যুদ্ধের মধ্যেই উঠে নির্বাচন নিয়ে আলোচনা, আর সেই আলোচনায় যেন সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের সময় নির্বাচন হলে দেশ ‘সুনামির মতো’ ছিন্নভিন্ন হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের নির্বাচনের দাবির পর তার এই মন্তব্যে যুদ্ধকালীন ভোট নিয়ে আরও জোরালো হয়েছে বিতর্ক।জেলেনস্কি বলেছেন, ‘আমার বিশ্বাস, এ ধরনের যুদ্ধে নির্বাচন নিজেই একটি বড় ঝুঁকি। এখন নির্বাচন আয়োজন করা দেশের জন্য সুনামির মতো হবে, যা ইউক্রেনকে ছিন্নভিন্ন করে দেবে...