চলতি বছরের দাখিল পরীক্ষায় ২২৬ মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। মাদ্রাসাপ্রধানদের কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার বোর্ডের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় যেসব মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, অর্থাৎ শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে।
আরও পড়ুন...