Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একটি সেতুর অভাবে দুর্ভোগে ৯ গ্রামের ২০ হাজার মানুষ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৫০
একটি সেতুর অভাবে দুর্ভোগে ৯ গ্রামের ২০ হাজার মানুষ

বারাসিয়া নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ভোগান্তিতে ৯ গ্রামের মানুষ। ছবি: আগামীর সময়

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাসিয়া নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ভোগান্তিতে রয়েছেন ৯ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। যুগের পর যুগ ধরে পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। বাধ্য হয়ে নিজেদের খরচে তৈরি করা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও রোগীদের।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর পূর্ব পাড়ে চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর, শুকদেবনগর, রামদেবনগর ও আরাজী বাইখীর গ্রাম। পশ্চিম পাড়ে গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা, ধোপাপাড়া, দরিহরিহরনগর, চাপলডাঙা ও গুনবহা গুচ্ছগ্রাম। এসব গ্রামের মানুষকে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াতের জন্য প্রতিদিন বাঁশের সাঁকোটি ব্যবহার করতে হয়।

সেতু না থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে স্কুলগামী শিশুরা। নদীর এক পাশে শুকদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। ফলে দুপাড়ের শিক্ষার্থীদের প্রতিদিন নড়বড়ে বাঁশের সাঁকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। সন্তান নিরাপদে বাড়ি না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা।

জালিয়াডাঙ্গা গ্রামের ব্যবসায়ী শিহাব মোল্যা জানিয়েছেন, প্রতি বছর নিজেদের টাকায় বাঁশের সাঁকোটি তৈরি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বর্ষায় নদীতে পানি বেড়ে গেলে সাঁকো পার হতে ভয় লাগে। জালিয়াডাঙ্গা ফুলতলা ঈদগাহ এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে ৯ গ্রামের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে।

আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শ্রেণিকক্ষে

০২ অক্টোবর ২০২৬

একই গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন জানিয়েছেন, প্রায় ১২০ মিটার দীর্ঘ একটি পাকা সেতু নির্মাণ করা হলে যোগাযোগব্যবস্থা অনেক সহজ হবে। সেতু দিয়ে নদী পার হতে বড়জোর ৩০ সেকেন্ড লাগবে। অথচ সেতু না থাকায় বাইখীর চৌরাস্তা ঘুরে বাজারে যেতে অতিরিক্ত তিন কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়। দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সেতুটি নির্মাণের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। উপজেলার প্রতিটি উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেছেন। আঞ্চলিক মহাসড়কের বাইখীর ক্লাবঘর থেকে শুকদেবনগর হয়ে জালিয়াডাঙ্গা সড়কের শেষ প্রান্তে সেতুটি নির্মাণ করা জরুরি।

সেতু নির্মাণের অগ্রগতি সম্পর্কে বোয়ালমারী উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা জানিয়েছেন, চলমান প্রকল্পগুলোয় সাধারণত ১০০ মিটারের কম দৈর্ঘ্যের সেতু অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে। প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য প্রায় ১২০ মিটার হওয়ায় সেটি চলমান প্রকল্পে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে বড় কোনো প্রকল্প নেওয়া হলে সেতুটি অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

বাঁশের সাঁকোফরিদপুরবোয়ালমারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ