Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শখ থেকে সফল উদ্যোক্তা আবদুল্লাহ

মো. জাকির হোসেন, কেশবপুর (যশোর)
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০
শখ থেকে সফল উদ্যোক্তা আবদুল্লাহ

শুরুটা হয়েছিল নিছক শখ থেকে। আট বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দুটি রঙিন মাছ কিনে বাড়ির পুকুরে ছেড়েছিলেন যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের মো. আবদুল্লাহ। তখন ব্যবসার কোনো পরিকল্পনা ছিল না, ছিল শুধু মাছের প্রতি ভালোবাসা ও জানার আগ্রহ।

সেই আগ্রহই ধীরে ধীরে তাকে নিয়ে গেছে উদ্যোক্তার পথে। এখন বাড়ির উঠানের পাশে ৫৬টি হাউজ ও একটি পুকুরে প্রায় ২২ প্রজাতির রঙিন মাছ চাষ এবং প্রজনন করছেন তিনি।

তবে এই পথচলা এক দিনে তৈরি হয়নি। হাবিবুর রহমান গাজীর ছেলে আবদুল্লাহ দুটি মাছ কেনার পর থেকেই প্রজনন ও পরিচর্যা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। নিজের মতো করে মাছের যত্ন নেওয়া এবং প্রজননের চেষ্টা করতে করতে বাড়তে থাকে মাছের সংখ্যা। একসময় পানির ট্যাংক, ড্রাম, মাটির নান্দা, হাঁড়ি ও কলস ব্যবহার করে মাছ রাখার ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি নতুন নতুন প্রজাতির রঙিন মাছ সংগ্রহের আগ্রহও বাড়তে থাকে।

বর্তমানে তার খামারে ফাইটার ফিশ, গোল্ডফিশ, কই কার্প, কমেট, মিক্স গাপ্পি, ব্ল্যাক মন্টেলসহ প্রায় ২২ প্রজাতির রঙিন মাছ রয়েছে। আবদুল্লাহর ভাষায়, শুরুর দিকে মাছ উৎপাদন করলেও সেগুলো কীভাবে বাজারজাত করবেন— তা বুঝে উঠতে পারছিলেন না।

পরে এক বড় ভাইয়ের পরামর্শে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মাছের ছবি ও ভিডিও প্রকাশ করতে শুরু করেন। ধীরে ধীরে অনলাইননির্ভর বিক্রয় ব্যবস্থাই তার ব্যবসার অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে।

তার এই সাফল্য দেখে তরুণরাও রঙিন মাছ চাষে আগ্রহী হয়েছেন। তরুণদের এই আগ্রহের পেছনে সম্ভাবনাও দেখছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।

কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসের ভাষ্য, ‘অল্প জায়গায় এ মাছ চাষ করা সম্ভব এবং বাজারেও এর ভালো চাহিদা রয়েছে। বাড়ির আঙিনা বা অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে রঙিন মাছ চাষ করলে কর্মসংস্থানের পাশাপাশি ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে।’

কেশবপুরযশোরউদ্যোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ