Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কখন জানি কী হয়!

শেখ মামুন উর রশিদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:১৪
কখন জানি কী হয়!

দুপুরের রোদ তখনো পুরোপুরি নরম হয়নি। বইখাতা কাঁধে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ। তার সামনে কাঁপতে থাকা বাঁশের সাঁকো, নিচে বয়ে চলা বুড়াইল নদী। এক হাতে বই, অন্য হাতে বাঁশের হাতল শক্ত করে ধরে পা ফেলছিল সে। সামান্য অসতর্ক হলেই নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা। তবুও এ পথেই প্রতিদিন স্কুলে যেতে হয় তাকে। কারণ বিকল্প কোনো রাস্তা নেই।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা, নিজাম খাঁ ও লাটশালা গ্রামের মানুষের জীবন যেন আটকে আছে কয়েকটি নড়বড়ে সাঁকোর চক্রে। কখন জানি কী হয়— সেই ভয় নিয়েই বুড়াইল নদ পার হতে হচ্ছে ২০ হাজার মানুষকে।

নদের ওপর নির্মিত সাতটি সাঁকোর বেশিরভাগই জরাজীর্ণ। কোথাও বাঁশ পচে গেছে, কোথাও পাটাতন ভেঙে তৈরি হয়েছে বড় ফাঁক। কোনো কোনো অংশ বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। একসঙ্গে দুজন উঠলেই দুলতে থাকে সাঁকো। শিশু, নারী, বৃদ্ধ— সবার জন্যই এটি যেন প্রতিদিনের পরীক্ষা।

স্থানীয়রা বলছেন, ৪০ বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন স্থায়ী একটি সেতু নির্মাণের। নির্বাচন এলে প্রতিশ্রুতিও মেলে। তবে বাস্তবে হয়নি কোনো অগ্রগতি। ফলে মানুষের ক্ষোভ ও হতাশা বাড়ছে দিন দিন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ জানিয়েছে, প্রতিদিন স্কুলে যেতে তার খুব ভয় লাগে। ‘এক হাতে বই ধরি, আরেক হাতে বাঁশ। আস্তে আস্তে হাঁটতে হয়। মাঝে মাঝে মনে হয় পড়ে যাব’— বলে সে।

তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেছেন, ঝুঁকিপূর্ণ অংশগুলোয় প্রতিস্থাপন করা হচ্ছে নতুন বাঁশ। যেসব জায়গায় পাটাতন উঠে গেছে সেগুলোও করা হচ্ছে মেরামত।

বুড়াইল নদীবাঁশের সাঁকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন