‘মেসি হলো পুরনো মদ; সময় যত যায়, তার তত উন্নতি হয়, অবিশ্বাস্য’— আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর বলেছিলেন ১৯৯৪ থেকে ২০০৩ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৪৪ ম্যাচ খেলা মার্সেলো গ্যালার্দো। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রিভালদো, ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরির মতো কিংবদন্তিরাও। ৩৯ বছরের মেসি কীভাবে ২০ বছরের কিশোরদের মতো খেলছেন, সেটিই বিস্ময়?বাস্তবতা হচ্ছে, এই বয়সে এসে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সেরা ফর্মে থাকাটা কোনো জাদু নয়। পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিজেকে বিলিয়ে দেওয়া...