Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ম্যাচ পাতানোর অভিযোগ উড়িয়ে দিলেন অস্ট্রিয়া কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৭:৪৯
ম্যাচ পাতানোর অভিযোগ উড়িয়ে দিলেন অস্ট্রিয়া কোচ

সংগৃহীত ছবি

অস্ট্রিয়া-আলজেরিয়ার রোমহর্ষক ম্যাচটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন ম্যাচটি নাকি দুদলের সমঝোতার ফল। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ রাল্ফ র‍্যাংনিক।

আলজেরিয়ার বিপক্ষে রোমহর্ষক ৩-৩ ড্র কে কেন্দ্র করে যোগসাজশের যে অভিযোগ উঠেছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ র‍্যাংনিক। তার মতে, এই নাটকীয় ফলাফলই প্রমাণ করে যে দুই দলের মধ্যে কোনো পূর্বপরিকল্পনা ছিল না।

ড্রয়ের ফলে অস্ট্রিয়া গ্রুপ ‘জে’-তে রানার্স আপ হিসেবে এবং আলজেরিয়া সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়। তাই ম্যাচের আগে থেকেই সুবিধাজনক ড্র এর সম্ভাবনা নিয়ে আলোচনার ঝড় উঠেছিল।

কিন্তু র‍্যাংনিক স্পষ্ট ভাষায় বলেন, ম্যাচের অবিশ্বাস্য পরিণতি সব ষড়যন্ত্র তত্ত্বের মুখে চুনকালি মেখে দেওয়ার জন্য যথেষ্ট, ‘৩-৩ গোলের ম্যাচে কেউ যোগসাজশের কথা ভাবতেই পারে না। বিশেষত শেষ নব্বই সেকেন্ডে যা দেখলাম, সেটার পর তো নয়ই।’

ম্যাচটি জমে ওঠে একেবারে অতিরিক্ত সময়ে। ৯৩তম মিনিটে অধিনায়ক রিয়াদ মাহরেজের গোলে আলজেরিয়া ৩-২ গোলে এগিয়ে যায়। কিন্তু ম্যাচের শেষ মুহুর্তে বিকল্প খেলোয়াড় সাসা কালায়জিচ সমতা ফেরান।

শেষ পনেরো মিনিটে খেলোয়াড়রা জয়ের জন্যই লড়াই করেছেন বলে দাবি করেন এই জার্মান কোচ, ‘শেষ ১৫ মিনিট যারা দেখেছেন, তারা বলতে পারবেন না যে খেলোয়াড়রা ড্র চাইছিলেন। তারা জিততে চেয়েছিলেন। ৯৩ মিনিটে গিয়ে কেউ পরিকল্পনা করে গোল দেয় না। আলজেরিয়ার এক-দুজনের মাথায় হয়তো সেটা ছিল, কিন্তু বাকি দলের ছিল না। আমার তো নিশ্চিতভাবেই না।‘

৪৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রিয়াকে নিয়ে যাওয়া এখনো বিশ্বাস করতে পারছেন না বলে জানান র‍্যাংনিক, ‘স্বস্তি পাচ্ছি, অবিশ্বাস লাগছে, আনন্দও হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না। কেউ একটু চিমটি কাটুক — স্বপ্ন থেকে জেগে উঠতে চাই।‘

অস্ট্রিয়া ২ জুলাই ক্যালিফোর্নিয়ায় ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে শেষ ৩২-এর লড়াইয়ে।

রাল্ফ র‍্যাংনিকঅস্ট্রিয়াআলজেরিয়া২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে