Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেশবপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২

কেশবপুর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:৪১
শেয়ার করুন:
কেশবপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২

জেসমিন বেগম ও মোস্তফা কামাল। সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে জোড়া খুনের ঘটনায় করা মামলায় জেসমিন বেগম (৩৮) ও মোস্তফা কামাল (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার জেসমিনকে গ্রেপ্তার করে কেশবপুর থানা পুলিশের একটি দল। পরে তার দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে মোস্তফাকেও গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য জানিয়েছেন কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান।

গ্রেপ্তার হওয়া জেসমিন উপজেলার মাগুরখালী গ্রামের সরদারপাড়ার নুর ইসলাম সরদারের স্ত্রী ও খোদার আলী সরদারের মেয়ে। মোস্তফা একই গ্রামের মৃত কেসমত সরদারের ছেলে।

গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রভাত বিশ্বাসের মৎস্য ঘেরের বৈদ্যুতিক পাম্পের পানি সংরক্ষণের হাউজে দুই নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহতরা হলেন, মোছা. মাজেদা ও তার স্বামী আলেক নুর ইসলাম।


আরও পড়ুন

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

০১ নভেম্বর ২০২৬

এ ঘটনায় নিহতদের মেয়ে সাবিনা খাতুন থানায় মামলা করেন।

পুলিশের কাছে দেওয়া জেসমিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে ওসি হাফিজুর জানান, জেসমিন ও মাজেদা অভয়নগরের আকিজ জুট মিলে কাজ করতেন। গত শুক্রবার মিল বন্ধ থাকায় সকালে ঘাস কাটতে মাঠে যান তারা। এ সময় মোস্তফা সেখানে আসেন। জেসমিন বিবাহিত। মোস্তফার সঙ্গে জেসমিনের কয়েক মাস ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। তাদের সম্পর্কের কথা জেনে যাওয়ায় মাজেদাকে হত্যার পরিকল্পণা করেন তারা।

পরে মোস্তফা ও জেসমিন কলমিশাক তোলার কথা বলে মাজেদা ও তার স্বামী আলেককে ঘেরের পাশে নিয়ে যান। সেখানে মোস্তফা হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আলেককে আঘাত করেন এবং মাজেদার ওড়না দিয়ে তার গলায় ফাঁস দেওয়া হয়। পরে আলেককে পুরনো সেচ মেশিনের গর্তে ফেলে দেওয়া হয়। মাজেদা তখনো জীবিত থাকায় তাকে কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকেও ওই গর্তে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর ব্যবহৃত কাঁচি ঘেরের পানিতে ধুয়ে ফেলা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা রয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।


জোড়া খুনগ্রেপ্তারকেশবপুরযশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা