Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অনুশীলন ফুটবল মাঠে, নেট সেশনও হয়িনি লিটনদের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৪
অনুশীলন ফুটবল মাঠে, নেট সেশনও হয়িনি লিটনদের

এশিয়ান গেমসে যাওয়ার আগে মিরপুরে অনুশীলন ক্যাম্প-ই এখন পর্যন্ত বাংলাদেশ দলের ভরসা। ছবি: মোশারফ হোসেন

এশিয়ান গেমসের ভেন্যু জাপানে গিয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ দল। দেশটিতে পা রাখার পর থেকে একদিনও নেট অনুশীলন করতে পারেনি লিটন দাসরা। ক্রিকেটে ম্যাচের আগে যা অপরিহার্য। ভেন্যুর পিচ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বোলার-ব্যাটারদের নেট সেশন করতেই হয়।

শুধু তাই নয়, ক্রিকেট ডিসিপ্লিনের ভেন্যু করোগি স্পোর্টস পার্কে অনুশীলনও করতে পারছে না বাংলাদেশ। বাধ্য হয়ে সোমবার লিটনদের অনুশীলন করতে হয়েছে একটি ফুটবল মাঠে। সোমবার পাকিস্তান-হংকং ও আফগানিস্তান-ভারত দুই ম্যাচই পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচও বৃষ্টির শঙ্কায়।

এমন অবস্থাতেও অভিযোগ নেই লিটনের। যতটুকু সম্ভব জাপানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন ব্যাট-বলের অনুশীলন ছাড়াই। লিটনদের ভরসা মিরপুরের অনুশীলন ক্যাম্প-ই, ‘দেশ থেকে আসার আগেই আমরা অনেক প্র্যাকটিস করেছি এবং আমি সবাইকে বলেছি যে ওখানে (জাপানে) সুযোগ নাও থাকতে পারে, মানসিক ভাবে সেভাবে প্রস্তুত থাকতে। কারণ এই দেশটা ক্রিকেটের জন্য খুব পরিচিত না, তাই সুযোগ সুবিধা সেভাবে দিতে পারবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম। সেদিক থেকে আমরা দেশ থেকেই প্রস্তুত হয়ে এসেছি। সবাই সরাসরি মাঠে নামার জন্য তৈরি।’

সরাসরি মাঠে নামার প্রস্তুতি যখন আছে, তখন একাদশ নিয়ে পরিকল্পনা জানাতে বাধা নেই লিটনের। তেমনটাই জানালেন আসরের ফাইনালে চোখ রাখা বাংলাদেশ অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় উইকেটটা বোলারদের জন্য ফেভারিট। চেষ্টা করব যে আমাদের টিমের যে বেস্ট বোলারগুলা আছে তারা খেলবে এবং ওভারঅল যে টিম কম্বিনেশন থাকে, ফাইভ বোলার, সিক্স ব্যাটসম্যান।’

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ লিটনদের। এই ম্যাচে জিতলে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল বৃহষ্পতিবার ভোর ৬টায়। বৃষ্টিতে ম্যাচ পন্ড হলেও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।   

এশিয়ান গেমসলিটন দাসবিসিবিবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির