Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাঁশের সাঁকোই ভরসা, দুর্ভোগে ৫-৬ গ্রামের মানুষ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:৪৫
বাঁশের সাঁকোই ভরসা, দুর্ভোগে ৫-৬ গ্রামের মানুষ

ছবি: আগামীর সময়

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী-রাঙ্গিয়ারপোতা সড়কের আচামি এলাকার একটি সেতু প্রায় এক বছর ধরে ভাঙা পড়ে আছে। সরকারি পুনর্নির্মাণের অপেক্ষায় দিন গুনতে গুনতে শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। সেই নড়বড়ে সাঁকোই এখন কয়েকটি গ্রামের মানুষের জীবনযাত্রার একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশু, শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষ এই সাঁকো পার হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, গত বছরের টানা ভারী বর্ষণে পাশের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে গেলে প্রবল পানির স্রোতে আচামি এলাকার সেতুটি ধসে পড়ে। এর পর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের অন্তত ৫ থেকে ৬টি গ্রামের যোগাযোগব্যবস্থা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুটি পুনর্নির্মাণ বা সংস্কারে দৃশ্যমান কোনো সরকারি উদ্যোগ না থাকায় এলাকাবাসী নিজেরাই বাঁশ ও খুঁটি দিয়ে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করেন।

বর্তমানে সেই সাঁকো দিয়েই কোনো রকমে পথচারী, সাইকেল, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে। তবে বড় বা ভারী যানবাহন সম্পূর্ণভাবে চলাচল বন্ধ রয়েছে। ফলে কৃষিপণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সিংনগর গ্রামের বাসিন্দা শিবলু রহমান বলেছেন, ‘প্রায় এক বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছি। কৃষিপণ্য আনা-নেওয়া, রোগী হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।’

রতিরামপুর গ্রামের পশুচিকিৎসক শাহাদাত হোসেন বলেছেন, ‘সেতু ভেঙে যাওয়ার পর অনেক রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা এসে দেখে গেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার যুবকরা নিজেদের উদ্যোগে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে এই অস্থায়ী সাঁকো তৈরি করেছে।’

রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা আব্দুল হাই বলেছেন, ‘এই সেতুই ছিল এলাকার মানুষের জীবনরেখা। মাঠের ফসল ঘরে আনা থেকে শুরু করে স্কুল, বাজার কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াত- সবকিছুর জন্য এই পথই ব্যবহার করা হতো। সেতু ভেঙে যাওয়ার পর মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না।’

স্থানীয়দের অভিযোগ, সেতুটি ধসে পড়ার পর অনেককে ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। আর চলতি বর্ষায় যদি বাঁশের সাঁকোটিও পানির স্রোতে ভেঙে যায়, তাহলে অন্তত ৫ থেকে ৬টি গ্রামের মানুষ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তাই দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আল-আমিন বললেন, ‘সেতুটি পুনর্নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।’

চুয়াডাঙ্গাজীবননগররাঙ্গিয়ারপোতা সড়কবাঁশের সাঁকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন