পুরুষ কাবাডিতে ২০ বছরের অপেক্ষা ঘোচানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ। জোড়া জয়ে তারা স্বপ্ন দেখছে পদকের। সোমবার সকালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর সন্ধ্যায় মিজানুর রহমানরা হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারান। আজ জাপানকে হারালেই সেমিফাইনাল ও পদক নিশ্চিত হবে বাংলাদেশের।
কাবাডির এ আশার দিনে হতাশা উপহার দিয়েছেন অন্য খেলার খেলোয়াড়রা।
ওসাকায় নারী ফুটবলাররা মিয়ানমারকে
হারিয়ে পারেননি কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে। শুটিং, সাঁতার, নারী হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন,
জিমন্যাস্টিকস থেকে আসেনি কোনো সা...