Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিমালয় থেকে উড়ে এসে রাজারহাটে, বিরল প্রজাতির শকুন উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪
শেয়ার করুন:
হিমালয় থেকে উড়ে এসে রাজারহাটে, বিরল প্রজাতির শকুন উদ্ধার

রাজারহাটের হরিশ্বর তালুক এলাকা থেকে উদ্ধার করা হিমালয়ী গৃধিনী শকুন। ছবি: আগামীর সময়

হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামের রাজারহাটের লোকালয়ে আশ্রয় নিয়েছিল একটি হিমালয়ী গৃধিনী শকুন। স্থানীয়দের হাতে আটকে পড়ার পর খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ।

চিকিৎসা ও পরিচর্যার জন্য আগামীকাল রবিবার এটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সুস্থ হলে আবারও প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হবে শকুনটিকে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। পরে তিনি শকুনটিকে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে নিয়ে যান।

মো. আরিফুল ইসলাম বলেছেন, ‘হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ী গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে।’

আরও পড়ুন

বুড়িচংয়ের বাকশীমূল মাদ্রাসার বাস ডোবায় পড়ে নিহত ২, যাচ্ছিল কক্সবাজার

০৭ নভেম্বর ২০২৬

তিনি জানান, শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে। উদ্ধার করা শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানিয়েছেন, শকুনটি কুড়িগ্রাম বন বিভাগে আনার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণমূলক ব্যবস্থার জন্য বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।

তিনি আরও জানান, আগামীকাল শকুনটিকে সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সেখানে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর উপযুক্ত পরিবেশে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বন বিভাগ জানিয়েছে, হিমালয় ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শীত মৌসুমে পরিযায়ী শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নেয়। সিংড়া ফরেস্ট শকুনের সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য পরিচিত। সেখানে উদ্ধার করা শকুনকে স্থায়ীভাবে বন্দী করে রাখা হয় না; বরং চিকিৎসা শেষে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের বন্যপ্রাণী ও পরিযায়ী পাখির প্রতি সহনশীল থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো বন্যপ্রাণীকে অসুস্থ, আহত বা বিপদগ্রস্ত অবস্থায় দেখলে নিজেরা ধরার চেষ্টা বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।

শকুনউদ্ধারকুড়িগ্রামরাজারহাটহিমালয়বিরল প্রজাতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত