Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেশবপুরে মন্দিরের তালা কেটে স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২০:২৭
কেশবপুরে মন্দিরের তালা কেটে স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি

কেশবপুরে মন্দিরের গ্রিল কেটে চুরি— সংগৃহীত

যশোরে মহাশ্মশান কালী মন্দির ও শিব মন্দিরের গ্রিল ও দরজার তালা কেটে স্বর্ণালঙ্কার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে কেশবপুরের মজুদপুর ইউনিয়নের বায়সা শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মন্দির কমিটির দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত মঙ্গলবার দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্দির কমিটির অভিযোগ, সোমবার বায়সা শ্রীরামপুর মহাশ্মশান কালী মন্দির ও শিব মন্দিরে শিবঠাকুরের মাথায় জল ঢালার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে মন্দির কমিটির সদস্য ও ভক্তরা যার যার বাড়িতে চলে যান। এই সুযোগে সোমবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের দরজা ও গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টোররুম থেকে ১০টি সোনার টিপ, ১০টি বড় কাঁসার থালা, ৬টি ছোট কাঁসার থালা, ৪টি কাঁসার ঘণ্টা, দুটি পিতলের গামলা, দুটি কাঁসার গামলা, তিন জোড়া পূজার কুশা-কুশি এবং দুটি দানবাক্সের টাকা নিয়ে যায়।

মন্দিরের পুরোহিত সঞ্চয় চক্রবর্তী বললেন, ‘আজ সকালে এসে দেখছি মন্দিরে গ্রিল কেটে ও গেটের তালা কেটে পূজার প্রয়োজনীয় সব মালামাল ও দানবাক্স থেকে টাকা চুরি করে নিয়ে গেছে।’

আরও পড়ুন

নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

১৮ আগস্ট ২০২৬

মন্দির কমিটির নেতা মিলন দাস বললেন, ‘গতকাল এখানে যে অনুষ্ঠান হয়েছে, সেখানে দেড় হাজার লোক সমাগম হয়েছে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলাম। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লোক আসছিল এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল। পাশাপাশি আবহাওয়া খারাপ থাকায় অনুষ্ঠানটি এলোমেলো ছিল। তারপরও সুন্দর হয়েছে। শ্রাবণের শেষ সপ্তাহে সোমবার বাবার মাথায় জল দেওয়ার অনুষ্ঠানে অনেক মানুষ হয়। প্রতি শনিবার ও মঙ্গলবার দুই দিন এখানে পূজা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এসে দেখি মন্দিরের গ্রিল ও তালা কেটে পূজার জিনিস ও নগদ টাকা নিয়ে গেছে।’

মন্দিরে নিয়মিত পূজা দিতে আসা প্রমতি দাস বলেছেন, ‘আমি প্রতি সোমবার ও মঙ্গলবার এখানে পূজা দিতে আসি। আজ এসে শুনি যে মন্দিরের সবকিছু চুরি করে নিয়ে গেছে।’

কেশবপুর থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল ৯টা ২০ মিনিটে তিনি মন্দিরে চুরির খবর পান। পরে মোবাইল কোর্টের দায়িত্বে থাকা এসআই আসমতকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, ‘দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান।’

যশোরকেশবপুরমন্দিরে চুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!