Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় চলছে হাজারো মানুষের পারাপার

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৯
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় চলছে হাজারো মানুষের পারাপার

মরিচকুঁড়ি খালের ওপর নির্মিত বাশেঁর সাঁকো দিয়েই প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। ছবি: আগামীর সময়

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুই গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। আধুনিকায়নের এই সময়েও খালের ওপর স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

উপজেলার কালিয়া ইউনিয়নের বাশারচালা ও কাকড়াজান ইউনিয়নের মরিচকুঁড়ি গ্রামের মরিচকুঁড়ি খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো। প্রতিদিন দুই গ্রামের হাজারো মানুষ এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে।

সরেজমিনে দেখা যায়, খালের উত্তর পাশে মরিচকুঁড়ি ও জিতাশ্বরী গ্রাম এবং দক্ষিণ পাশে সাড়াশিয়া, বাশারচালা ও নয়ারচালা গ্রাম অবস্থিত। পশ্চিমে মহানন্দপুর এবং পূর্বে সাড়াশিয়া গ্রাম। প্রতিদিন এসব গ্রামের মানুষ বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করেন।

সাঁকোর আশপাশে রয়েছে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়, মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিতাশ্বরী দাখিল মাদ্রাসা, জিতাশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়াশিয়া বাশারচালা উচ্চ বিদ্যালয় ও সাড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুল ও মাদ্রাসায় যায়।

আরও পড়ুন

বিয়ের তিন দিন পর অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বাইকারের

২৪ জুলাই ২০২৬

এ ছাড়া মহানন্দপুর ও বাশারচালা বাজারে প্রতি সোম ও বুধবার সাপ্তাহিক হাট বসে। বাজারে যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্যও দুই গ্রামের মানুষকে নির্ভর করতে হয় এই সাঁকোর ওপরই। বৃদ্ধ, নারী, শিশু ও অসুস্থ রোগীদের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সাঁকো থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

কাকড়াজান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমীর হামজা সিকদার বলেছেন, ‘দুই গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমি নিজ উদ্যোগে সাময়িক চলাচলের জন্য খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছি।’

মহানন্দপুর গ্রামের বাসিন্দা ও শিক্ষক আব্দুল লতিফ মিয়া বলেছেন, ‘আমি কয়েকবার এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার করেছি এবং শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ সাধারণ মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখেছি। দ্রুত একটি সেতু নির্মাণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সখীপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান আগামীর সময়কে জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় থাকা বাঁশের সাঁকো চিহ্নিত করার কাজ চলছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব স্থানে স্থায়ী সেতু নির্মাণে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

বাঁশের সাঁকোটাঙ্গাইলসেতুসখীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা