মাদ্রাসায় পড়ার সময় পকেট খরচের টাকা বাঁচিয়ে শখ করে কিনেছিলেন একজোড়া কোয়েল। সেই ছোট্ট শখই কয়েক বছরের ব্যবধানে বদলে দিয়েছে জীবনের গল্প। এখন বগুড়ার গাবতলীর তরুণ আবিদুল ইসলাম আবিদের খামারে রয়েছে এমু, বিরল প্রজাতির মুরগি, বিদেশি হাঁস, ফিজেন্ট, তিতির, খরগোশ, গিনিপিগসহ নানা প্রাণী। নিজের খামারে কৃত্রিম উপায়ে এমুর ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন তিনি। একই সঙ্গে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন কয়েকজন তরুণের।
গাবতলী পৌরসভার বাসিন্দা আবিদ জানিয়েছেন, ২০১৭-১৮ সালের দিকে কোয়েল...