Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

খাবারের মান খারাপ, পরিমাণেও কম

মো. জাকির হোসেন, কেশবপুর (যশোর)
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৬
খাবারের মান খারাপ, পরিমাণেও কম

হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি থাকায় অনেক সময় খাবারও পান না সবাই। এতে একদিকে রোগীদের বাড়ছে ভোগান্তি, অন্যদিকে স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। রোগীদের দাবি, সরকারি খাদ্যতালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে না খাবার। নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হচ্ছে খাবার, মানও নিম্নমানের। আবার হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি থাকায় অনেক সময় খাবারও পান না সবাই। এতে একদিকে রোগীদের বাড়ছে ভোগান্তি, অন্যদিকে স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও খাবার সরবরাহকারী ঠিকাদার। তাদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী সরবরাহ করা হচ্ছে খাবার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

হাসপাতালের খাবারে পেট ভরে না একজন প্রাপ্তবয়স্ক মানুষের    -ফাতেমা আক্তার, রোগীর স্বজন

সরেজমিনে হাসপাতালের রান্নাঘরে দেখা যায়, ভর্তি রোগীদের দুপুরের খাবারের জন্য রান্না করা হচ্ছে মুরগির মাংস। রান্নার দায়িত্বে থাকা খায়রুল হোসেনের দাবি, হাসপাতালের শয্যা ৫০টি হলেও বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১০০। খাবার রান্না করা হয় ৫০ জনের হিসাবেই। সবাইকে খাবার দেওয়া সম্ভব হয় না।’ তিনি জানিয়েছেন, বাজারদর বেশি হওয়ায় নিয়মিত খাসির মাংস দেওয়া হয় না। ঠিকাদার যে বাজার দেন, সেটিই রান্না করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি রোগীদের জন্য প্রতিদিন জনপ্রতি ১৭৫ টাকা বরাদ্দ দেয় সরকার। এর আওতায় সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার সরবরাহের কথা। দরপত্রের শর্ত অনুযায়ী দুপুর ও রাতে ৪০০ গ্রাম ভাত, সপ্তাহে তিন দিন মাছ, তিন দিন মুরগির মাংস এবং এক দিন খাসির মাংস দেওয়ার কথা। সকালে দুটি সেদ্ধ ডিম, চিড়া, চিনি ও একটি সবরি কলা দেওয়ার বিধান রয়েছে।

যে পরিমাণ বরাদ্দ পাই, সে অনুযায়ীই খাবার দিই  -আহমদ আলী, খাবার সরবরাহকারী ঠিকাদার

তবে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ, বাস্তবে সরবরাহের মিল নেই খাদ্যতালিকার সঙ্গে। মাছের পরিবর্তে প্রায়ই দেওয়া হয় মুরগির মাংস। মাংসের টুকরাও নির্ধারিত ওজনের তুলনায় অনেক ছোট। কলার আকারও ছোট এবং নিম্নমানের। খাবারের পরিমাণ কম হওয়ায় বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে অনেক রোগীকে।

চিকিৎসাধীন আতিয়ার রহমানের দাবি, ‘সকালের নাশতায় যে পরিমাণ চিড়া, ডিম ও চিনি দেওয়ার কথা, তা দেওয়া হয় না। দুটির জায়গায় দেওয়া হয়েছে একটি ডিম। পাঁচ দিন হাসপাতালে আছি, কিন্তু খাদ্যতালিকায় থাকা খাসির মাংস পাইনি একদিনও।’ আরেক রোগী আছিরন বেগম দাবি করেন, ‘হাসপাতালের ভাত ও তরকারির মান ভালো নয়। অনেক রোগী খাবার ফেলে দেন। তাই বাধ্য হয়ে স্বজনরা বাইরে থেকে খাবার এনে দেন।’

জসিম শেখ নামের এক রোগীর বক্তব্য, ‘চিকিৎসা নিয়ে অভিযোগ নেই। কিন্তু খাবারের মান ও পরিমাণ খুবই খারাপ। ছোট এক টুকরা ব্রয়লার মুরগির মাংস দিয়ে একজন অসুস্থ মানুষের চাহিদা পূরণ হয় না।’ রোগীর স্বজন ফাতেমা আক্তার বললেন, ‘হাসপাতালের খাবারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পেট ভরে না। তাই আমরা বাড়ি থেকে খাবার এনে দিই।’

অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা    -মো. রেহনেওয়াজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

অভিযোগ অস্বীকার করে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হাবিব স্টোরের স্বত্বাধিকারী আহমদ আলী বললেন, ‘আমি ৩৬ বছর ধরে হাসপাতালে খাবার সরবরাহ করছি। যে পরিমাণ বরাদ্দ পাই, সেই অনুযায়ীই খাবার দিই। রোগীদের অভিযোগ সঠিক নয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেহনেওয়াজের আশ্বাস, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। হাসপাতালে খাবারসহ সব বিষয় তদারকির জন্য একটি কমিটি রয়েছে। অভিযোগের বিষয়ে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়ে পরিদর্শন করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরের পর খাবার সরবরাহের নতুন দরপত্র আর আহ্বান করা হয়নি। একটি মামলার কারণে দরপত্র প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত থাকায় একই ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৬ বছর ধরে হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ করে আসছে।

যশোরকেশবপুরউপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সখাবারের মান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে