Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কেশবপুর

ভেজাল শিশু খাদ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা
ভেজাল শিশু খাদ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা
বিএসটিআইয়ের অনুমোদন বিহীন শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার উপজেলার গমপট্টি এলাকার একটি দোকানে এ অভিযান চালানো হয়।অর্থদণ্ড পাওয়া ব্যক্তির নাম স্বপন কুমার দাস। আরও পড়ুন টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, এক মাসে জোড়া খুনে জনমনে আতঙ্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬...
সারা দেশ•৯ দিন আগে
খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
কেশবপুর ● খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
যশোরের কেশবপুরে মুরগির খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাব্বির রহমান গ্রামের আজাহারুল ইসলামের ছেলে। সে ভান্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে সাব্বির ছিল ছোট।এলাকাবাসী জানান, আজাহারুল ইসলামের বাড়ির পাশে একটি মুরগির খামার রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে সাব্বির খামারের পাশে খেলছিল। বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে...
সারা দেশ•১৩ দিন আগে
শখ থেকে সফল উদ্যোক্তা আবদুল্লাহ
শখ থেকে সফল উদ্যোক্তা আবদুল্লাহ
শুরুটা হয়েছিল নিছক শখ থেকে। আট বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দুটি রঙিন মাছ কিনে বাড়ির পুকুরে ছেড়েছিলেন যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের মো. আবদুল্লাহ। তখন ব্যবসার কোনো পরিকল্পনা ছিল না, ছিল শুধু মাছের প্রতি ভালোবাসা ও জানার আগ্রহ।সেই আগ্রহই ধীরে ধীরে তাকে নিয়ে গেছে উদ্যোক্তার পথে। এখন বাড়ির উঠানের পাশে ৫৬টি হাউজ ও একটি পুকুরে প্রায় ২২ প্রজাতির রঙিন মাছ চাষ এবং প্রজনন করছেন তিনি। তবে এই পথচলা এক দিনে তৈরি হয়নি। হাবিবুর রহমান গাজীর ছেলে আবদুল্লাহ দুটি মাছ কেনার পর থেকেই প্রজ...
সারা দেশ•১৩ দিন আগে
শখের বশে মাছ চাষ: মাদ্রাসাছাত্র থেকে সফল উদ্যোক্তা
শখের বশে মাছ চাষ: মাদ্রাসাছাত্র থেকে সফল উদ্যোক্তা
শখের বশে ৮ বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দুটি মাছ কিনে বাড়ির পুকুরে ছাড়েন মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহ। তখন ছিল না কোনো ব্যবসায়িক পরিকল্পনা, ছিল শুধু মাছের প্রতি ভালোবাসা ও আগ্রহ। সেই নিরলস পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায় তাকে করেছে আজ একজন সফল উদ্যোক্তা।আব্দুল্লাহ যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালি গ্রামের ২২ বছর বয়সী তরুণ। এখন তিনি বাড়ির উঠানে ৫৬টি হাউজ ও একটি পুকুরে প্রায় ২২ প্রজাতির রঙিন মাছ চাষ ও প্রজনন করছেন। উৎপাদন করছেন লক্ষাধিক মাছের পোনা। অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে দে...
সারা দেশ•এক মাস আগে
জানাজায় আসা ইমাম-চিকিৎসকের মোটরসাইকেল নিয়ে গেল চোর
জানাজায় আসা ইমাম-চিকিৎসকের মোটরসাইকেল নিয়ে গেল চোর
যশোরের কেশবপুরে জানাজার নামাজে আসা ইমাম ও চিকিৎসকের মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি হওয়া দুটি মোটরসাইকেলের একটির মালিক মসজিদের ইমাম আশরাফুল ইসলাম এবং অন্যটির মালিক কেশবপুর বাজারের দাঁতের চিকিৎসক সাইফুল ইসলাম।জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আলতাপোল তালতলা গ্রামে সাবেক ইউপি সদস্য গৌতমের বাড়ির মাঠে আব্দুল হাকিমের (৭০) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিম শনিবার রাতে মারা যান। আরও পড়ুন সড়ক দুর্ঘ...
সারা দেশ•এক মাস আগে
কেশবপুরের বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম খোকন আর নেই
কেশবপুরের বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম খোকন আর নেই
যশোরের কেশবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম খোকন আর নেই। বুধবার ভারতের ভেলোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম খোকন কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মরহুম আফসার উদ্দীন আহম্মেদের বড় ছেলে। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকুর অধীনে খুলনা এলাক...
সারা দেশ•এক মাস আগে
ভাই হাসপাতালে, খবর শুনে বড় বোনের মৃত্যু
কেশবপুর ● ভাই হাসপাতালে, খবর শুনে বড় বোনের মৃত্যু
যশোরের কেশবপুরে ছোট ভাই হাসপাতালে ভর্তির খবর শুনে বড় বোন মারা গেছেন। এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বালিয়াডাঙ্গা গ্রামে।পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের সাইফুন্নেসার চাচাতো ছোট ভাই আব্দুল গফুর (৬০) মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবর শুনে সাইফুন্নেসা (৬৫) মানসিকভাবে ভেঙে পড়েন। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনায় ন...
সারা দেশ•২ মাস আগে
কেশবপুরে মন্দিরের তালা কেটে স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি
কেশবপুরে মন্দিরের তালা কেটে স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি
যশোরে মহাশ্মশান কালী মন্দির ও শিব মন্দিরের গ্রিল ও দরজার তালা কেটে স্বর্ণালঙ্কার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে কেশবপুরের মজুদপুর ইউনিয়নের বায়সা শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মন্দির কমিটির দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত মঙ্গলবার দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।মন্দির কমিটির অভিযোগ, সোমবার বায়সা...
সারা দেশ•২ মাস আগে
কেশবপুরে ককটেল লুকাতে গিয়ে বিস্ফোরণ
কেশবপুরে ককটেল লুকাতে গিয়ে বিস্ফোরণ
যশোরে ককটেল লুকাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের তেলপাম্পের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেখানে আরও দুটি ককটেল সদৃশ্য বস্তু পাওয়া গেছে। সেগুলো ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরক নি...
সারা দেশ•২ মাস আগে
সংবাদকর্মীর কাঁধে চড়ে চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি
সংবাদকর্মীর কাঁধে চড়ে চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি
বুকে রক্তাক্ত জখম অবস্থায় ছোটাছুটি করছিল হনুমানটি। সংবাদকর্মী আব্দুর রহমান হনুমান কাছে এগিয়ে গেলেই কাঁধে উঠে বসে। তার আকুতি দেখে স্থানীয় মেডিক্যালে নিয়ে যান তিনি।প্রাথমিক চিকিৎসার পর হনুমানটি নিজেই বনে ফিরে যায়। আজ সোমবার যশোরের কেশবপুর ত্রিমোহিনী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বুকে রক্তাক্ত জখম অবস্থায় হনুমানটি শহরের ত্রিমোহিনী মোড়ে এসে মানুষের সহযোগিতা পাওয়ার জন্য ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে এগিয়ে গেলেই তার কাঁধে উঠে বসে। তখন সংবাদকর্মী...
সারা দেশ•২ মাস আগে
খাবারের মান খারাপ, পরিমাণেও কম
খাবারের মান খারাপ, পরিমাণেও কম
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। রোগীদের দাবি, সরকারি খাদ্যতালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে না খাবার। নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হচ্ছে খাবার, মানও নিম্নমানের। আবার হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি থাকায় অনেক সময় খাবারও পান না সবাই। এতে একদিকে রোগীদের বাড়ছে ভোগান্তি, অন্যদিকে স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও খাবার সরবরাহকারী ঠিকাদার। তাদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী সরবরাহ করা হচ্ছে খাবার। উ...
সারা দেশ•২ মাস আগে
কেশবপুরে ওয়ারেন্টভুক্ত ১১ আসামি গ্রেপ্তার
কেশবপুরে ওয়ারেন্টভুক্ত ১১ আসামি গ্রেপ্তার
যশোরের কেশবপুরে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের যশোর আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে কেশবপুর থানা পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই নারীসহ মোট ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মজিদপুর গ্রামের আয়ন উদ্দিন শেখের ছেলে আদিল উদ্দিন (২৭), মূলগ্র...
সারা দেশ•৩ মাস আগে
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
যশোরের কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে শেষ হয় মিছিল। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান, পেশাজী...
সারা দেশ•৩ মাস আগে
কেশবপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
কেশবপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আজ রবিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কন্দর্পপ...
সারা দেশ•৪ মাস আগে
কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী কারাগারে
কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী কারাগারে
যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিলের পর মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। ম...
সারা দেশ•৪ মাস আগে
কেশবপুরে গরু চুরির অভিযোগে আটক ৩, পুলিশের হাতে সোপর্দ
কেশবপুরে গরু চুরির অভিযোগে আটক ৩, পুলিশের হাতে সোপর্দ
যশোরের কেশবপুরে গরু চুরি করে পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। গতকাল সোমবার রাতে উপজেলার বুড়ুলি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র বলছে, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে গরু চুরি করে পালানোর চেষ্টা করছিলেন কয়েকজন। এ সময় গ্রামবাসীর সন্দেহ...
সারা দেশ•৪ মাস আগে
কেশবপুরে সড়ক ভেড়ি করে মাছের ঘের, বাড়ছে জলাবদ্ধতা
কেশবপুরে সড়ক ভেড়ি করে মাছের ঘের, বাড়ছে জলাবদ্ধতা
যশোরের কেশবপুরে মৎস্যঘের ব্যবসায়ীরা শতাধিক সরকারি সড়ককে ঘেরের ভেড়ি হিসেবে ব্যবহার করায় হুমকির মুখে পড়েছে গ্রামীণ সড়কগুলো। একই সঙ্গে সরকারি খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ঘের নির্মাণ করায় উপজেলা জুড়ে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিলাঞ্চলের হাজারো দরিদ্র পরিবার...
সারা দেশ•৪ মাস আগে
কেশবপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১০৭ জন
কেশবপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১০৭ জন
যশোরের কেশবপুর উপজেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন আরও ২২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে...
সারা দেশ•৫ মাস আগে