Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নতুনের জন্য পুরনোটি ভেঙে কালভার্টহীন পাঁচ গ্রাম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪২
নতুনের জন্য পুরনোটি ভেঙে কালভার্টহীন পাঁচ গ্রাম

পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: আগামরি সময়

প্রায় সাড়ে ১৯ লাখ টাকায় নেওয়া হয় কালভার্ট নির্মাণের উদ্যোগ। ভেঙে ফেলা হয় পুরনোটি। তবে দুই বছরেও শুরু হয়নি সেই কাজ। এখন বাঁশের সাঁকো দিয়ে পার হন কেউ, অনেকে হেঁটে যান পানি মাড়িয়ে। এই হাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পাঁচ গ্রামের।

দুই বছরেও কালভার্ট নির্মাণ কেন শুরু হয়নি, এর স্পষ্ট জবাব নেই সংশ্লিষ্টদের কাছে। এখন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীসহ পাঁচ গ্রামের মানুষ পোহাচ্ছে দুর্ভোগ।

স্থানীয় প্রশাসনসূত্রে জানা গেছে, গতিয়াশাম গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ মিটার দক্ষিণে ৪ দশমিক ২৬ মিটার দীর্ঘ আরসিসি কালভার্ট নির্মাণে ২০২৩-২৪ অর্থবছরে ১৯ লাখ ৪৩ হাজার ৭৭০ টাকা বরাদ্দ আসে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এটি নির্মাণের কথা।

প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলায় ৯টি সেতু ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের ১৮ মার্চ এ জন্য ডাকা হয় দরপত্র। পরে ঠিকাদার মো. নূর আলম মিয়ার সঙ্গে ২ কোটি ২ লাখ ২৩ হাজার ৩৩৮ টাকায় চুক্তি হয়।

ঝুঁকি নিয়ে প্রতিদিন এই বাঁশের সাঁকো পার হন হাজারো মানুষগতিয়াশামের কালভার্টটির কাজ ২০২৪ সালের ১৪ মে শুরু হওয়ার কথা থাকলেও দেখা যায়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে পুরো প্রকল্পের জন্য ১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থছাড় হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর আগে পুরনো কালভার্টটি ভেঙে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় তারা। যোগাযোগের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা তৈরি করে নেয় বাঁশের সাঁকো।

স্থানীয় আমিনুল ইসলাম বলেছেন, ‘এটি আমাদের যাতায়াতের একমাত্র পথ। আমরা কৃষক মানুষ। আমাদের জমি রাস্তার ওপারে। জমির কাজ করতে ওপারে যেতে হয়। মেম্বার-চেয়ারম্যানকে বলেছিলাম, তবুও কোনো ব্যবস্থা নেয়নি।’

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেছেন, ‘প্রতিদিন এই পথ দিয়ে মুসরুত নাকেন্দা নেসামিয়া মডেল মাদ্রাসা, গতিয়াশাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী চলাচল করে। পাশাপাশি পাঁচ গ্রামের প্রায় ৬ হাজার মানুষও এ পথ ব্যবহার করেন। কালভার্ট না থাকায় শিশু ও বৃদ্ধদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’

একটি কালভার্ট না থাকায় দুর্ভোগ মানুষের
‘অস্থায়ীভাবে বাঁশের সাঁকো ও বাইপাস সড়ক নির্মাণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করে দেয়নি। পরে গ্রামবাসী নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছেন,‘ যোগ করেন তিনি।

ঠিকাদার মো. নূর আলমের দাবি, এলাকায় বিদ্যুৎ সমস্যা, বৃষ্টি ও বন্যার কারণে কাজটি বিলম্বিত হয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান বলেছেন, ঠিকাদার একসঙ্গে অনেক কাজ পাওয়ায় এ কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, বিষয়টি তার জানা আছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বাঁশের সাঁকোকুড়িগ্রামকালভার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন