আধিপত্য বিস্তার, দুই গ্রুপের কোন্দল, মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠের কাছে পরপর দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যা দুটি ছিল প্রতিশোধমূলক। নগরীর টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি গ্রেপ্তারের পর র্যারেব কাছে এমন তথ্য দিয়েছে। আজ শনিবার র্যাব-৬ এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ। গত শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতী বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকি...