Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রান্তিক প্রচেষ্টা

শখ থেকে সাফল্যের সখা

  • আবিদের খামারে এমু-ময়ূরসহ ২৮ জাতের মুরগি
  • মাসে আয় লাখ টাকার বেশি
আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪০
শখ থেকে সাফল্যের সখা

আবিদের খামারে রয়েছে বিরল প্রজাতির নানা প্রাণী

মাদ্রাসায় পড়ার সময় পকেট খরচের টাকা বাঁচিয়ে শখ করে কিনেছিলেন একজোড়া কোয়েল। সেই ছোট্ট শখই কয়েক বছরের ব্যবধানে বদলে দিয়েছে জীবনের গল্প। এখন বগুড়ার গাবতলীর তরুণ আবিদুল ইসলাম আবিদের খামারে রয়েছে এমু, বিরল প্রজাতির মুরগি, বিদেশি হাঁস, ফিজেন্ট, তিতির, খরগোশ, গিনিপিগসহ নানা প্রাণী। নিজের খামারে কৃত্রিম উপায়ে এমুর ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন তিনি। একই সঙ্গে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন কয়েকজন তরুণের।

গাবতলী পৌরসভার বাসিন্দা আবিদ জানিয়েছেন, ২০১৭-১৮ সালের দিকে কোয়েল পালন শুরু করেন শখের বশে। পরে একটি দোকানে সিল্কি জাতের মুরগি দেখে আগ্রহ জন্মায়। অনেক কষ্টে টাকা জোগাড় করে একজোড়া মুরগি কেনেন। সেখান থেকেই ডিম, বাচ্চা উৎপাদন এবং বিক্রির মাধ্যমে ধীরে ধীরে বড় হয় তার উদ্যোগ।

বর্তমানে তার খামারে রয়েছে ইউরোপিয়ান সিল্কি, ব্রাহমা, কোচিন, বেনথাম, পলিশ ফ্রিজেল, তুর্কি সুলতান, মালয়েশিয়ান শো সেরেমা, মিসরীয় ফাওমি, সুমাত্রা, সেব্রাইটসহ অন্তত ২৮ প্রজাতির শৌখিন মুরগি। পাশাপাশি রয়েছে কিং কোয়েল, কটর্নিকস কোয়েল, তিতির, জাপানের জাতীয় পাখি রিংনেক ফিজেন্ট, ম্যান্ডারিন ও উড ডাক, গিনিপিগ ও খরগোশ।

তবে পুরো খামারের সবচেয়ে বড় আকর্ষণ অস্ট্রেলীয় প্রজাতির এমু পাখি। বর্তমানে সেখানে রয়েছে পাঁচটি পূর্ণবয়স্ক ও ১০টি বাচ্চা এমু। গত দেড় বছরে এমুর ডিম থেকে ২৮টি বাচ্চা ফুটিয়েছেন আবিদ। এর মধ্যে ১১টি মারা গেলেও বিক্রি করেছেন ১৮টি। প্রতি জোড়া এমু বিক্রি হয়েছে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকায়। সম্প্রতি যোগ হয়েছে ময়ূরও।

আবিদ জানিয়েছেন, তার ‘আবিদের পোষা প্রাণী’ নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশ থেকে অর্ডার দেন ক্রেতারা। এখন পর্যন্ত সরবরাহ করেছেন প্রায় ৯ হাজার পণ্য। নিজস্ব পদ্ধতিতে ডিম ফুটিয়ে উৎপাদিত পাখি পাঠাচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়। শুধু নিজের আয় নয়, অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন তিনি। বর্তমানে ছয়জন শিক্ষার্থী খণ্ডকালীন কাজ করছে তার খামারে। অনলাইনে বিক্রি, প্যাকেজিং ও সরবরাহের দায়িত্ব পালন করে পড়াশোনার পাশাপাশি আয় করছে তারা।

খামারের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় ৭০ বছর বয়সী হবিবর মিয়াও। তার বাড়িতে পরিচালিত হয় খামারের একটি অংশ। এতে প্রতি মাসে ৮-১০ হাজার টাকা আয় হচ্ছে তার। হবিবর মিয়া বলেছেন, ‘আগে অবসর সময় কাটত। এখন পাখিগুলোর দেখাশোনা করি। সময়ও ভালো কাটে, কিছু আয়ও হয়।’

আবিদের বাবা আবদুল কাইয়ূম জানিয়েছেন, প্রতিদিন ভোরে নামাজের পর থেকে শুরু হয় পাখির পরিচর্যা। ছেলের এই সাফল্যে তিনি গর্বিত। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও দেখতে আসেন খামারটি।

গাবতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের ভাষ্য, অত্যন্ত যত্ন নিয়ে খামার চালাছেন আবিদ। নিয়মিত টিকা, চিকিৎসা ও কারিগরি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রাণিসম্পদ বিভাগ। তরুণদের জন্য তার উদ্যোগটি অনুকরণীয় উদাহরণ।

শখসাফল্যের সখাকোয়েলবিরল প্রজাতিখামার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের