Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কুড়িগ্রাম

সীমান্তে নজরদারি বাড়াতে ৩৫ ক্যামেরা, ১৭ সার্চলাইট স্থাপন
সীমান্তে নজরদারি বাড়াতে ৩৫ ক্যামেরা, ১৭ সার্চলাইট স্থাপন
জামালপুর ও কুড়িগ্রামের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান ও পুশইন ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩৫টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।আজ শনিবার জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপ...
সারা দেশ•২ দিন আগে
আলোকসজ্জার বাতি ছেঁড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
আলোকসজ্জার বাতি ছেঁড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোকসজ্জার বাতি ছেঁড়ার অভিযোগে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় গতকাল বুধবার শিশুটির বাবা ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত সোমবার উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে তিন বন্ধুর স...
সারা দেশ•৪ দিন আগে
ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি
ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি
কুড়িগ্রামের পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় ব্যাংক হিসাব জালিয়াতি এখন নতুন কোনো বিষয় নয়। দৈনিক আগামীর সময়ে গত ২৮ সেপ্টেম্বর ‘গরিবের নামে কোটি টাকা লেনদেন’ শিরোনামে খবর প্রকাশের পর বেরিয়ে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। হতদরিদ্র-ছিন্নমূল মানুষের নামে এসব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে আরও ৩ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ব্যাংক হিসাব জালিয়াতির মাধ্যমে বছর দেড়েক আগে আটজনের নামে খোলা হয় এসব অ্যাকাউন্ট। অথচ তারা কেউ কোনোদিন যাননি ব্যাংকটির শাখায়, দেননি কোনো সই-স্বাক্ষ...
সারা দেশ•৫ দিন আগে
দেশীয় বাদ্যযন্ত্রের কদর কমেছে, হারিয়ে যাওয়ার পথে চার পুরুষের কারিগরি
দেশীয় বাদ্যযন্ত্রের কদর কমেছে, হারিয়ে যাওয়ার পথে চার পুরুষের কারিগরি
একসময় দিনে ১০ থেকে ১২টি বাদ্যযন্ত্র বিক্রি করতেন দীনেশ চন্দ্র দাস। এখন পুরো মাসেও সেই সংখ্যক বাদ্যযন্ত্র বিক্রি হয় না। ঘর ও দোকানজুড়ে সাজানো রয়েছে প্রায় ৩৬০টি বাদ্যযন্ত্র। কিন্তু ক্রেতার দেখা নেই। চার পুরুষ ধরে চলে আসা এই পেশা আঁকড়ে ধরে আছেন তিনি। তবে তার পরবর্তী প্রজন্মের কেউ আর এই পেশায় আসতে চান না। আধুনিক ও ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের প্রসারে কমেছে দেশীয় বাদ্যযন্ত্রের কদর। সেই সঙ্গে বাড়ছে দীনেশের মতো কারিগরদের জীবন-জীবিকার অনিশ্চয়তা।দীনেশ চন্দ্র দাসের কাছে বাদ্যযন্ত্র তৈরি কেবল জীবিকা নয়, পূর্বপ...
সারা দেশ•৫ দিন আগে
বিতর্কের মুখে কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণের প্রতিবেদন
বিতর্কের মুখে কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণের প্রতিবেদন
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি স্থান নিয়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তৈরি প্রতিবেদনে উঠে এসেছে তিন ধরনের মূল্যায়ন। কোথাও বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি, কোথাও নদীর নৈকট্য, আবার কোথাও জমির অপর্যাপ্ততার কথা বলা হয়েছে। তবে প্রতিবেদনের এসব তথ্যের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও মাঠপর্যায়ের বাস্তবতায় পাওয়া গেছে বেশ কিছু অসংগতি। বিশেষ করে নদীর দূরত্ব ও ভূমির প্রকৃত অবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণে...
সারা দেশ•৮ দিন আগে
হিমালয় থেকে উড়ে এসে রাজারহাটে, বিরল প্রজাতির শকুন উদ্ধার
হিমালয় থেকে উড়ে এসে রাজারহাটে, বিরল প্রজাতির শকুন উদ্ধার
হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামের রাজারহাটের লোকালয়ে আশ্রয় নিয়েছিল একটি হিমালয়ী গৃধিনী শকুন। স্থানীয়দের হাতে আটকে পড়ার পর খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ। চিকিৎসা ও পরিচর্যার জন্য আগামীকাল রবিবার এটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সুস্থ হলে আবারও প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হবে শকুনটিকে।স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনট...
সারা দেশ•৯ দিন আগে
হারিয়ে যাওয়ার পথে মৃৎশিল্প, পেশা বদলাচ্ছেন কুমাররা
হারিয়ে যাওয়ার পথে মৃৎশিল্প, পেশা বদলাচ্ছেন কুমাররা
একসময় সকাল হলেই কুড়িগ্রামের রাজারহাটের সোমনারায়ণ পালপাড়ায় শুরু হতো মাটির সামগ্রী তৈরির ব্যস্ততা। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে তৈরি করতেন হাঁড়ি-পাতিল, কলসি, বাসনপত্রসহ নানা পণ্য। এসব বিক্রি করেই চলত সংসার। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও লোহার পণ্যের দাপটে কমেছে মাটির সামগ্রীর চাহিদা। জীবিকার তাগিদে বংশপরম্পরার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন নতুন প্রজন্মের সদস্যরা। একসময় যে পেশার ওপর নির্ভরশীল ছিল গ্রামের ৩০টি পরিবার, সেখানে এখন নিয়মিত কাজ করছেন মাত্র ছয়টি পর...
সারা দেশ•১০ দিন আগে
কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, উপজেলার বজরা ইউনিয়নে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল ওই কিশোরী। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বল...
সারা দেশ•১১ দিন আগে
হাতের ভেতর ভাঙা কাচ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ
হাতের ভেতর ভাঙা কাচ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে অবহেলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। হাতের ক্ষতস্থানে কাচের টুকরো রেখেই চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এক মাসেরও বেশি সময় পর অস্ত্রোপচার করে তার হাত থেকে কাচের দুটি টুকরো বের করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদার মিয়া চিলমারীর মজিদের পাড় এলাকার বাসিন্দা। তিনি অত্যন্ত দরিদ্র ও ভূমিহীন। অন্যের জমিতে আশ্রয় নিয়ে...
সারা দেশ•১২ দিন আগে
পাসবইয়ে ঋণ শোধ, অফিসের খাতায় বকেয়া
পাসবইয়ে ঋণ শোধ, অফিসের খাতায় বকেয়া
পাসবইয়ে ঋণ পরিশোধের হিসাব থাকলেও অফিসের লেজারে বকেয়া। ঋণ শোধ করেও মিলছে না মুক্তি, উল্টো নতুন করে টাকা পরিশোধের জন্য দেওয়া হচ্ছে চাপ। কারও কাছে দাবি করা হচ্ছে ৪০ হাজার টাকা, কারও কাছে ২২ হাজার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে ঋণের কিস্তির টাকা আত্মসাৎ ও হিসাবের গরমিলের অভিযোগে এমন ভোগান্তিতে পড়েছেন একাধিক ঋণগ্রহীতা। অভিযোগের কেন্দ্রে আছেন কার্যালয়টির সাবেক ঋণ আদায়কারী কর্মকর্তা রাজু।ভুক্তভোগীদের অভিযোগ, তারা নিয়মিত কিস্তির টাকা রাজুর হাতে জমা দিয়েছেন। কিন্তু তিনি সেই টাকা কার্যা...
সারা দেশ•১২ দিন আগে
কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক
কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তৈরি একটি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রতিবেদনে তিনটি স্থানের দূরত্ব, জমির অবস্থা ও বন্যার ঝুঁকি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, বাস্তবতার সঙ্গে তার মিল নেই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান...
সারা দেশ•১৩ দিন আগে
উপজেলার ১৪ প্রতিষ্ঠানে জিপিএ-৫ মাত্র দুই, দুজনই যমজ বোন
উপজেলার ১৪ প্রতিষ্ঠানে জিপিএ-৫ মাত্র দুই, দুজনই যমজ বোন
বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেছনে ফেলে সাফল্যের দেখা পেয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই পেয়েছে জিপিএ-৫। উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। তাদের এই সাফল্যে গর্বিত পরিবার ও এলাকাবাসী।রহিমা ও রাবেয়ার বাড়ি উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জি গ্রামে। তারা রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর প্রতিষ...
সারা দেশ•১৫ দিন আগে
কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি
কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি
চলতি বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায়  কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেননি।  জেলার এই ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৭০ জন পরীক্ষার্থী।দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট ৪৯টি প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া কুড়িগ্রামের প্রতিষ্ঠানগুলো হলো, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (২৪ জন পরীক্ষার্থী), নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মড...
সারা দেশ•১৬ দিন আগে
উলিপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
উলিপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রামের উলিপুরে নাসরিন জাহান (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর মরদেহ বাড়িতে রেখে তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। মরদেহ উদ্ধারের সময় গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার উপজেলার ফকির মোহাম্মদ নামানির চর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের স্বজনরা জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন এলাকার নুর ইসলামের মেয়ে নাসরিন জাহানের সঙ্গে প্রায় তিন...
সারা দেশ•১৭ দিন আগে
ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের জন্মজয়ন্তীতে স্মরণ ও সংগীত
ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের জন্মজয়ন্তীতে স্মরণ ও সংগীত
ভাওয়াইয়ার সুর, স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে স্মরণ করা হয়েছে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদকে। তার ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার সিংগারডাবড়ীহাট-সংলগ্ন রাজারহাট লোকসংগীত একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় স্মরণসভা ও সংগীতানুষ্ঠানের।একাডেমির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মঈনুল হাসান, বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল...
সারা দেশ•১৮ দিন আগে
বাদ্যের বাজনা থেমে গেল গাড়ির চাকায়
বাদ্যের বাজনা থেমে গেল গাড়ির চাকায়
ঢাক বাজিয়ে সংসার চালাতেন অনন্ত মালি (২৬)। স্ত্রী আদুরি বালা (২৩) ও ছয় বছরের মেয়ে মনিকাকে নিয়ে ছিল তার ছোট্ট সংসার। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই তছনছ হয়ে গেছে সব। বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায় মেয়ে মনিকা। এক দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার মারা গেছেন মা আদুরি বালাও। পরিবারের একমাত্র  বেঁচে থাকা সদস্য অনন্ত মালি এখন কাতরাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে...
সারা দেশ•২০ দিন আগে
খাদ্যশস্য আত্মসাৎ, চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
খাদ্যশস্য আত্মসাৎ, চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি খাদ্যশস্য আত্মসাৎ এবং মজুদে অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী কুড়িগ্রাম জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, তৎকালীন সহকারী উপখাদ্য পরিদর্শক হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা তৎকালীন খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান ও কুড়িগ্রামের বর্তমান ভারপ্রাপ্ত জেলা খাদ্...
সারা দেশ•১৯ দিন আগে
৯ বছর ধরে ড্রামের ভেলায় খাল পারাপার ১২ হাজার মানুষের
৯ বছর ধরে ড্রামের ভেলায় খাল পারাপার ১২ হাজার মানুষের
একটি ড্রামের ভেলা, নিচে গভীর খাল। আর সেই ভেলায় চড়েই প্রতিদিন বিদ্যালয়ে যায় শিশুরা। ফসল নিয়ে কৃষকেরা যান বাজারে। প্রতিদিন খাল পার হন অসংখ্য মানুষ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ১২ হাজার মানুষের যাতায়াতের চিত্র এটি। কামারের ছড়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার পর কেটে গেছে ৯ বছর। কিন্তু নতুন সেতু নির্মিত না হওয়ায় ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার হতে হচ্ছে তাদের। বিকল্প পথে চলাচল করতে গিয়ে কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।সেতু না থাকায় সবচেয়ে...
সারা দেশ•২০ দিন আগে
কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত বাবা-মা
কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত বাবা-মা
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ তিনজন। গতকাল সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আরও পড়ুন বিকল বাসের যাত্রীরা দাঁড়িয়েছিলেন সড়কের পাশে, লরিচাপায় নিহত ৫ ২৭ অক্টোবর ২০২৬ স্থানীয়দের বরাতে কু‌ড়িগ্রাম সদর থানার ওসি আব্দুর...
সারা দেশ•২০ দিন আগে
প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা
প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সালিশ বৈঠক ও অর্থের বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। এর পরদিন নাজমা খাতুন (৪৪) নামের এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।নাজমার স্বজন ও স্থানীয়রা জানালেন, পশ্চিম নাওড়া এলাকার আব্দুল খালেকের স্বামী পরিত্যক্তা মেয়ে নাজমার সঙ্গে প্রায় ছয় মাস আগে ফেসবুকে সাইদুর রহমান পলাশ নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক...
সারা দেশ•২২ দিন আগে