Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৭
নোবিপ্রবিতে সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

নোবিপ্রবিতে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুই গ্রুপ। ছবি: আগামীর সময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই গ্রুপ। অন্তত পাঁচজন এতে আহত হয়েছেন।

গতকাল সোমবার গভীর রাতে ও মঙ্গলবার দিনভর বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এই সংঘর্ষ হয়। আহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, নোবিপ্রবি শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের জাহিদুল ইসলাম হাসান এবং ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক আরিফ হাসান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে আব্দুল মালেক হলের একটি কক্ষের সিট বদলানো নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সিনিয়র-জুনিয়রদের মধ্যে তর্ক বাধে। এর জেরে সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের হাতাহাতি হয়।

এ সময় সাব্বির হোসেন শান্তর গ্রুপ বহিরাগতদের ডেকে এনে হামলা করেন বলে অভিযোগ জাহিদ-হাসিবুল গ্রুপের। এর জেরে নোবিপ্রবির মালেক হল ও সালাম হলে ব্যাপক ভাঙচুর চালায় দুই পক্ষ। দুপুরে অডিটরিয়াম থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। 

নোবিপ্রবি সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার তদন্ত হবে। এজন্য গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। আগামী তিন কার্যদিবসের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বললেন, ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে। ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নোবিপ্রবিনোয়াখালীসংঘর্ষছাত্রদল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise