Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দীঘিনালায় নদী পারাপারের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৩
শেয়ার করুন:
দীঘিনালায় নদী পারাপারের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ

সকাল ৮টা থেকে সাঁকো নির্মাণের কাজ শুরু করেন আনসার ও ভিডিপির সদস্যরা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পাকুজাছড়া গ্রামের প্রায় চার হাজার মানুষের নদী পারাপারের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দিকনির্দেশনায় বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের সদস্যরা এ উদ্যোগ নেন। নির্মাণকাজে স্থানীয় বাসিন্দারাও অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।

আজ সোমবার সকাল ৮টা থেকে সাঁকো নির্মাণের কাজ শুরু করেন আনসার ও ভিডিপির সদস্যরা। এতে নেতৃত্ব দেন বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের এপিসি মো. খোরশেদ আলম।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকুজাছড়া গ্রামের মানুষের যাতায়াতের প্রধান বাধা একটি নদী। বর্ষা মৌসুমে নৌকায় এবং শুষ্ক মৌসুমে পানি কমে গেলে হেঁটে নদী পার হতে হয় তাদের। এতে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বেশি।

গ্রামের কারবারি লক্ষ্মী কুমার জানিয়েছেন, প্রতিবছর নিজেদের অর্থায়নে ওই স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করতে হয়। এতে গ্রামের মানুষের চলাচল ও মালামাল পারাপারে অনেক কষ্ট হয়।

আরও পড়ুন

সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

২২ অক্টোবর ২০২৬

গ্রামের বাসিন্দা উত্তম কুমার বলেন, নদী পারাপারে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করাও কঠিন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন নানা ভোগান্তির মধ্য দিয়ে নদী পার হতে হয়।

মৃণালী চাকমা বলেন, তারা সেখানে একটি স্থায়ী সেতু চান। দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার যেন সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেয়।

পাথর মনি চাকমা বলেন, ছেলেমেয়েদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে সাঁকো থেকে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এতে অভিভাবকদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক জানিয়েছেন, আনসার ও ভিডিপির সদস্যরা সব সময় জনকল্যাণমূলক কাজে অংশ নেন। বাহিনীর প্রধানের দিকনির্দেশনায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দুর্যোগ পরিস্থিতিতে তারা মানুষের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় পাকুজাছড়া গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাঁশের সাঁকোদীঘিনালাখাগড়াছড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    ভারতের শেষ থেকেই শুরু চীনের, রেলের সেই প্রকল্প আজ উঠতে পারে মন্ত্রিসভায়

    ভারতের শেষ থেকেই শুরু চীনের, রেলের সেই প্রকল্প আজ উঠতে পারে মন্ত্রিসভায়