Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ইয়েমেন

হুতিদের ঠেকাতে বিমান হামলা
হুতিদের ঠেকাতে বিমান হামলা
রাতের আকাশে প্রথমে যুদ্ধবিমানের গর্জন, তারপর একের পর এক বিস্ফোরণ। রাজধানী সানা থেকে তাইজের পাহাড়ি যুদ্ধক্ষেত্র— আকাশে বিমান হামলা আর মাটিতে হুতিদের বড় ধরনের আক্রমণে আবারও অশান্ত হয়ে উঠেছে ইয়েমেন। গত বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় বিরতিহীন সংঘর্ষে দেশটিতে কয়েক বছরের আপেক্ষিক শান্তি ভেঙে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের নতুন পর্ব শুরু হয় গত বুধবার রাতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাতেই তাইজ প্রদেশের সরকার নিয়ন্ত্রিত অবস্থানগু...
বিদেশ•এক ঘণ্টা আগে
তিন বেলা খাবারই বিলাসিতা ইয়েমেনিদের
তিন বেলা খাবারই বিলাসিতা ইয়েমেনিদের
এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনে আরও গভীর হয়েছে ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট। দেশটির লাখো মানুষ এখন দিনে তিন বেলা খাবার জোগাড় করতে পারছেন না। কারও ভাগ্যে জুটছে দুই বেলা, আবার কেউ কখনো কখনো এক বেলাও না খেয়ে থাকছেন।তাইজ শহরে স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে একটি মাত্র কক্ষে থাকেন ৪৬ বছর বয়সী শিক্ষক মোহাম্মদ সাঈদ। যুদ্ধ শুরুর পর তিন থেকে চারবার বাস্তুচ্যুত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে বাড়িভাড়াও বকেয়া।সন্তানরা এখনো তাকে খাবারের টেবিলে ডাকেন।...
বিদেশ•২ দিন আগে
হুতিদের বিরুদ্ধে ‘শহীদ’ হতে প্রস্তুত থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
হুতিদের বিরুদ্ধে ‘শহীদ’ হতে প্রস্তুত থাকার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মহান দেশকে রক্ষা করা এবং এর ভূখণ্ডের এক ইঞ্চির ওপরও হাত দেওয়ার চেষ্টা করে এমন যেকোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব ও সর্বোত্তম ইবাদতের কাজগুলোর মধ্যে পড়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ কাজে জীবন ও আত্মা উৎসর...
মধ্যপ্রাচ্য•৮ দিন আগে
ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প
ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প
ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমির সঙ্গে রবিবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক নৌপথের আশপাশে ইরান-সমর্থিত হুতিদের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব-সমর্থিত তার সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন আল-আলিমি। চলতি মাসে হুতিরা দ্রুতগতির এক অভিযানে বাব আল-মান্দাব প্রণালির পাশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয়।একজন ইয়েমেনি ও একজন পশ্চিমা সূত্র জানিয়েছেন, ফোনাল...
বিদেশ•১১ দিন আগে
সৌদি আরব-হুতির পাল্টাপাল্টি হামলায় নিহত ৫
সৌদি আরব-হুতির পাল্টাপাল্টি হামলায় নিহত ৫
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলায় নিহতরা সবাই ইয়েমেনের নাগরিক। খবর আলজাজিরারসৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার পর অন্তত একজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত ইয়েমেনি নাগরিক। চলতি মাসে শুরু হওয়া সংঘাতে এটিই সৌদি আরবে প্রথম মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার ইয়েমেনে হুতিরা জানিয়েছে, দেশটির তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়...
মধ্যপ্রাচ্য•১৫ দিন আগে
মিত্রদের কাছে সাড়া না পেয়েই কি ইসরায়েলের দ্বারস্থ সৌদি
মিত্রদের কাছে সাড়া না পেয়েই কি ইসরায়েলের দ্বারস্থ সৌদি
হুতিদের হামলা মোকাবিলায় সামরিক সহায়তার জন্য মিত্রদের দ্বারে দ্বারে ঘুরছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ইন্টারসেপ্টর ফুরিয়ে আসায় আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছে রিয়াদ। তবে এখন পর্যন্ত কোনো দেশই সামরিক সহায়তার অনুরোধে সাড়া দেওয়ার কথা জানায়নি। তুরস্ক অবশ্য উত্তেজনা কমাতে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রও সৌদির পাশে থাকার কথা বললেও একই সময়ে হুতিদের সঙ্গে সরাসরি বৈঠক করেছে। এ অবস্থায় শেষ পর্যন্ত ইসরায়েলের দ্বারস্থ হয়েছে সৌদি আর...
মধ্যপ্রাচ্য•১৫ দিন আগে
মক্কায় হামলা চালাইনি, পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুতি
মক্কায় হামলা চালাইনি, পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুতি
সৌদি আরবের মক্কায় ড্রোন হামলা চালানোর অভিযোগ বুধবার অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, পবিত্র শহরটির দক্ষিণে একটি ড্রোন বাধাপ্রাপ্ত হয়েছে। সেটি নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।হুতিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ইয়েমেন মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা এবং এর সত্যতার কোনো ভিত্তি নেই’। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবা প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ বক্তব্য।তিনি বললেন, ‘যারা মক্কা ও পবিত্র স্থানগুলো...
মধ্যপ্রাচ্য•১৬ দিন আগে
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৪ বিমান হামলা
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৪ বিমান হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দায়িত্বশীল ও দৃঢ়ভাবে’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। গত সোমবার হুতিদের হামলায় দেশটির তিন শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার পর এ সতর্কবার্তা দিল রিয়াদ। হামলায় সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৫৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি বিমানবাহিনী এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে তাইজ, লাহিজ, আল-জাওফ, মা...
মধ্যপ্রাচ্য•১৭ দিন আগে
ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত
ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত
‘হুতি’ এখন সংবাদ শিরোনাম। হুতি কী? এটি হলো ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি রাজনৈতিক-সামরিক আন্দোলন, যার আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ। এর প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুতির নাম থেকে এটিকে পশ্চিমা মিডিয়া হুতি আন্দোলন নামে প্রচার করছে। এর উত্থান শুরু হয় ১৯৮০-এর দশকে একটি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন হিসেবে; ২০০৪ সালে সরকারি দমন-পীড়নের পর এটি সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় এবং ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে প্রধান শক্তিতে পরিণত হয়। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এরা হলো জায়দি শিয়া মুসলিম, যা কিনা শিয়া ইসলামে...
কলাম•১৭ দিন আগে
সৌদির বিমানঘাঁটিতে হুতিদের নতুন হামলা, আহত কমপক্ষে ১৩
সৌদির বিমানঘাঁটিতে হুতিদের নতুন হামলা, আহত কমপক্ষে ১৩
ইয়েমেনের ইরানপন্থী হুতিরা সৌদি আরবে নতুন করে হামলা চালিয়েছে। তারা দেশটির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত এলাকায় একটি সামরিক বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এতে কমপক্ষে ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।হুতিরা সোমবার জানিয়েছে, তারা সামরিক ঘাঁটিতে বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।দেশটির সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্মকর্তারা আহতের তথ্য নিশ্চিত করেছেন।সৌদি কর্তৃপক্ষ খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিন...
মধ্যপ্রাচ্য•১৮ দিন আগে
লোহিত সাগরে গুরুত্বপূর্ণ আরও দুই দ্বীপ দখলে নিল হুতিরা
লোহিত সাগরে গুরুত্বপূর্ণ আরও দুই দ্বীপ দখলে নিল হুতিরা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরে আরও দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সোমবার ইয়েমেন সরকার ও হুতিদের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ দখলের ঘটনা ঘটেছে বাব আল-মান্দাব প্রণালির কাছে। সৌদি-সমর্থিত সরকারি বাহিনী গত সপ্তাহে হুতিদের দ্রুত অগ্রযাত্রার পর পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই দ্বীপ দুটি দখল করে হুতিরা।বাব আল-মান্দাব প্রণালি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ।...
মধ্যপ্রাচ্য•১৮ দিন আগে
হুতিদের অগ্রযাত্রায় জিবুতিতে পালালেন দুই হাজারের বেশি ইয়েমেনি
হুতিদের অগ্রযাত্রায় জিবুতিতে পালালেন দুই হাজারের বেশি ইয়েমেনি
পশ্চিম ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ও সংঘাত তীব্র হওয়ায় এক দিনে দুই হাজারের বেশি ইয়েমেনি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন জিবুতিতে। একই সময়ে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী কৌশলগত নৌপথ বাব আল-মানদাব প্রণালি ঘিরে নতুন করে নিরাপত্তা ও বাণিজ্যিক উদ্বেগ দেখা দিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার পর ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষ লোহিত সাগর পাড়ি দিয়ে জিবুতির ওবক এলাকায় পৌঁছেছেন। সংঘাতের কারণে ইয়েমেনের ভেতরেও বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে গুরুত্বপূর্...
বিদেশ•১৯ দিন আগে
হুতিরা লোহিত সাগরের মায়ুন দ্বীপের দখল ধরে রাখতে পারবে?
হুতিরা লোহিত সাগরের মায়ুন দ্বীপের দখল ধরে রাখতে পারবে?
ইয়েমেনের মায়ুন দ্বীপ নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বাহিনী। পারিম নামেও পরিচিত এই দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মানদাব প্রণালির মাঝখানে অবস্থিত এই দ্বীপ।দ্বীপটি দখলের ফলে হুতিদের সামরিক শক্তি ও নৌপথে প্রভাব আরও বাড়াতে পারে। একই সঙ্গে বাব আল-মানদাব প্রণালিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।তবে প্রশ্ন হলো, সৌদি-সমর্থিত বাহিনীর পাল্টা আক্রমণ ঠেকিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি হুতিরা?স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন জ্যেষ্ঠ সামরি...
মধ্যপ্রাচ্য•২০ দিন আগে
হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প
হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতিরা যুক্তরাষ্ট্রকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে বলেছে।আয়ারল্যান্ডের ডাবলিনে স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘হুতিরা আমাদের ফোন করেছে। তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না আমরা তাদের বিরুদ্ধে যাই।’তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শেষ পর্যন্ত ভালোভাবেই সামাল দেওয়া যাবে।এদিকে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার জ...
যুক্তরাষ্ট্র•২০ দিন আগে
জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি
জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি
ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে লড়াইয়ের কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ দেশ ছেড়ে জিবুতিতে পালিয়েছে। গতকাল শনিবার জিবুতির অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ জানিয়েছেন এ তথ্য।ইয়েমেনের ঠিক বিপরীত দিকে আফ্রিকার হর্ন অঞ্চলে জিবুতি অবস্থিত। দেশটির কাছেই রয়েছে বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি দিয়ে এডেন উপসাগর থেকে লোহিত সাগরে যাওয়া যায়।ইলিয়াস মুসা দাওয়ালেহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে ১ হাজার ৪০০ শরণার্থী জিবুতিতে পৌঁছেছেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুল...
মধ্যপ্রাচ্য•২০ দিন আগে
সৌদি যুবরাজ দুইবার কল করেও হুতিদের ওপর হামলায় রাজি করাতে পারেননি ট্রাম্পকে!
সৌদি যুবরাজ দুইবার কল করেও হুতিদের ওপর হামলায় রাজি করাতে পারেননি ট্রাম্পকে!
ইয়েমেনে ইরানপন্থী হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত দুইবার কল করে কথা বলেছেন তিনি। তবে হুতিদের ওপর সরাসরি মার্কিন হামলায় ট্রাম্পকে রাজি করাতে পারেননি সৌদি যুবরাজ।বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এ তথ্য। সূত্রগুলো বলছে, যুবরাজের সরাসরি হামলার প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন রিয়াদকে প্রস্তাব দিয়েছে গোয়েন্দা তথ্য বিনিময় ও লক্ষ্যবস্তু নি...
মধ্যপ্রাচ্য•২১ দিন আগে
বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি
বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি
মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও যুদ্ধের কালো মেঘ। একদিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, অন্যদিকে ইয়েমেনে হুতিদের দ্রুত সামরিক অগ্রযাত্রা। এই দুই সংকটের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ— বাব আল-মান্দেব প্রণালি। ইয়েমেনের লোহিতসাগর উপকূলে মাত্র কয়েক দিনের অভিযানে গতকাল শুক্রবার বড় ধরনের ভূখণ্ডগত সাফল্য পেয়েছে ইরান-সমর্থিত হুতিরা। টানা ১৮ ঘণ্টার দুর্বার আক্রমণে পিছু হটেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। লোহিতসাগর উপকূলে হুতিদের দ্রুত অগ্রসর হওয়ার ঘটনাকে প্রশংসা করেছেন ইরান...
বিদেশ•২১ দিন আগে
বাব আল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
বাব আল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
বাব আল-মান্দেব প্রণালি কার্যত দখল করে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দ্রুত অভিযান শুক্রবার শেষ করেছে তারা। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে। একই সঙ্গে ইরানে তাদের সমর্থকদের জন্য এটি বড় ধরনের কৌশলগত সুবিধা তৈরি করেছে।একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপ দখলে নিয়েছে হুতি বাহিনী। এর মাত্র এক দিন আগে তারা ঐতিহাসিক বন্দরনগরী মোকা দখল করেছিল।এরপর কৌশলগত উপকূলীয়...
মধ্যপ্রাচ্য•২১ দিন আগে
ইয়েমেনে আইআরজিসির শত শত কর্মকর্তা পাঠিয়েছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে আইআরজিসির শত শত কর্মকর্তা পাঠিয়েছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শত শত কর্মকর্তা বর্তমানে ইয়েমেনে অবস্থান করছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান সমর্থিত হুথি আন্দোলনের সঙ্গে থেকে এসব কর্মকর্তা সমন্বয় করছেন কার্যক্রম। তাদের লক্ষ্য, শেষ পর্যন্ত কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া।মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে নিজেদের অবস্থান দ্রুত শক্তিশালী করছে হুথিরা। গতকাল বৃহস্পতিবার কয়েক দিনের লড়াইয়ের পর সৌদি সমর...
মধ্যপ্রাচ্য•২১ দিন আগে
ইয়েমেনের ছোট দ্বীপটি কেন ইরান যুদ্ধের চাবিকাঠি?
ইয়েমেনের ছোট দ্বীপটি কেন ইরান যুদ্ধের চাবিকাঠি?
পাথর আর বালুর ছোট্ট এক দ্বীপ। চারপাশে উত্তপ্ত সমুদ্র, দূরে দেখা যায় আফ্রিকার উপকূল। ইয়েমেনের পেরিম বা স্থানীয় ভাষায় মাইয়ুন দ্বীপ আজ আর নিঃসঙ্গ ভূখণ্ড নয়; ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার নতুন কৌশলগত পুরস্কার।বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পেরিম বসে আছে বাব আল-মান্দাব প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশে। এখান থেকে জিবুতি ও ইরিত্রিয়া চোখে পড়ে; আফ্রিকার উপকূল মাত্র ১২ মাইল দূরে। একসময় ভারতগামী ব্রিটিশ সাম্রাজ্যের জাহাজের কয়লা ভ...
মধ্যপ্রাচ্য•২২ দিন আগে