Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসিতে মোহিত বিশ্ব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২০
মেসিতে মোহিত বিশ্ব

গ্রাফিকস: আগামীর সময়

লিওনেল মেসি বিশ্বকাপে নামলেন এবং হৃদয় জিতে নিলেন। শুধু আর্জেন্টিনার সমর্থকের নয়, গোটা ফুটবল দুনিয়ার। ৩৯ ছুঁইছুঁই বয়সে বিশ্বকাপ শুরু করলেন হ্যাটট্রিক দিয়ে। চারদিকে এখন চলছে মেসির প্রশংসা।

আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে মেসির হ্যাটট্রিকের ঠিক আগের ম্যাচেই মাঠে নেমেছিলেন আর্লিং হলান্ড। জোড়া গোল করে নরওয়েকে জেতানোর পর দেখতে বসেছিলেন মেসির খেলা। আর্জেন্টাইন অধিনায়কের হ্যাটট্রিকের পর হলান্ড স্ন্যাপচ্যাটে লিখেছেন, ‘মেসি সত্যিই একটা পাগল!’

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও তো পেলে-ম্যারাডোনাকে ছাপিয়ে মেসিকেই মেনে নিলেন সর্বকালের সেরা। স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’য় তিনি বলেছেন, ‘মেসি যখনই ফুটবল মাঠে পা রাখে, তার চারপাশের সবকিছুই একেকটি ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন মুহূর্তে রূপ নেয়। এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। সে প্রতি মৌসুমেই নিজের সেরা পারফরম্যান্স ধরে রাখছে। এমনকি এই বিশ্বকাপেও। এটি এমন এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরকালের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

বার্সেলোনায় একসময় মেসির সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষের রক্ষণে ভয় ছড়িয়েছেন ইব্রাহিমোভিচ। সুইডিশ তারকার বক্তব্য, ‘ফুটবলে দ্বিতীয় কোনো মেসি আসবে না। কারণ ও আসলেই বিশেষ কিছু, একদম ঈশ্বর প্রদত্ত প্রতিভা। মনে হয় ফুটবল খেলাটাই তৈরি করা হয়েছে মেসির জন্য। সে যা স্পর্শ করে, সেটিই সোনা হয়ে যায়। আর তার পাশে এমন একটা দল আছে, যারা মাঠে ওর জন্য জীবন দিতেও প্রস্তুত। আরেকটি বিশ্বকাপ জিতলে তার মর্যাদায় নতুন কিছু যোগ হবে না। সে এমনিতেই সবকিছুর ঊর্ধ্বে। এটি হবে তার ট্রফি ক্যাবিনেটে স্রেফ আরেকটি ট্রফি যুক্ত হওয়া। আমরা তার সঙ্গে খেলেছি এবং জানি সে কী জিনিস। সে যতদিন খেলবে, আমাদের উচিত স্রেফ চোখ জুড়িয়ে তা উপভোগ করা।’

প্রতিপক্ষ আলজেরিয়ার দিকে তাকানো যাক। তাদের কোচ-খেলোয়াড়রাও প্রশংসায় ভাসাচ্ছেন মেসিকে। কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেছেন, ‘ক্লাস চিরস্থায়ী।’

আফ্রিকার দেশটির ডিফেন্ডার ইব্রাহিম মাজাকে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হয়েছিল, মেসিকে থামানো এত কঠিন কেন? তিনি হাসতে হাসতে বলেছেন, ‘মেসি থিংস’।

মজার এই বক্তব্যটিই হেডিং করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি লিখেছে, ৩৮ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চ আলোকিত করে চলেছেন মেসি।

বাইরের এত এত প্রশংসার ভিড়ে আর্জেন্টিনার কথা বলাই হয়নি। কোচ লিওনেল স্কালোনি তো কেঁদেই ফেলেছেন। আবেগে আপ্লুত আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি বাকরুদ্ধ। ম্যাচ শেষে লিওকে জড়িয়ে ধরলাম, একটা চুমু দিলাম আর বললাম, আমি ওকে কতটা ভালোবাসি। এর বাইরে নতুন করে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই।’

আর্জেন্টিনা দলে মেসি প্রসঙ্গ এলে রোদ্রিগো দে পলের নামও চলে আসে। তাকে ডাকা হয় মেসির বডিগার্ড নামে। এই মিডফিল্ডার বলেছেন, ‘লিও দলে থাকা মানে বাড়তি সুবিধা। ও যেভাবে পুরো দলকে নেতৃত্ব দেয় এবং সামনে এগিয়ে নেয়, তা অবিশ্বাস্য। ও কখনো ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেই না। সবসময় দলকে অগ্রাধিকার দেয়।’

মেসির খেলা দেখতে স্ত্রী ব্রিটনিকে নিয়ে গ্যালারিতে ছিলেন আমেরিকান ফুটবলের কিংবদন্তি প্যাট্রিক মাহোমস। মেসি হ্যাটট্রিক পূরণের পর তিনটি ছাগলের ইমোজি, অর্থাৎ গ্রেটেস্ট অব অলটাইম পোস্ট করে জানিয়ে দেন— মেসিই ইতিহাসের সেরা।

শুধু মাহোমস নন, বাস্কেটবল তারকা ট্রাই ইয়ং, ইংল্যান্ডের সাবেক ফুটবল কিংবদন্তি অ্যালান শিয়েরার ও রিও ফার্ডিনান্ড প্রশংসা করেছেন মেসির জাদুকরী পারফরম্যান্সের।

লিওনেল মেসিআর্জেন্টিনাফুটবলআলজেরিয়াহ্যাটট্রিকইব্রাহিমোভিচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ