Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেশবপুরে ককটেল লুকাতে গিয়ে বিস্ফোরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৮:৪৬
কেশবপুরে ককটেল লুকাতে গিয়ে বিস্ফোরণ

কেশবপুরে ককটেল বিস্ফোরিত স্থান ঘিরে রেখেছে পুলিশ— সংগৃহীত

যশোরে ককটেল লুকাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের তেলপাম্পের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেখানে আরও দুটি ককটেল সদৃশ্য বস্তু পাওয়া গেছে। সেগুলো ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আসার পর ওই দুটি ককটেল সদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করা হবে। আহত জুয়েল সরদারকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মধ্যকুল তেলপাম্পের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে জুয়েল সরদারকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিস্ফোরণের আঘাতে জুয়েলের ডান পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

আরও পড়ুন

হাতে ছেলের বিরুদ্ধে অভিযোগের কাগজ, থানার গেটেই লুটিয়ে পড়লেন বাবা

১৫ আগস্ট ২০২৬

খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। ঘটনাস্থলে থাকা আরও দুটি ককটেল সদৃশ্য বস্তু যাতে কেউ স্পর্শ করতে না পারে, সে জন্য দড়ি দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল ইসলাম এবং ওসি রোকসানা খাতুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও ডিবি সদস্যরা হাসপাতাল এবং মধ্যকুল জেলেপাড়া এলাকাও পরিদর্শন করেন।

ঘটনার পর মধ্যকুল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাদের কয়েকজন বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল বলেছেন, ‘আহত জুয়েল সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

কেশবপুরবিস্ফোরণককটেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!