্রাম-শহরের ফলাফলে এই প্রকট পার্থক্যের চিত্র মিলেছে। শুধু সাধারণ শিক্ষা বোর্ড নয়, মাদ্রাসা ও কারিগরি সব ধারার শিক্ষায় এই পার্থক্য কমবেশি দৃশ্যমান। বিশেষ করে হাওর, চরাঞ্চল, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল, উপকূল ও পাহাড়ি জনপদে শিক্ষার এই পিছিয়ে পড়ার চিত্র উদ্বেগজনক। একই রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার অধীনে থেকেও শিক্ষার্থীদের ফলাফলে এমন ব্যবধান শিক্ষার সুযোগ ও মানের আঞ্চলিক পার্থক্যে  উদ্বেগ জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্টরা। তাদের পরামর্শ কারণ চিহ্নিত করা; প্রয়োজনে ম্যাপিং সিস্টেমে দুর্বল অঞ্চলকে চিহ্নিত করে দ্রুত অগ্রাধিকার ভিত্তিকে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া। মফস্বলে এমন ফল বিপর্যয় শুধু ভৌগোলিক কারণে নয়; বরং সেখানে সরকারি সুযোগ-সুবিধা কমের পাশাপাশি তদারকির গাফিলতিকে দুষছেন তারা।

৫২ কিলোমিটারে পাসের হারে ফারাক ৪১ শতাংশ

ঢাকা বোর্ডের ফলাফলেই পাওয়া গেছে শহর ও মফস্বলের পার্থক্যের সবচেয়ে বড় চিত্র। ঢাকা মহানগরীতে পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। অথচ রাজধানী থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরের মানিকগঞ্জে পাসের হার ৩৮ দশমিক ২৫ শতাংশ। ব্যবধান ৪১ দশমিক শূন্য ৮ শতাংশ। অর্থাৎ রাজধানীর তুলনায় মানিকগঞ্জে পাসের হার প্রায় অর্ধেক। এ বোর্ডে ১৬ হাজার ৭১৪ জন জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরী থেকেই পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন, যা মোট জিপিএ ৫-এর ৮০ দশমিক ৬৬ শতাংশ। বিপরীতে রাজধানীর কাছের শরীয়তপুরে মাত্র ৩৫, রাজবাড়ীতে ৫৪, মুন্সীগঞ্জে ৫৫ ও মাদারীপুরে ৫৮ জন জিপিএ ৫ পেয়েছেন।

রাজশাহী ও নওগাঁর পাসের ব্যবধান ৩৭ শতাংশ

শহর-গ্রামের ফলাফলে চরম পার্থক্যের জ্বলন্ত উদাহরণ হতে পারে রাজশাহী বোর্ড। এ বোর্ডের অধীনে মহানগর ও বরেন্দ্র জেলা নওগাঁয় ফলাফলের তফাত ৩৭ দশমিক ৩২ শতাংশ। চরাঞ্চলবেষ্টিত সিরাজগঞ্জে পাসের হার মাত্র ৩৭ দশমিক ৮৬ শতাংশ। একইভাবে দিনাজপুর বোর্ডের অধীন বিভাগীয় শহর রংপুরে পাসের হার ৫৬ দশমিক শূন্য ৯ শতাংশ। অন্যদিকে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তা ৩৬ দশমিক ২০ শতাংশ। রংপুর ও পঞ্চগড়ের মধ্যে পাসের হারের ব্যবধান ২০ শতাংশের বেশি।

কুমিল্লা বোর্ডে জেলা শহর ও উপকূলীয় অঞ্চলের ফলাফলের তফাত ১৪ শতাংশের বেশি। কুমিল্লা জেলায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে নোয়াখালী জেলার চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় পাসের হার ৩৮ দশমিক ৯০ শতাংশ। ময়মনসিংহের সঙ্গে জামালপুরের পাসের ব্যবধান ১৬ শতাংশের বেশি। ময়মনসিংহের বাইরে বাকি দুই জেলা নেত্রকোনা ও শেরপুরে পাসের হার ৪৪ দশমিক ২৪ শতাংশ।

যশোর বোর্ডের অধীন ১০ জেলার মধ্যে যশোর জেলায় ৫৩ শতাংশ পাসের হারের বিপরীতে নড়াইলে পাসের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ, ব্যবধান ১৬ দশমিক ১৬ শতাংশ। বরিশাল জেলা ও মহানগরে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ হলেও ঝালকাঠিতে তা মাত্র ৩৭ দশমিক শূন্য ৯ শতাংশ। তবে এ বোর্ডে ব্যতিক্রম ঘটেছে পিরোজপুরে। এ জেলায় ৫১ দশমিক ৫৫ শতাংশ পাস করে বোর্ডে শীর্ষ জেলার স্থান অর্জন করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভাগীয় শহর রংপুরে পাসের হার ৫৬ দশমিক শূন্য ৯ শতাংশ। অন্যদিকে সীমান্তবর্তী পঞ্চগড়ে এই হার মাত্র ৩৬ দশমিক ২০ শতাংশ। দুই জেলার ব্যবধান ২০ শতাংশের বেশি। গাইবান্ধায় মাত্র ৩৮ দশমিক ৭৯ এবং কুড়িগ্রামে পাস করেছে ৪০ দশমিক ৭১ শতাংশ।

পৃথিবীর বিভিন্ন দেশে যেসব অঞ্চল ও স্কুল খারাপ ফলাফল করে, সেখানে বিশেষ কর্মসূচি চালিয়ে তা পুষিয়ে নেওয়া হয়— এমনটিই জানালেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেছেন, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনামে যে স্কুলগুলো একেবারে খারাপ করে, এদেরকে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করে এক বা দুই বছর সময় নেয়। এরপর যা লাগবে সরকার দেয় এবং আস্তে আস্তে তারা ভালো করে। আমাদেরও মফস্বল অঞ্চলগুলোর জন্য জরুরি ভিত্তিতে কর্মসূচি নিতে হবে।

জিপিএ ৫-এর সিংহভাগ শহরকেন্দ্রিক

ঢাকা বোর্ডে জিপিএ ৫-এর ৮০ দশমিক ৬৬ শতাংশ এসেছে শুধু ঢাকা মহানগরী থেকে। সিলেট বোর্ডে মোট জিপিএ ৫-এর ৬৪ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৫৬ শতাংশের বেশি এসেছে সংশ্লিষ্ট সদর জেলা থেকে। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। সারা দেশে আলিম পরীক্ষায় মোট ৩ হাজার ২৫০ জন জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা জেলা থেকে পেয়েছেন ৮৭৭ জন। বাকি গাজীপুর ও চট্টগ্রাম মিলিয়ে জিপিএ ৫-এর অর্ধেকের বেশি এসেছে। অন্যদিকে মেহেরপুর ও রাঙামাটি জেলা থেকে একজন শিক্ষার্থীও জিপিএ ৫ পাননি।

সবচেয়ে অবাক করা তথ্য, বড় বড় মহানগর এলাকার জিপিএ ৫ পাওয়ার হার অনেক মফস্বল বা পাহাড়ি জেলার মোট পাসের হারের চেয়ে বেশি। যেমন— ঢাকা মহানগরীতে জিপিএ ৫ পেয়েছে ৪১ দশমিক শূন্য ৮ শতাংশ, অথচ মানিকগঞ্জের পাসের হার এর চেয়েও কম, ৩৮ দশমিক ৩০ শতাংশ। একইভাবে চট্টগ্রাম মহানগরে জিপিএ ৫ পাওয়ার হার ২৬ দশমিক ৩৪ শতাংশ, অথচ খাগড়াছড়িতে পাসের হার মাত্র ২৯ শতাংশ।

শহর ও মফস্বলের এই ব্যবধান কমানো না গেলে শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বললেন, ‘সরকার বদলে শিক্ষার নীতি বদলানোর ফসল হলো এ চিত্র। অথচ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের একই সুবিধা পাচ্ছেন। কিন্তু পড়ালেখা ও ফলাফল ভিন্ন। তার মানে মফস্বলে তদারকির প্রচণ্ড অভাব রয়েছে।’

হাওরাঞ্চলে জিপিএ ৫-এর খরা

সিলেট বোর্ডের ফলাফলেও নগর ও হাওরাঞ্চলের মধ্যে স্পষ্ট ব্যবধান। সিলেট মহানগর ও জেলা সদরে পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। এ বোর্ডের ১ হাজার ৪০৪টি জিপিএ ৫-এর মধ্যে সিলেট জেলা থেকেই এসেছে ৯০৩টি। অর্থাৎ মোট জিপিএ ৫-এর ৬৪ শতাংশই এই জেলার। অন্যদিকে হাওরবেষ্টিত সুনামগঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। পুরো জেলায় জিপিএ ৫ পেয়েছেন ৪৬ জন। মৌলভীবাজারে পাসের হার আরও কম, ৪৩ দশমিক ৮৪ শতাংশ।

পাহাড়ে প্রতি ১০ জনে ৭ জন ফেল

পার্বত্য তিন জেলার ফলাফলের চিত্র আরও ভয়াবহ। চট্টগ্রাম বোর্ডের অধীনে খাগড়াছড়িতে পাসের হার মাত্র ২৯ দশমিক ৯৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ জন পরীক্ষার্থীর মধ্যে সাতজনের বেশি ফেল। রাঙামাটিতে পাসের হার ৩২ দশমিক ৬২ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম মহানগর এলাকায় পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। পাহাড়ি জনপদে শিক্ষার সুযোগ, প্রতিষ্ঠানের সক্ষমতা ও শিক্ষার পরিবেশের বিষয়গুলো নতুন করে আলোচনায় আসছে এ ফলাফলে।

উপকূল ও দক্ষিণাঞ্চলেও পিছিয়ে প্রান্তিক জেলা

বরিশাল শিক্ষা বোর্ডে জেলা ও মহানগর মিলিয়ে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ হলেও ঝালকাঠিতে তা মাত্র ৩৭ দশমিক শূন্য ৯ শতাংশ। তবে এই বোর্ডে ব্যতিক্রম পিরোজপুর। সেখানে পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ, যা বোর্ডের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ।

মাদ্রাসা ও কারিগরিতেও তথৈবচ

মাদ্রাসা ও কারিগরি শিক্ষায়ও শহর ও প্রান্তিক এলাকার ফলাফলে বড় ব্যবধান। সাধারণ শিক্ষা বোর্ডগুলো অঞ্চলভিত্তিক হলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এককভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলিম পরীক্ষায় ঢাকা জেলায় পাসের হার ৮৯ দশমিক ২০ শতাংশ। বিপরীতে নড়াইলে তা ২৫ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ দুই জেলার পাসের ব্যবধান ৬৪ শতাংশ। মানিকগঞ্জে পাসের হার ৩১ দশমিক ২৫, জয়পুরহাটে ৩৩ দশমিক ৮৯, ঠাকুরগাঁওয়ে ৩৫ দশমিক ১৬ এবং রাজবাড়ীতে ৩৫ দশমিক ৫৮ শতাংশ। মেহেরপুর ও রাঙামাটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ ৫ পাননি। বিপরীতে গাজীপুরে পাসের হার ৮২ দশমিক ৩৩ এবং চট্টগ্রামে ৭৩ দশমিক ৮৭ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের ফলও একই চিত্র। ঢাকায় পাসের হার ৫৯ দশমিক ৫৩ শতাংশ। বিপরীতে ঝালকাঠিতে ২৮ দশমিক ৪২, বান্দরবানে ২৯ দশমিক ৫০ এবং পিরোজপুরে ৩২ দশমিক ৮০ শতাংশ। তবে এই বোর্ডে সর্বোচ্চ পাসের হার কুমিল্লায়, ৭৬ দশমিক ৩০ শতাংশ।

শহরফলাফলব্যবধানপাসজিপিএখাগড়াছড়িএইচএসসিদেয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ