Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরীক্ষা

সাফল্যের হাসিতে মুখর মতিঝিল আইডিয়াল, পাস ৯৮ শতাংশ

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৩:২০
সাফল্যের হাসিতে মুখর মতিঝিল আইডিয়াল, পাস ৯৮ শতাংশ

ফল প্রকাশের আনন্দ উদযপিন করছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: আগামীর সময়

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা মিলিয়ে ৯৮ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট ২ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ জন।

সোমবার দুপুরে আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে বালক পরীক্ষার্থী ছিল ১ হাজার ৫৯৮ জন এবং বালিকা পরীক্ষার্থী ১ হাজার ১৮৪ জন।

পাঁচ শাখার মধ্যে মতিঝিল শাখার বাংলা মাধ্যমে পরীক্ষার্থী ছিল ৮৮৮ জন, বনানী শাখার বাংলা মাধ্যমে ৭৮১ জন, মুগদা শাখায় ৪৬২ জন, মতিঝিল শাখার ইংলিশ ভার্সনে ৩৪৭ জন এবং বনানী শাখার ইংলিশ ভার্সনে ৩০৪ জন।

ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জেনে মা-বাবাকে সঙ্গে নিয়ে দলে দলে প্রতিষ্ঠানে ছুটে আসে শিক্ষার্থীরা। তাদের বরণ করে নিতে স্কাউট সদস্যরা বাদ্যযন্ত্র বাজিয়ে তৈরি করেন উৎসবের আবহ। ঢাকের তালে তালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আনন্দ ভাগাভাগি করেন।

আরও পড়ুন

ভিকারুননিসায় অকৃতকার্য ৪৩ জন

১০ আগস্ট ২০২৬

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠে। কেউ ছবি তুলে মুহূর্তটি স্মৃতিতে ধরে রাখে। আবার সন্তানের সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক।

এবার প্রতিষ্ঠানটি থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন উনাইশা বিনতে শামস। ফল প্রকাশের পর মা সানজানাকে সঙ্গে নিয়ে তিনি কলেজে আসেন। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত সানজানা তার অনুভূতি জানিয়ে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, মেয়ের এই ফলাফলে আমি ভীষণ খুশি। তার পরিশ্রমের ফল নিজের চোখে দেখতে পেরে শান্তি লাগছে।’

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী সাদিয়া ইসলামও মাকে সঙ্গে নিয়ে স্কুলে এসে সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। শিক্ষার্থীদের কাছে দিনটি শুধু ফল প্রকাশের দিন নয়, অর্জনের আনন্দ উদযাপনেরও দিন হয়ে ওঠে।

এসএসসি ও সমমানের পরীক্ষামতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজপাসএসএসসি পরীক্ষার ফল ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে