রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর এলাকায় বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ গ্রামের হাজার হাজার মানুষ। দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর সম্প্রতি সেতুটির একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকার যোগাযোগব্যবস্থা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। নিরাপদ বিকল্প যোগাযোগব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুল, চ...