Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাশরুমের বীজ উৎপাদন করে উদ্যোক্তা ওডিস

খাগড়াছড়ি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৩:১০
মাশরুমের বীজ উৎপাদন করে উদ্যোক্তা ওডিস

মাশরুম চাষ করে সফল খাগড়াছড়ির তরুণ ওডিস চাকমা। ছবি: আগামীর সময়

স্নাতক পাস করে চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হয়েছেন খাগড়াছড়ির তরুণ ওডিস চাকমা। মাশরুম চাষ দিয়ে শুরু করে এখন নিজ বাড়িতে টিস্যু কালচারের মাধ্যমে মাশরুমের বীজ উৎপাদন করছেন তিনি। নিজের কর্মসংস্থানের পাশাপাশি তার উদ্যোগে কাজের সুযোগ তৈরি হয়েছে গ্রামের দুই নারী ও তিন পুরুষের।

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি গ্রামে ওডিসের বাড়ি। প্রায় ১২ বছর আগে মাশরুম চাষ শুরু করেন তিনি। তখন ঢাকা থেকে বীজ এনে চাষ করতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আনার কারণে বীজের মান নষ্ট হওয়ায় বারবার লোকসানে পড়তে হয়েছে তাকে।

মাশরুম চাষ ও টিস্যু কালচারে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও ছিল না তার। পড়াশোনা ও অনলাইনে তথ্য সংগ্রহ করে কাজ শুরু করলেও শুরুতে নানা ক্ষতির মুখে পড়েন। তবে হাল ছাড়েননি। দীর্ঘ অভিজ্ঞতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে দক্ষতা অর্জন করেন।

গত বৃহস্পতিবার পাকুজ্যাছড়ি গ্রামে গিয়ে দেখা যায়, ওডিসের রয়েছে টিস্যু কালচারের জন্য আধুনিক একটি পরীক্ষাগার। সেখানে তিনি নিজেই মাশরুমের বীজ উৎপাদনের কাজ করেন। বাড়ির উঠানের একটি ঘরে গাছের গুঁড়া ও গমের ভুসি মেশানোর যন্ত্র, খড় সিদ্ধ করার ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। পাশেই আছে মাশরুম চাষের তিনটি শেড। গাছের গুঁড়া ও গমের ভুসি প্রক্রিয়াজাত করার পর মেঝেতে ছড়িয়ে ঠান্ডা করার কাজ করছিলেন শ্রমিকরা।

আরও পড়ুন

মাশরুম শিল্প আগামীর টেকসই কর্মসংস্থান

০৬ সেপ্টেম্বর ২০২৬

ওডিস চাকমা জানালেন, তিনি মূলত রেডিমেড স্পন বা মাশরুমের বীজ বিক্রি করেন। চাষিরা এসব বীজ কিনে খড়ের সঙ্গে মিশিয়ে মাশরুম উৎপাদন করেন। প্রতিদিন তার ৩০০টি রেডিমেড স্পন তৈরির সক্ষমতা রয়েছে। প্রতিটি স্পন বিক্রি করেন ৫০ টাকায়।

তিনি জানান, সারা বছর মাশরুম উৎপাদন করা গেলেও শীতকালে চাষ বেশি হয়। গ্রে ওয়েস্টার, ভুটানিজ ও কান মাশরুম সারা বছর চাষ করা যায়। অন্যদিকে ওএস ও এইচকে-৫১ জাতের মাশরুম মূলত শীতকালে উৎপাদন করা হয়। বিক্রির পর কোনো বীজ উদ্বৃত্ত থাকলে তা দিয়ে নিজেই মাশরুম চাষ করেন।

পাহাড়ের মানুষের খাদ্যাভ্যাসে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুমের প্রচলন রয়েছে। ফলে চাষ করা মাশরুমেরও চাহিদা আছে। ওডিস বললেন, যাদের মাশরুম চাষে অভিজ্ঞতা রয়েছে, তারা এ কাজে বেশি লাভবান হন।

নিজের চাষের অভিজ্ঞতা থেকে ওডিস বুঝতে পারেন, স্থানীয়ভাবে বীজ উৎপাদন করতে পারলে বাইরে থেকে বীজ আনার ঝামেলা ও মান নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। এ চিন্তা থেকেই পাঁচ বছর আগে মাশরুমের টিস্যু কালচারের জন্য পরীক্ষাগার স্থাপন করেন তিনি। এ কাজেও প্রথম দিকে লোকসান গুনতে হয়েছে। পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি সামলে ওঠেন।

তবে উৎপাদন খরচ বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে তার। ওডিস চাকমা জানান, আগে গাছের গুঁড়ার এক বস্তার দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা, এখন তা বেড়ে ১৫০ টাকা হয়েছে। গমের ভুসির দাম ১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা হয়েছে। পাঁচ পাউন্ড পলিথিনের দামও ৫০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। এসব কারণে মাশরুম উৎপাদনের খরচ বেড়েছে।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওডিসের সংসার। মাশরুমের বীজ উৎপাদন ও চাষই এখন তার প্রধান পেশা। পাশাপাশি রয়েছে ফলের বাগান ও সবজির ক্ষেত। নিজের উদ্যোগ, অধ্যবসায় ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি স্থানীয় পাঁচজনের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন।

উদ্যোক্তাখাগড়াছড়িমাশরুম চাষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা