যশোর
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের কেশবপুরে একটি মৎস্য ঘেরের বৈদ্যুতিক পাম্পের পানি সংরক্ষণের হাউজ থেকে অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ দুটি চার-পাঁচ দিন ধরে সেখানে পড়ে ছিল বলে ধারণা করছে পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি দিঘির পাশে গোলাম মোস্তফার মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয় মরদেহ দুটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য ঘেরের পাম্পের পানি পড়ার হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সেখানে নারী ও পুরুষের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে যান।
গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম জানান, মরদেহ দুটি অর্ধগলিত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুরুষের বয়স ৪৫ থেকে ৪৬ বছর এবং নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেশবপুর থানার ওসি হাফিজুর রহমানের জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।




