Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নড়বড়ে সাঁকোয় উঠতে ভয়, আটকে বিয়েও

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:২৪
নড়বড়ে সাঁকোয় উঠতে ভয়, আটকে বিয়েও

ছবি: আগামীর সময়

তপ্ত দুপুর। এক হাতে বইখাতা কাঁধে চেপে নড়বড়ে বাঁশের সাঁকোতে ধীরে ধীরে পা ফেলছে চতুর্থ শ্রেণির রিয়াদ। আরেক হাতে শক্ত করে ধরে আছে বাঁশের হাতল। নিচে বইছে বুড়াইল নদী। তাকালেই নাকি মনে হয়, এই বুঝি সব কেঁপে উঠল, এই ফসকালো পা। এতসব ভয় নিয়ে অতি সাবধানে প্রতিদিন সাঁকো পার হয় ছেলেটি। কারণ, স্কুলে যাওয়া-আসার এটিই পথ।

এই বুড়াইল নদী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে। কোনো স্থায়ী সেতু নয়, চরখোর্দ্দা, নিজাম খা ও লাটশালা গ্রামের মানুষের চলাচলের জন্য নদীর ওপর আছে বাঁশের কয়েকটি জীর্ণ সাঁকো। নিত্যদিনের চলাফেরায় তো বটেই, সাঁকোর কারণে এসব গ্রামে বিয়ে নিয়েও পোহাতে হয় ঝক্কি। 

চরখোর্দ্দা গ্রামের আব্দুল জলিল অনেকদিন ধরেই মেয়ের জন্য খুঁজছেন পাত্র। হতাশ কণ্ঠে বললেন, ‘মেয়ের বিয়ের কথা বলতে গেলে প্রথমেই রাস্তার কথা জিজ্ঞেস করে। যখন শুনে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয়, তখন অনেকে আর আগ্রহ দেখায় না।’

নিজাম খা গ্রামের রহিমা বেগম জানালেন আরেক ঝামেলার কথা। বিয়ে কোনোভাবে হয়ে গেলেও ‘বরযাত্রী আনা-নেওয়া নিয়ে অনেক সমস্যা হয়। বর্ষাকালে মানুষ আসতেই চায় না। যোগাযোগ ভালো না থাকায় আমাদের সামাজিকভাবেও ভোগান্তি পোহাতে হয়’- বিরক্তি নিয়েই বললেন তিনি।

তিন গ্রাম ঘুরে চোখে পড়ল সাঁকোগুলোর নাজুক হাল। বিভিন্ন অংশে পচে গেছে বাঁশ। কোথাও পাটাতন উঠে তৈরি হয়েছে বড় বড় ফাঁকা। দড়ি দিয়ে বাঁশ বেঁধে কোনোরকম টিকিয়ে রাখা হয়েছে কাঠামো। একসঙ্গে দুইজন উঠলেই দুলতে শুরু করে পুরো সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে প্রায় ৫০০ পরিবারের অন্তত ২০ হাজার মানুষ।

স্থানীয় কৃষক আব্দুল হাকিম প্রতিদিন জমিতে কাজ করতে যান নদীর ওপারে। হাতে সরঞ্জাম আর কাঁধে ফসলের বোঝা নিয়ে পার হতে হয় সাঁকো।

‘ভয় তো সবসময়ই লাগে। কিন্তু উপায় কী? এই সাঁকো ছাড়া অন্য রাস্তা নাই। বর্ষাকালে আরও ভয়ংকর অবস্থা হয়’- বললেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন প্রায় ৪০ বছর ধরে। নির্বাচন এলেই মেলে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, যা পরে মিলিয়ে যায় হাওয়ায়। গ্রামবাসীর মনে বাড়ছে ক্ষোভ ও হতাশা।

সম্প্রতি স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে কয়েকটি সাঁকোর কিছু সংস্কার হয়। নতুন বাঁশ বসিয়ে আপাতত চলাচলের উপযোগী করা হলেও সেটিকে সাময়িক সমাধান হিসেবে দেখছেন এলাকাবাসী। বলছেন, বর্ষা এলেই আবার বেহাল হবে সাঁকো।

স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম মনে করছেন, যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় এসব গ্রামের কৃষিপণ্য পরিবহন, দৈনন্দিন কর্মকাণ্ড এমনকি সামাজিক জীবনেও পড়ছে বিরূপ প্রভাব। একটি পাকা সেতু বদলে দিতে পারে পুরো এলাকার জীবনমান। 

তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু জানালেন, আপাতত কিছু সংস্কার করে সাঁকোগুলো চলাচলের উপযোগী করা হয়েছে। 

‘তবে বুড়াইল নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং বিষয়টি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে যোগাযোগ করা হচ্ছে’- আশ্বাস এই জনপ্রতিনিধির।

গাইবান্ধাসুন্দরগঞ্জবাঁশের সাঁকোসেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা